MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Astrology
  • Horoscope
  • পালিত হচ্ছে সংকষ্টী চতুর্থী, দুর্ভোগ কাটাতে গণেশ পুজো করুন এই বিশেষ টোটকা মেনে

পালিত হচ্ছে সংকষ্টী চতুর্থী, দুর্ভোগ কাটাতে গণেশ পুজো করুন এই বিশেষ টোটকা মেনে

দেশ জুড়ে পালিত হচ্ছে সংকষ্টী চতুর্থী। শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষেই পালিত হয় গণেশের পুজো। শুক্লপক্ষে পালিত ব্রতকে বলে বিনায়ক চতুর্থী আর ক্ষয় প্রাপ্তির ব্রতকে বলে সংকষ্টী। তিনি অনুসারে আজ পালিত হচ্ছে সংকষ্টী চতুর্থী। সংকষ্টী চতুর্থী পালিত হবে ১৯ মে, বৃহস্পতিবার। তিথি পড়ছে ১৮ মে রাত ১১.৩৭ মিনিটে। আর তিথি ছাড়বে ১৯ মে রাত ৮.২৪ মিনিটে। আজ নিয়ম নিষ্ঠার সঙ্গে গণেশের পুজো করলে সব কাজে সফল হবেন। তবে, সিদ্ধিদাতার কৃপা দৃষ্টি পেতে শুধু তার আরাধনা করলেই হল না। সিদ্ধিদাতার কৃপা পেতে কয়টি টোটকা মেনে পুজো করুন। আর রইল বিশেষ কিছু টোটকার হদিশ। এতে সর্বক্ষেত্রে উন্নতি ঘটবে। সৌভাগ্য লাভ করবেন। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 19 2022, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

খারাপের বিনাশ করতে বাড়িতে রাখুন গণেশের মূর্তি। যে কোনও পুজো পাঠ কিংবা শুভ অনুষ্ঠান শুরু আগে ভগবান গণেশের পুজো করা হয়। তাই তাঁর কৃপা পেলে জীবনের সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আবার অনেকে বাড়িতে একাধিক গণেশের মূর্তি রাখেন। প্রচলিত ধারণা অনুসারে বাড়িতে ৩টির বেশি গণেশ মূর্তি রাখতে নেই। এতে দেখা দিতে পারে অমঙ্গল।     

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

গণেশ পুজোর সময় মেনে চলতে পারেন বিশেষ টোটকা। জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত আছে একাধিক টোটকার। শাস্ত্র মত, ভগবান গণেশের পুজো করার সময় গণেশকে হলুদ অর্পন করুন। হলুদ হল বৃহস্পতির রং। হলুদ অর্পনে গণেশ তুষ্ট হন। তাছাড়া যে কোনও শুভ অনুষ্ঠানে যাওয়ার আগে এই হলুদ দিয়ে তিলক কেটে যান। সফল হবেন। 

310

শাস্ত্রে গণেশ মূর্তি রাখার প্রসঙ্গেও টোটকার উল্লেখ আছে। গণেশের মুখ সর্বদা বাড়ির ভিতরে রাখা উচিত। বাইরে মূর্তি রাখবেন না। এমন স্থানে মূর্তি রাখুন যাতে গণেশ আপনার ঘরের দিকে মুখ করে থাকবেন। এতে তাঁর কৃপা দৃষ্টি আপনার ওপর বর্ণিত হবে। সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার। 

410

সম্পত্তি বৃদ্ধিতে গণেশের টোটকা পালন করতে পারেন। শাস্ত্র মতে, গণেশ পুজোর সময় একটি বিশেষ টোটকা পালন করুন বিশেষ টোটকা। সম্পত্তি বৃদ্ধি করতে চাইলে হলুদের একটি ছড়া হলুদ কাপড়ে বেঁধে তা গণপতি বাপ্পাকে অর্পন করুন। এতে তিনি তুষ্ট হবেন। আপনার সম্পত্তি বৃদ্ধি করতে চাইলে অবশ্যই পালন করুন এই টোটকা। 

510

শাস্ত্র মতে, গণেশের যেদিকে মুখ থাকে সেদিকে প্রবল প্রভাব পড়ে সমৃদ্ধি হয়। সে কারণে এমন স্থানে গণেশের মূর্তি কিংবা ছবি রাখুন যাতে তাঁর কৃপা দৃষ্টি আপনার পরিবারের ওপর বর্ষিত হয়। আর পুজোর সময় ভগবান গণেশের মূর্তির সামনে প্রদীপ জ্বালান। গণেশকে মোদক নৈবেদ্য দিন। এতে তাঁর কৃপা দৃষ্টি পাবেন। 

610

শাস্ত্র মতে সোনাকে শুভ ধাতু হিসেবে ধরা হয়। আর সোনা পড়লে জীবনের সকল বাধা কেটে যাবে। বুধবার সোনার গয়না ধারণ করুন। এতে গণেশের কৃপা পাবেন। বুধবার দিনটি গণেশকে উৎসর্গ করা হয়। এই কারণে এই দিন দেবতার পুজো করলে সৌভাগ্য লাভ করবেন। এমনকী, যে কোনও গণেশ পুজোর বিশেষ তিথিতে পালন করতে পারেন এই টোটকা। 

710

আজ পালিত হচ্ছে সংকষ্টী চতুর্থী। এই দিন নিয়ম নিষ্ঠার সঙ্গে গণেশের আরাধনা করলে দূর হবে সকল দুর্ভোগ। গণেশে পুজোর দিন পঞ্চপল্লবের মালা রাখুন প্রধান দরজার সামনে। এতে সকল দুর্ভোগ কেটে যাবে। তাছাড়া, রোজ স্নান সেরে গঙ্গাজল ছেটান বাড়িতে। একটি পাত্রে গঙ্গাজল নিন। সেই জলে এক টুকরো হলুদ দিন। তারপর জল ছেটান বাড়ির প্রধান দরজায়। এতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে বাড়িতে।

810

গণেশ পুজোর সময় মেনে চলুন আরও এক টোটকা। সিঁদুর দিয়ে গণেশের পুজো করুন। সঙ্গে ১১টি বা ২১ টি দুর্বা ঘাস দিয়ে গণেশের পুজো দিন। এতে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে। শাস্ত্রে, সিঁদুরের গুরুত্ব বিস্তর। সেই সিঁদুর অর্পন করুন দেবতার পায়ে। এতে তুষ্ট হবেন সিদ্ধিদাতা গণেশ। 

910

গণেশ পুজোর দিন তিল দান করুন। এই টোটকা পালনে সৌভাগ্য লাভ করবেন। সকল সংকট কেটে যাবে। চাইলে প্রতি বুধবার কালো তিল দান করতে পারেন। শাস্ত্রে তিল দানের উল্লেখ আছে। মেনে চলুন এই বিশেষ টোটকা। এতে সব কাজে সফল হবেন। ভগবান গণেশকে বাধা দূরীকরণকারী এবং দুঃখ দূরকারী হিসেবে গণ্য করা হয়। কথিত আছে, তাঁর পুজো করলে সকল অশান্তি থেকে মুক্তি মেলে।

1010

পুজো করার সময় বিশেষ নিয়েম মেনে চলুন। আজ ভগবান গণেশকে জল অর্পন করবেন। আর উত্তর দিকে মুখ করে ভগবান গণেশকে জল দিন। গণেশ পুজোর দিন তিল দিন করুন। এই টোটকা পালনে সৌভাগ্য লাভ করবেন। সকল সংকট দূর হবে গণেশের কৃপায়। নিষ্ঠার সঙ্গে আজ ভগবান গণেশের পুজো করুন।  

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Krishna Janmashtami: ৪ সেপ্টেম্বর হংস ও মালব্য রাজযোগ, জন্মাষ্টমীতে কপাল খুলবে এই ৫ রাশির
Recommended image2
Mercury Transit 2026: ৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে বুধের গোচর, কোন রাশির খুলবে ভাগ্য?
Recommended image3
Ajker Rashifal: উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Mars Transit: রাহু-মঙ্গলের যোগ! আগামী ১৭ দিনে ভাগ্য খুলবে এই ৪ রাশির
Recommended image5
Ajker Rashifal: আপনি আপনার লক্ষ্যে সফল হবেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved