MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • বিশেষ এই দিনে সপ্তঋষির ব্রত, মুক্তি দেয় সমস্ত পাপ থেকে

বিশেষ এই দিনে সপ্তঋষির ব্রত, মুক্তি দেয় সমস্ত পাপ থেকে

২৩ আগস্ট, রবিবার ঋষি পঞ্চমী। ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে ঋষি পঞ্চমী বলা হয়। হরতালিকা তিজ থেকে দ্বিতীয় দিন এবং গণেশ চতুর্থীর পরের দিন ঋষি পঞ্চমী পালন করা হয়। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে বিশ্বাস করা হয় যে কোনও ব্যক্তি যদি এই দিনে ঋষিদের উপাসনা করেন তবে তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন। ঋষি পঞ্চমীর দিন সপ্তঋষিদের পুজো করার বিধি রয়েছে। 

2 Min read
Author : Deblina Dey
Published : Aug 23 2020, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

এটি বিশ্বাস করা হয় যে ঋষি পঞ্চমী দিন ব্রত পালন করলে মহিলারা ঋতুস্রাবের সময় নিয়মিত করা কাজগুলির ফলে যদি কোনও ভুল ত্রুটি হয়ে থাকে তবে তা থেকে মুক্তি পান। 
 

26

মনে করা হয় যে মহিলারা যদি এই দিনে ঋষি পঞ্চমী পালন করেন তবে তারা মাসিকের ত্রুটি থেকে মুক্ত হন। সুতরাং, এই ব্রত মহিলাদের জন্য উপকারী এবং পাপস্খলনের মাধ্যম হিসাবেও বিবেচিত হয়।

36

ঋষি পঞ্চমীর ব্রতের শুভ সময় হল ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে ২২ আগস্ট শনিবার সন্ধা ৭ টা বেজে ৫৭ মিনিটে শুরু হবে, যা চলবে রবিবার অর্থাৎ ২৩ অগাষ্ট বিকেল ৫ টা বেজে ০৪ মিনিট পর্যন্ত। 

46

ঋষি পঞ্চমীতে পুজোর শুভ সময় রয়েছে মাত্র ২ ঘন্টা ৩৬ মিনিটের। ২৩ অগাষ্ট রবিবার বেলা ১১ টা বেজে ০৬ মিনিট থেকে দুপুর ০১ টা বেজে ৪১ মিনিট পর্যন্ত পুজো করতে পারেন।

56

ঋষি পঞ্চমীর ব্রত পদ্ধতি-

এই দিনে সপ্তঋষির পুজো করা সমস্ত পুরুষ ও মহিলার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। স্নান সেরে শুদ্ধ মনে সপ্তঋষির অর্থাৎ ঋষি ক্রতু, ঋষি পুলহ, ঋষি পুলস্ত্য, ঋষি অত্রি, ঋষি অঙ্গিরা, ঋষি বশিষ্ঠ, ঋষি মরীচি-এর নাম করে ধ্যান করুন। 

66

এই সাতজন ঋষির নামে সাতটি আসন পাতুন, তাতে ফুল দিয়ে সাজিয়ে দিন। প্রতিটি আসনের সামনে একটি জলের গ্লাস রাখুন। একমনে এই সাতঋষির নাম স্মরণ করে জগতের মঙ্গল কামনা করুন। ঋষি পঞ্চমীর দিন আপনার বাড়িতে সাত জন ব্রাক্ষণের নামে আপনার সাধ্য মত ৭টি ভুজ্য সাজান। তাতে একটি করে পৈতে ও গীতা দিয়ে তা দান করুন।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope in Bengali: সঙ্গীর থেকে দূরত্ব কমাতে ব্যবস্থা নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope in Bengali: আজ লাভজনক দিন এবং ভাগ্য আপনার পক্ষে থাকবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বৃদ্ধি পেতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Love Horoscope in Bengali: আজ আপনার এবং সঙ্গীর জন্য একটি বিশেষ দিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image5
Money Horoscope in Bengali: আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved