MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা এই ৫টি ভুল, জানাচ্ছে চাণক্য নীতি

সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা এই ৫টি ভুল, জানাচ্ছে চাণক্য নীতি

চাণক্যের নীতি অনুসারে, সাফল্যের পথ খুব কঠিন নয়, তবে সাফল্য পেতে অবশ্যই কঠোর শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম অবলম্বন করতে হবে। চাণক্যের মতে, সাফল্য সেই ব্যক্তির কাছে আসে যিনি নির্ধারিত পথে চলেন । চাণক্যের শিক্ষাই মানুষকে জীবনে সফল হওয়ার অনুপ্রেরণা দেয়। প্রতিটি ব্যক্তি তাদের ক্ষেত্রে সফল হতে চায়। চাণক্যের নীতি অনুসারে, সাফল্য অর্জনের জন্য এই ৫ টি জিনিস সব সময় মনে রাখা উচিত, না হলে সাফল্য লাভ করতে সমস্যার সম্মুখীণ হতে হয়।

2 Min read
Author : Deblina Dey
Published : Sep 07 2020, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

সময় পরিচালনা-

 

সময় পরিচালনার কথা সব সময় মাথায় রাখুন। সময় পরিচালনার মতো জ্ঞান, সময় মতো কাজ শেষ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সময় মতো তার সমস্ত কাজ সমাপ্ত করে, সাফল্য তার থেকে খুব বেশি দূরে থাকে না।

25

জীবনযাত্রায় পরিবর্তন-

 

যারা সাফল্য অর্জন করেন, তারা সুশৃঙ্খল জীবন যাপন করেন। কারণ জীবনযাত্রা পরিবর্তন না করে সাফল্য অর্জন করা কঠিন। তাই জীবনে সাফল্য পেতে গলে সবার আগে, জীবন যাত্রার পরিবর্তন করা উচিত। আজকের কাজটি আগামীকাল করবো, এই মনোভাব এড়ানো উচিত। যতক্ষণ প্রবণতা রয়েছে ততক্ষণ সাফল্য অর্জন করা যায় না। 

35

ভুল থেকে শিখুন-

 

সাফল্য অর্জনে অনেক বাধা রয়েছে। বাধা এলে ব্যক্তির সাহস হারানো উচিত নয়। যে কোনও ভুল থেকেই শিক্ষা নেওয়া উচিত। যারা তাদের ভুলগুলি থেকে শিক্ষা গ্রহণ করে এবং এগুলি কাটিয়ে ওঠে, তারা খুব শীঘ্রই সাফল্য অর্জন করে।  ধৈর্য ও সাহস ধরে ধারাবাহিকভাবে কাজ করা উচিত। তবেই সাফল্য জীবনে ধরা দেবে।

45

শ্রমের কোনও বিকল্প নেই-

 

সফল হতে গেলে সর্বদা কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে। যতক্ষণ না ব্যক্তির কাজ সফল হচ্ছে, ততক্ষণ সেই ব্যক্তির কঠোর পরিশ্রম করা উচিত। 

55

লক্ষ্য নির্ধারণ-

 

সাফল্য অর্জনের জন্য একজন ব্যক্তির প্রথম লক্ষ্য নির্ধারণ করা উচিত। পাশাপাশি একটি কৌশল তৈরি করা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত। সাফল্য অর্জনের জন্য দৃঢ় কৌশল তৈরি না করলে, সাফল্য পথে বাধা আসে।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gomed Stone Effect: রাহু কি অশুভ ফল দিচ্ছে? পরুন এই রত্ন, ভাগ্য ফিরতে দেরি হবে না
Recommended image2
Love Horoscope in Bengali: আজ মনের বিশেষ ব্যক্তির জন্য সময় বের করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image3
Money Horoscope in Bengali: আজ মোটা অঙ্কের টাকা হাতে আসতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image4
Ajker Rashifal: আজকের দিনটি এদের জন্য ইতিবাচক হবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
Love Horoscope in Bengali: সঙ্গীর সঙ্গে আজ খোলামেলা কথা বলুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved