বোদরুম শহরে বিয়ে সেরে ঘরে ফিরলেন নুসরত জাহান ও নিখিল জৈন সিক্স সেনস কাপলাঙ্কায় হোটেলে একেবারে রাজকীয় কায়দায় বিয়ে করলেন নুসরত-নিখিল বিয়ের অনুষ্ঠান থেকে যাতে কোনও ছবি বাইরে না বেরিয়ে পড়ে, তার জন্য ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা বিয়ের অতিথিদের লিস্টে টলি পাড়ার থেকে শুধু উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী  

বেরিয়ে পড়ে, তার জন্য ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিয়ের অতিথিদের লিস্টে টলি পাড়ার থেকে শুধু উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অবশেষে বোদরুমে বিয়ের আগে মেহেন্দির আসর থেকে দুটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন মিমি। বন্ধুর মেহেন্দি অনুষ্ঠানে মিমি পরেছিলেন একটি হলুদ রংয়ের লেহেঙ্গা। তার সঙ্গে ফুশিয়া আর সোনালির মধ্যে একটি ওড়না ও সোনালি গয়না। মেহেন্দি অনুষ্ঠানের জন্য মিমির সাজ ছিল মানানসই। নুসরত যে তাঁর খুব কাছের বন্ধু তা ছবিতেই স্পষ্ট। আর তাই বন্ধুর বিয়েতে উপস্থিত থাকার জন্য শপথেও যাননি। নুসরত তাঁর ইনস্টাগ্রামে নিখিলের সঙ্গেও ছবি শেয়ার করেন। 

View post on Instagram

মেহেন্দির পরে বোদরুম থেকে আরও একটি ছবি পোস্ট করেন মিমি। সেখানে তাঁকে নীল রংয়ের স্কার্ফ ও সানগ্লাসে দেখা যাচ্ছে। 

View post on Instagram

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে শহরে ফেরেন নুসরত জাহান ও নিখিল জৈন। নুসরত পরেছিলেন হালকা গোলাপি রংয়ের একটি শাড়ি। সঙ্গে সিঁথি ভর্তি সিঁদুর, হাতে মেহেন্দি ও চূড়া দেখেই বোঝা যাচ্ছিল নববধূ ফিরছেন। নিখিল একটি সাদা পাঞ্জাবী পরেছিলেন।