MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • সহজে ভালো বন্ধু তৈরি করতে পারেন এই চার রাশির ছেলে মেয়েরা, দেখে নিন এক নজরে

সহজে ভালো বন্ধু তৈরি করতে পারেন এই চার রাশির ছেলে মেয়েরা, দেখে নিন এক নজরে

এক এক জনের স্বভাব এক এক রকম। কেউ সকলের সঙ্গে মেলামেশা করতে পারে, কেউ পারে না। কোনও মানুষের বন্ধুত্বপূর্ণ (Friendly) স্বভাব সব সময়ই সকলকে আকর্ষণ করেন। যারা সহজে বন্ধু তৈরি করতে পারেন, তারা সব ক্ষেত্রে সফল হন। আপনার স্বভাব কেমন তা বলে দেবে আপনার রাশি (Zodiac Sign)। এই চার রাশির ছেলে মেয়েরা সহজে ভালো বন্ধু তৈরি করতে পারেন, দেখে নিন এক নজরে। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Mar 19 2022, 06:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

রাশি ফলের চতুর্থ রাশি হল কর্কট রাশি। এই রাশির অধিকর্তা হলেন চন্দ্র। এই রাশির ছেলে মেয়েরা কল্পনা প্রিয়, শিল্পী, ভাবপ্রবণ ও রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা সহজে নতুন মানুষের সঙ্গে মিশতে পারেন। এরা ভালো বন্ধু হন। এরা মিষ্টি স্বভাবের মানুষ হয়ে থাকেন। 

210

তবে, কর্কট রাশির রাশির (Zodiac Sign) ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করারা আগে সাবধান থাকুন। সতর্কতার সঙ্গে এদের সঙ্গে মেলামেশা করা উচিত। জ্যোতিষ মতে, এরা খুবই বিপদজনক হয়ে থাকেন। এদের স্বভাব দেখে মনের কথা বুঝতে পারবেন না। এদের মুখে সব সময়ই মিষ্টি কথা লেগে থাকে। ফলে, এদের মনের কথা বোঝা বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। 

310

তবে কর্কট রাশির ছেলে মেয়েদের জীবনে প্রেম ও সম্পর্ক এই রাশির জীবনের প্রধান অগ্রাধিকার পায়। এরা সব ধরনের মধ্যে ভালোবাস খোঁজে। এরা ভালোবাসাকে অত্যন্ত মূল্য দেয়। এদের সম্পর্ক বা বিবাহিত জীবন খুবই ভালো কেটে থাকে। খুব অনুগত ও আবেগপ্রবণ হন এরা। এরা ভালো প্রেমিক হিসেবেও খ্যাত।

410

রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। জ্যোতিষ মতে, এরা সহজে বন্ধু তৈরি করতে পারে। এই রাশির অধিকর্তা শুক্র। এরা অনেকেই শিল্পরসিক ও ভালো মনের মানুষ হয়ে থাকেন। সে কারণে, সহজেই এদের প্রতি আকৃষ্ট হন সকলে। এরা সম্পর্কের প্রতি যত্নশীল হন। সে কারণে সহজে কারও সঙ্গে এদের বন্ধুত্ব ভাঙে না। 

 

510

জ্যোতিষ মতে, অর্থ, বিলাসিতা, দামি জিনিসের প্রতি বৃষ রাশির ছেলে মেয়েদের খুবই ভালোবাসা। তবে, এরা খারাপ সঙ্গে দোষে ভুল পথে চালিত হতে পারে। এরা সহজে বন্ধু বানাতে পারে। এদের মিষ্টি স্বভাব সকলকে আকৃষ্ট করে। এরা সব ধরনের মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে। তাই খারাপ লোকর সংস্পর্শে এলে ভুল পথে চালিত হয়। 

 

610

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সৎ ও অনুগত স্বভাবের হয় বৃষ রাশির জাতক জাতিকারা। এরা কঠোর পরিশ্রমী। এরা ভালো বন্ধুর সঙ্গে ভালো সঙ্গী হিসেবেও খ্যাত। এরা দাম্পত্য জীবন খুব ভালো করে সামলে চলতে পারেন। এদের স্থিতিশীল মানসিকতা সম্পর্কের উন্নতি ঘটায়। এরা সম্পর্কের প্রতি খুবই যত্নশীল হন। সে কারণে, এদের যারা বন্ধু হয়, তাদের সঙ্গে সম্পর্ক সারা জীবন বজায় থাকে। 

 

710

বন্ধুত্ব করতে পছন্দ করেন তুলা রাশির ছেলে মেয়েরা। ভালো আচরণের মানুষের প্রতি আকৃষ্ট হয় এরা। মন খুলে সকলের সঙ্গে মেশেন। কাউকে মন থেকে বন্ধু মনে করলে তাকে সাহায্য করার জন্য সব রকম পদক্ষেপ নিতে পারেন। এই কারণেই সহজেই এদের প্রেমে পড়ের অনেকে। 

 

810

ভালোবাসাও কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা সহজ নয়। তবে, এই কাজে বেশ পারদর্শী তুলা রাশির ছেলে মেয়েরা। এরা কারও সম্পর্কে খারাপ কথা বলে না। দয়ালু স্বভাবের হয়ে থাকে তুলা রাশির (Libra) ছেলে মেয়েরা। এরা নিঃস্বার্থতার সঙ্গে যে কোনও পরিস্থিতি সামাল দিয়ে থাকেন।

 

910

প্রতিহিংসা পরায়ণ স্বভাবের হয় বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। বৃশ্চিকের চেয়ে ভালো মনের মানুষ অন্য কেউ হতে পারে না। এরা সহজে লোকের সঙ্গে মিশলে পারে। সামাজিক হয় বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। এদের মিষ্টি স্বভাব সকলকে আকৃষ্ট করে। বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা ভালো বন্ধু হিসেবে পরিচিত।  

 

1010

এরা সম্পর্কে ব্যাপারে খুবই উৎসাহী হন বৃশ্চিক রাশির (Scorpio) ছেলে মেয়েরা। তারা কারও কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলে, তা রাখার চেষ্টা করেন। এরা সঙ্গীর থেকে সব ব্যাপারেই প্রত্যাশা রাখেন। সারাজীবন এক সঙ্গে চলার স্বপ্ন দেখেন। সে কারণে ভালো বন্ধুর সঙ্গে ভালো সঙ্গীও হন এরা। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga: সোনা-রুপো পাওয়া যাবে না আগামী দিনে? বিনিয়োগ নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন বাবা ভাঙ্গা
Recommended image2
Love Horoscope in Bengali: আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করার চেষ্টা করতে পারেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image3
Money Horoscope in Bengali: আজ সমস্যায় পড়লে বন্ধুরা সাহায্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image4
Ajker Rashifal: আজ সমস্যায় পড়লে বন্ধুরা সাহায্য পাবেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
Astrology: স্বয়ং শনিদেব কাজ করবেন আপনার হয়ে! টাকা ঝরবে! লটারি লাগবে এই ৫ রাশির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved