মোদী-ভক্তের থেকে ধর্ষণের হুমকি পেয়েছিলেন অনুরাগ কাশ্যপের মেয়ে  আলিয়া কাশ্য়প। ২৩ মে ফল ঘোষণা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় হুমকি পান আলিয়া। অবশেষে সেই ‌ভক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অনুরাগ কাশ্য়প। 

মোদী-ভক্তের থেকে ধর্ষণের হুমকি পেয়েছিলেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্য়প। ২৩ মে ফল ঘোষণা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় হুমকি পান আলিয়া। অবশেষে সেই ‌ভক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অনুরাগ কাশ্য়প। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অভিযোগ দায়ের করেই টুইট করে মুম্বই পুলিশকে ধন্যবাদ জানান অনুরাগ। সেই টুইটেই ট্যাগ করেন নরেন্দ্র মোদীকে। টুইট করে লেখেন, "আমি মুম্বই পুলিশ, মহাসাইবার১, ব্রিজেশ বি সিংকে ধন্যবাদ জানাতে চাই আমায় এফআইআর দায়ের করাতে সাহায্য করার জন্য। পুরো পদ্ধতিতে সাহায্য করার জন্য় ধন্যবাদ। ধন্য়বাদ নরেন্দ্র মোদী স্য়র। বাবা হিসেবে আমি এখন নিরাপদ বোধ করছি।"

Scroll to load tweet…

প্রসঙ্গত, মোদী সরকারের বিরুদ্ধে বেশ কয়েকবার মুখ খুলেছেন অনুরাগ। বৃহস্পতিবার সেই বিরাট জয়ের পরে মোদীর এক ভক্ত অনুরাগ কাশ্যপের মেয়েকে অশ্রাব্য ভাষায় ধর্ষণের হুমকি দিয়েছে। এমনই জানিয়েছেন অনুরাগ।

তাই মোদীকে টুইট করে অনুরাগ লেখেন, "প্রিয় মোদীজি, আপনাকে বিরাট জয়ের জন্য অভিনন্দন। মহাশয়, আপনি দয়া করে এটাও বলুন যে আপনার এই ভক্তদের সঙ্গে কী করব, যারা আমার মেয়েকে হুমকি দিয়ে জয় উদযাপন করছে।"

অনুরাগ এর আগে বেশ কয়েকবার বিজেপি সরকারে বিরুদ্ধে কোনও বিষয়ে সমালোচনা করেছেন। তাই ওই ভক্ত হুমকি দিয়ে অনুরাগের মেয়েকে বলেছে, নিজের বাবাকে এমন করতে বারণ না করলে ধর্ষণ করা হবে। পুরোটাই অশ্রাব্য ভাষায় বলেছে সে। 

মোদীর ফলোয়ার ওই হুমকি মেসেজে জয় শ্রীরাম কথাটিও উল্লেখ করেছে। এমনকী সোশ্যাল মিডিয়ায় সেই ভক্তের নাম চৌকিদার রামসঙ্ঘি। সেই হুমকি মেসেজটিও মোদীকে করা অভিনন্দন বার্তার সঙ্গে তুলে ধরেন অনুরাগ কাশ্যপ।