২০১৪ সালে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় এলেও পশ্চিমবঙ্গ থেকে এসেছিল মাত্র দুটি আসন। তারপর থেকে গঙ্গা দিয়ে অনেক বয়ে গিয়েছে। ক্ষমতা বাড়াতে বাড়াতে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলের জায়গা নিয়েছে বিজেপি। এই বার পশ্চিমবঙ্গে অনেক আসন বৃদ্ধির আশা করছে বিজেপি। এই ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপির প্রধান মুখ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে গিয়ে মোদী দাবি করেছেন ২০১৪ সালের থেকেও বেশি আসন নিয়ে এইবার কেন্দ্রের ক্ষমতায় ফিরবেন তাঁরা। আর তার জন্য তাঁর অনতম বাজি পশ্চিমবঙ্গ। মোদী বলেছেন সারা দেশে তিনি বিজেপির পক্ষে এক তরঙ্গ বইতে দেখছেন। দেশের প্রতি কোনার মতো পশ্চিমবঙ্গেও এইবার পদ্ম ফুটবে বলেই জানিয়েছেন তিনি।

এই রাজ্যে জনসভা করতে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন ৪২টির মধ্যে ২৩টিরও বেশি আসনে জয়ী হবে বিজেপি। মোদী কিন্তু সংখ্যার অঙ্কে ঢুকতে চাননি। কিন্তু দলীয় সভাপতির হিসেবের উপর তাঁর অগাধ ভরসা আছে বলে সাফ জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি জানান, শুধু ভোটের কারণ নয়, ১২ মাসই অমিত মিশ্র গোটা দেশের সমস্ত জেলায় যান। তাই তিনি অনেক বেশি ভরসা রাখছেন অমিতের অঙ্কে।