দীপিকা পাডুকোন ছবি পোস্ট করলেই তাতে নিয়ম করে কমেন্ট করেন রণবীর সিং ব্যস্ততা যতই থাক গিন্নির ছবিতে কমেন্ট করার ব্যাপারেও খুব দায়িত্বশীল তিনি। কখনও স্ত্রীর ছবি দেখে মুগ্ধ হয়ে ছবি পোস্ট করেন আবার কখনও দীপিকার সঙ্গে রসিকতাও করেন  

দীপিকা পাডুকোন ছবি পোস্ট করলেই তাতে নিয়ম করে কমেন্ট করেন রণবীর সিং। ব্যস্ততা যতই থাক গিন্নির ছবিতে কমেন্ট করার ব্যাপারেও খুব দায়িত্বশীল তিনি। কখনও স্ত্রীর ছবি দেখে মুগ্ধ হয়ে ছবি পোস্ট করেন। আবার কখনও দীপিকার সঙ্গে রসিকতাও করেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সম্প্রতি দীপিকা একটি সবুজ রংয়ের পোশাকে ছবি পোস্ট করেন। কচি কলাপাতা রংয়ের এই পোশাক দেখলেই গাছগাছালির কথা মাথায় আসে। তাই দীপিকাও ক্যাপশনে লেখেন, বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ছবিটা পোস্ট করতে দেরিই হয়ে গেল। সেই ছবিতে কমেন্ট করেন রণবীর, আমাকে তো অনেক সবুজ খেতে বলা হয়েছে। এই কমেন্ট করে একটি চোখ মারার ইমোজি পোস্ট করেন রণবীর। মুহূর্তে ছবি ও কমেন্ট নিয়ে ভক্তরা আলোচনা শুরু করে দেন। 

View post on Instagram

প্রসঙ্গত, এই মুহূর্তে রণবীর সিং কপিল দেবের বায়োপিক ৮৩-তে কাজ করছেন। এই ছবিতে তাঁর স্ত্রী-র ভূমিকাতেও দেখা যাবে দীপিকা পাডুকোনকে। দুজনে এর আগেও তিনটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। কিন্তু প্রতিটি ছবিতেই পরিণতি হিসেবে মৃত্যু দেখানো হয়েছে। কিন্তু এই ছবিতে তেমন কোনও পরিণতি নেই। 

উল্লেখ্য ২০১৮-র নভেম্বরে লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন রণবীর ও দীপিকা। প্রায় ১৫ দিন ধরে চলেছিল তাঁদের বিয়ে উৎসব।