বি-টাউনে যেন বিয়ে উৎসব চলছে একের পরে এক তারকা গাঁটছড়া বাঁধছেন বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই আরও দুই তারকা জুটি  বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন


বি-টাউনে যেন বিয়ে উৎসব চলছে। একের পরে এক তারকা গাঁটছড়া বাঁধছেন। বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই আরও দুই তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তাঁরা হলেন আলিয়া ভাট-রণবীর কাপুর এবং মালাইকা অরোরা-অর্জুন কাপুর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

 মজার বিষয় আলিয়া ও অর্জুন দুজনেই ক্যাটরিনা কাইফের ভাল বন্ধু বলে শোনা যায়। তাই দুই বন্ধুর বিয়ে যদি একই দিনে হয় ক্যাটরিনা যাবেন কোথায়! একটি চ্যাট শোয় ক্যাটরিনাকে এই প্রশ্নই করা হয়। 

ক্যাটরিনা এই প্রশ্নের উত্তরে বলেন, "আমাকে যদি যেকোনও একটা বাছতে বলা হয়, তা হলে আমি অর্জুনের বিয়েতে যাব, কারণ ও আমার রাখি-ভাই। শিলা কি জওয়ানি যেদিন মুক্তি পেয়েছিল,সেদিন আমি ওর হাতে রাখি বেঁধেছিলাম। ও আমায় পছন্দ করত না। কিন্তু আমি বলেছিলাম, অর্জুন তুমি কি আমার ভাই হতে চাও! ও না করে দিয়েছিল। আর আমি বলেছিলাম, অর্জুন তোমায় আমার রাখি ভাই হতেই হবে। "

এর আগেও করণ জোহরের শো-এ এসে ক্যাটরিনা বলেছিলেন, বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরের সঙ্গে তাঁর লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ। 

কিন্তু ক্যাটরিনার এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে, বিএফএফ আলিয়ার বিয়েতে যাবেন না ক্যাট সুন্দরী! নিন্দুকরা যদিও বলেন, প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই নাকি ক্যাটরিনা ও আলিয়ার বন্ধুতে বেশ খানিকটা দূরত্ব তৈরি হয়েছে।