৮ বছরে পা দিল শাহরুখ-গৌরির কনিষ্ঠ পুত্র আব্রাম খান শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা সকলের চেয়ে নজর কেড়েছে দিদি সুহানার আদুরে পোস্ট ভেজা শরীরে গুটি গুটি পায়ে আদরে চুম্বনে ভরিয়ে দিল আব্রাম

শাহরুখ-গৌরির কনিষ্ঠ পুত্র আব্রাম খান। ২০১৩ সালে জন্ম হয় আব্রামের। বাদশা পরিবারের ছোটে নবাবের আজ জন্মদিন। ৮ বছরে পা দিল আব্রাম খান। সকলের ছোট হওয়ার সবচেয়ে বেশি আদুরে আব্রাম। মা-বাবা- দিদি- দাদা সকলের চোখের মণি আব্রাম। শান্ত স্বভাবের ছোট্ট ছেলেটির অ্যাটিটিউটে যেন আগুন। ছোট্ট একরত্তিকে সবসময়েই আগলে রাখেন বলিউডের কিং খান। সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। তবে সকলের চেয়ে নজর কেড়েছে দিদি সুহানার আদুরে পোস্ট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভাই আব্রামের থেকে অনেকটাই দূর রয়েছেন সুহানা। বর্তমানে নিউইয়র্কে পড়াশোনা করছেন শাহরুখ কন্যা। বলিউডের গ্ল্যামারের ঝলকানি থেকে শত যোজন দূরে হলেও ভক্তের সংখ্য়া তার অগণিত। বলিউডে পা না রাখলেও ইতিমধ্যেই সুহানার ফ্যান-ফলোয়ারের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়ে গেছে। হট অ্যান্ড বোল্ড স্টাইলে তাবড় তাবড় সেক্সিদেরও টেক্কা দিচ্ছে সুহানা। নিউ ইয়র্ক থেকেই ভাইয়ের জন্মদিনে একটি পুরোনো ভিডিও শেয়ার করে ছোট্ট আব্রামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুহানা।

View post on Instagram

ভিডিওটিতে দেখা গিয়েছে পুল সাইডে বসে সুহানা ও আব্রাম। পুল থেকে উঠে ভেজা শরীরে গুটি গুটি পায়ে আদরে চুম্বনে ভরিয়ে দিল আব্রাম। ভাই-বোনের মিষ্টি চুম্বন নজর কেড়েছে নেটিজেনদের। দুরন্ত গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুল অ্যাটিটিউটে ভক্তদের ঘায়েল করেছেন আব্রাম। যদিও সুহানার ফ্যানপেজ থেকে পোস্টটি ভাইরাল হয়েছে। ভাইয়ের জন্মদিনে সুইমস্যুটে ভাইরাল হয়েছেন সুহানা। তবে নতুন কিছু নয়, সোশ্যাল মিডিয়ার হট সেনসেশন শাহরুখ কন্যা।