প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত গায়িকা অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য পড়োয়াল মৃত্যুকালে আদিত্যর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর  কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন আদিত্য তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে  বি-টাউন সহ সঙ্গীতজগতে

ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত গায়িকা অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য পড়োয়াল। আজ সকালেই প্রয়াত হলেন অনুরাধার ছেলে। মৃত্যুকালে আদিত্যর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। এত ছোট বয়সেই তার অকাল মৃত্যুতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা বি-টাউন সহ সঙ্গীতজগতে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-মাদকচক্রের সবচেয়ে বড় রাঘববোয়ালের নাম ফাঁস করলেন রিয়া, ভয়ে কাঁপছে বলিউড...

গত কয়েকমাস ধরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন আদিত্য। সূত্র থেকে জানা গেছে, কিডনির সমস্যা ছিল তার। এই বয়সেই যে ছেলেকে হারাবেন অনুরাধা তা সকলেরই ভাবনার অতীত। মায়ের মতোনই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন আদিত্য পড়োয়াল। মিউজিক অ্যারেঞ্জ ও প্রযোজনা করতেন আদিত্য। অনুরাধার ছেলে আদিত্যর মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন সঙ্গীত জগতে উজ্জ্বল ব্যক্তিত্ব শঙ্কর মহাদেবন।

সম্প্রতি প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের জীবন নিয়ে তৈরি হওয়া ছবির গান সাহেব তু- প্রযোজনা করেছেন আদিত্য। তার এই আকস্মিক মৃত্যুতে সকলেই স্তম্ভিত। কেউই তার মৃত্যু মেনে নিতে পারছেন না। মায়ের সঙ্গে গান করারও প্রবল ইচ্ছা ছিল আদিত্যর। কিন্তু সেই ইচ্ছা পূরণ না করেই চিরঘুমের দেশের পাড়ি দিলেন আদিত্য।