মা হয়েছেন সোনম কাপুর। জন্মাষ্টমীর পরের দিন শনিবার সোনমের কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। ২০ আগস্ট শনিবার  পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর। আপাতত সোনমের পুত্রসন্তানকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন  ভক্তরা। অবশেষে প্রকাশ্যে এল সোনমের সন্তানের ছবি। সোনম কাপুরের বোন রিয়া কাপুর সোমবার সোনম পুত্রের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন।

সোনম কাপুরের মা হওয়ার খবর নিয়ে উত্তেজনার শেষ ছিল না টিনসেল টাউনে। কবে আসবে নতুন অতিথি সেই অপেক্ষাতেই দিন গুনতে শুরু করেছিলেন সোনম ভক্তরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ । মা হয়েছেন সোনম কাপুর। জন্মাষ্টমীর পরের দিন শনিবার সোনমের কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। ২০ আগস্ট শনিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর। আপাতত সোনমের পুত্রসন্তানকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। অবশেষে প্রকাশ্যে এল সোনমের সন্তানের ছবি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সোনম কাপুরের বোন রিয়া কাপুর সোমবার সোনম পুত্রের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন। তবে বোনপোর ছবি শেয়ার করলেও সোনম পুত্রের মুখ ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন রিয়া। ইমোজি দিয়ে বোনপোকে আড়াল করে রেখেছেন রিয়া। রিয়ার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে মুখে মাস্ক পরেই একরত্তিতে দেখতে গেছেন রিয়া ও অনীল পত্নী সুনীতা কাপুর। নাতিকে কাছ থেকে দেখে চোখে জল অনীল পত্নীর। এবং বোনপোকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন রিয়া কাপুর। ছবিতে দেখা যাচ্ছে চোখে হাত দিয়ে জল মুছছেন রিয়া। বোনপোর ছবি শেয়ার করে রিয়া লেখেন, রিয়া মাসি একদম ঠিক নেই। এত্তো কিউট। বাপরে, এ তো সহ্য হচ্ছে না। এই মুহূর্তটা কেমন জানি অবাস্তব মনে হচ্ছে। সোনম আমি তোমাকে খুব ভালবাসি, তুমি আমার দেখা সবচেয়ে সাহসী মা, আর আনন্দ আহুজা সবচেয়ে ভাল বাবা। অনেক অনেক শুভেচ্ছা নতুন দিদিমা সুনীতা কাপুরকেও।

View post on Instagram

খুশির খবরে মাতোয়ারা বি-টাউন। শুরু হল জীবনের নতুন অধ্যায়। অভিনেত্রীর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। প্রথম সন্তানকে ঘিরে আনন্দের শেষ নেই সোনম কাপুর ও আনন্দ আহুজার। দাদু হলেন অনিল কাপুর । মুম্বইতে কাপুর পরিবারও নবজাতককে স্বাগত জানাতে প্রস্তুত। সোনম কাপুরের মা সোশ্যাল মিডিয়ায় নাতিকে স্বাগত জানিয়েছেন। সেই পোস্ট দেখে অভিনন্দন জানিয়েছেন নীতু কাপুর। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মুম্বইয়ের বাড়িতেই ছয় মাস থাকবেন সোনম কাপুর এবং কাপুর পরিবারের সান্নিধ্যে বড় করবেন। তারপর লন্ডন বা দিল্লিতে চলে যাবেন। তবে কোথায় থাকবেন তা এখনও জানা যায়নি। সন্তানের সঙ্গে আপতত থাকবেন আনন্দ ও সোনম। গত মার্চ মাসেই সকল ভক্তদেরকে সুখবর জানিয়েছিলেন অনিল কন্যা। মাঝেমধ্যেই প্রেগন্যান্সির নতুন নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঝড় তুলেছিলেন সোনম কাপুর। ডায়েট থেকে ওয়ার্ক আউট মাতৃত্বকালীন অবস্থায় প্রতিটা আপডেটই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সোনম কাপুর। মাতৃত্বকালীন আভায় আরও যেন লাস্যময়ী হয়েছেন সোনম । ওজনও বেড়ে গিয়েছে দ্বিগুণ। নেটিজেনদের নজর কাড়তে সিদ্ধহস্ত সোনমও একের পর এক ছবিতে নিজেকে উজাড় করে দিয়েছেন। তবে ছেলে বড় হওয়ার পরই ফের নিজের কাজে ফিরবেন অনিল কন্যা।