MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • জুবিন গর্গের মৃত্যুতে ষড়যন্ত্রের রহস্য! গায়কের শেষকৃত্যের আগে বড় সিদ্ধান্ত অসম সরকারের

জুবিন গর্গের মৃত্যুতে ষড়যন্ত্রের রহস্য! গায়কের শেষকৃত্যের আগে বড় সিদ্ধান্ত অসম সরকারের

Zubeen Garg Death News:  গত শুক্রবারই না ফেরার দেশে চলে গিয়েছেন বিখ্যাত গায়ক জুবিন গর্গ। তার মৃত্যু নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার জুবিন গর্গের ময়নাতদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত অসম সরকারের।  বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 22 2025, 08:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
জুবিন গর্গকে বড় সিদ্ধান্ত অসম সরকারের
Image Credit : instagram

জুবিন গর্গকে বড় সিদ্ধান্ত অসম সরকারের

প্রয়াত জুবিন গর্গ। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় প্রাণ হারান ভারতীয় এই গায়ক। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া সারাদেশে। শোকস্তব্ধ তার অনুরাগী থেকে সঙ্গীতপ্রেমি মহল। জুবিনের মৃত্যুতে এবার বড় সিদ্ধান্ত নিলো অসম সরকার। 

25
জুবিনের ময়নাতদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত
Image Credit : Getty

জুবিনের ময়নাতদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত

প্রখ্যাত গায়ক জুবিন গর্গের মৃত্যুর সঠিক কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রবিবার তার মরদেহ এসে পৌঁছেছে অসমে। মঙ্গলবারই তাঁর শেষকৃত্য হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই পরিকল্পনা রদ বদল করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গায়কের মরদেহের ময়নাতদন্ত নিয়ে  নয়া সিদ্ধান্তেরর  কথা জানালো অসম সরকার।  

Related Articles

Related image1
দুর্গাপুজো উপলক্ষে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কোন কোন পুজোর উদ্বোধন করবেন?
Related image2
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় সব দায় পাইলটের একার নয়, কেন্দ্রকে মত জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
35
কবে হবে ময়নাতদন্ত?
Image Credit : Asianet News

কবে হবে ময়নাতদন্ত?

অসম সরকার সূত্রে খবর, মঙ্গলবার সকালে জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা  থাকলেও সেদিন সকালে আগে গুয়াহাটি এইমসে জুবিন গর্গের ময়নাতদন্ত হবে। তারপর শেষকৃত্যের কাজ। অনুরাগীদের অনুরোধ ও জুবিনের মৃত্যু নিয়ে  ষড়যন্ত্রের গন্ধের মাঝে নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

45
কোথায় হবে জুবিন গর্গের শেষকৃত্য?
Image Credit : Instagaram

কোথায় হবে জুবিন গর্গের শেষকৃত্য?

অসম সরকার সূত্রে খবর, অসমের কামারকুচি গ্রামে মঙ্গলবারই শেষকৃত্য সম্পন্ন হবে জুবিন গর্গের। জানা গিয়েছে, যেখানে শেষকৃত্যের কাজ হবে তার পাশেই জুবিন গর্গের স্মৃতিসৌধ নির্মাণের জন্য ১০ বিঘা জমি নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। 

55
কীভাবে মারা গেলেন জুবিন গর্গ
Image Credit : Instagram

কীভাবে মারা গেলেন জুবিন গর্গ

প্রয়াত জুবিন গর্গ। জন্ম সূত্রে অসমিয়া হলেও বাংলা, হিন্দি, অহমিয়া সহ ৪০টিরও বেশি ভাষায় গান গেয়ে বিশ্বকে মাতিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে আচমকা তার মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদন জগতে। শোকস্তব্ধ বিশ্বজুড়ে তার অনুরাগীরা। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় জলেই হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন তিনি। সিঙ্গাপুর পুলিশের তরফে দ্রুত তাঁকে জল থেকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জনপ্রিয় এই গায়ককে ভর্তি করা হয় আইসিইউ-তে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জুবিন গর্গের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ অসম সহ গোটা দেশ। শোকে কাতর তার কলাকুশলীরা। তার অকাল প্রয়াণ সঙ্গীত জগতের জন্যও অপূরণীয় ক্ষতি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বলিউডের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
অরিজিতের গান ছাড়ার নেপথ্যে বলিউডের রাজনীতি? বিশেষ মন্তব্য করলেন পলাশ সেন
Recommended image2
Grammy Awards 2026: কার হাতে উঠল সঙ্গীতের সেরা গ্র্যামি পুরস্কার, রইল বিজয়ীদের তালিকা
Recommended image3
প্রকাশ্যে আসতেই সুপার হিট, অবসর নেওয়ার পর মুক্তি পেল অরিজিত সিং-র গাওয়া গান
Recommended image4
প্রকাশ্যে এল চাঁদ মেরি দিল ছবি মুক্তির দিন, জেনে নিন কবে বক্স অফিসে দেখা যাবে অনন্যার নতুন ছবি
Recommended image5
২৩ বছর পর বক্স অফিসে ফিরছে 'তেরে নাম', টক্কর দিতে প্রস্তুত 'ব্যাটল অফ গালওয়ান'
Related Stories
Recommended image1
দুর্গাপুজো উপলক্ষে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কোন কোন পুজোর উদ্বোধন করবেন?
Recommended image2
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় সব দায় পাইলটের একার নয়, কেন্দ্রকে মত জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved