কেমন কাটবে আজকের দিন কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কী বলছে আজকের রাশিফল

মেষ- আজ সাংসারিক দিকে একটু মনোযোগী হন। কাছের মানুষ দূরে চলে যেতে পারে আজ। অহেতুক হতাশ হবেন না, বাণিজ্যে লাভজনক অবস্থানে থাকবেন। প্রেমের ক্ষেত্রেও থাকবে আপনার ভাগ্য থাকবে তুঙ্গে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বৃষ- আজ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে, যা আপনাকে সক্রিয় রাখবে। দিনের শুরুটি যেভাবে পরিচালিত করবেন শেষটাও ঠিক সেভাবেই হবে, তাই শুরুটা ভাল করার চেষ্টা করুন। প্রতিষ্ঠিত কোন ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়ে যাবে আজ। কিন্তু অধনস্ত কর্মচারীকে চালাতে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে।

মিথুন - কর্মক্ষেত্রে আজ মৌনব্রত নিন, আপ্রাসঙ্গিক কথা আপনার কাজে বাধা হয়ে যেতে পারে। আজকের দিনটি চারুকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই ভাল দিন। বেকারদের কারওর জীবনে আজ কোনও সুখবর আসতে পারে। দূরযাত্রা শুভ, তবে নদীপথ এড়িয়ে চলা ভালো।

কর্কট- আজ অতিরিক্ত পরিশ্রম করবেন না। শরীরের দিকে বিশেষ যত্ন নিন। কাছের মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার জন্য আজকের দিমটি একটু কঠিন। ভ্রমণে শান্তি আসবে।

সিংহ- রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ প্রচুর ঝামেলা পোহাতে হবে। বেশি ভাববেন না। পড়াশোনার সঙ্গে যুক্ত মানুষরা আজ সাফল্য পাবেন। প্রেমের জন্য আজকের দিনটি শুভ। 

কন্যা- প্রেমের ক্ষেত্রে আজ নতুন পথের দিশা খুঁজে পাবেন। কাছের বন্ধু সাহায্য পেয়ে আজ উপকৃত হবেন। সাংসারিকক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য অশান্তির যোগ। বাড়তি খরচের জন্য আজ মানসিকভাবে ভেঙে পড়তে হতে পারে। 

তুলা- আজ কোনও নতুন মানুষেক সঙ্গে পরিচয় হতে পারে এবং তিনিই হতে পারেন আপনার ভবিষ্যততের জীবনসঙ্গী। কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে মনে আনন্দ। কর্মক্ষেত্রে কাজের ব্যাঘাত ঘটাতে পারে পারিবারিক কোনও দায়িত্ব। জমি সংক্রান্ত ঝামেলা তৈরি হতে পারে বিনা কারণেই। কোনও প্রতিবেশিই আজ আপনাকে মানহানি হওয়ার হাত থেকে রক্ষা করবে। 

বৃশ্চিক - আজ নতুন করে কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে পদন্নোতি ঘটতে পারে। জমিজমা সংকান্ত ঝামেলা থেকে অব্যাহতি পাবেন। পরোপকার করুন, তবে বুঝে-শুনে। 

ধনু - প্রেম বিষয়ক জটিলতা থেকে নিজেকে বের করে নিয়ে আসার চেষ্টা করুন। কর্মক্ষেত্রের সুনাম অর্জন করতে পারবেন আজ। আর্থিক লেনদেন শুভ। পরিবারের কল্যাণে নতুন কোনো কাজের পরিকল্পনা করতে হতে পারে। পাহারে ভ্রমণ শুভ। 

মকর - কিছু প্রিয় মানুষের সঙ্গে আজ দেখা হয়ে যাবে। বাণিজ্য ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে না পারলেও ধার দেওয়া টাকা ফেরত পাবেন আজ। প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরুন, ফল পাবেন। দূরবর্তী স্থানে যাত্রা শুভ।

কুম্ভ- আত্মবিশ্বাস আজ আপনাকে নিয়ে যাবে সাফল্যের পথে চালিত করবে। পাওনাদারদের থেকে সাবধান। প্রিয় মানুষের হাত ধরে আজ কোথাও থেকে ঘপরে আসতে পারেন। পুরনো বন্ধু-বান্ধবদের সঙ্গ আপনার মনকে শান্তি দেবে।

মীন - ব্যবসায়ীদের ক্ষেত্রে হাতে টাকা, সুযোগ দুই-ই আসবে, তবে শুধু কাজে লাগানোর অপেক্ষা। গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হন। আজ রাস্তাঘাটে খুব সাবধানে চলা-ফেরা করুন। নিজের শরীরের দিকে বিশেষ যত্ন নিন।