MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • তিরুপতি বালাজি মন্দিরে রেকর্ড অনুদান, একদিনে জমা পড়ল প্রায় সাড়ে ৪ কোটি টাকা

তিরুপতি বালাজি মন্দিরে রেকর্ড অনুদান, একদিনে জমা পড়ল প্রায় সাড়ে ৪ কোটি টাকা

অন্ধ্র প্রদেশে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির। দেশের সবচেয়ে ধনী মন্দিরগুলোর মধ্যে অন্যতম। করোনা মহামারিতে লকডাউন থাকার দরুন বন্ধ ছিল মন্দিরে তিরুপতির দর্শন। লকডাউন শিথিল হতেই পুনরায় বাড়তে থাকে ভক্তদের ভীড়। সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার থেকে ভক্তদের জন্য খোলা হয় তিরুপতি বালাজি মন্দির। ইতিমধ্যেই বালাজি মন্দিরে ভক্তের সংখ্যা ১৫ হাজারে পৌঁছেছে। 

2 Min read
Author : Deblina Dey
| Updated : Sep 09 2020, 09:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

লকডাউনে মন্দির খোলর পরেই অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরের অনুদান রেকর্ড ছুঁয়েছে। প্রথম বারের মত একদিনে এক কোটি টাকার অনুদান জমা পড়েছে মন্দিরের কোষাগারে। এখন পর্যন্ত বালাজি মন্দিরের একদিনে অনুদানের গড় ছিল ৫০ থেকে ৬০ লক্ষ। তবে ২৮ আগস্ট থেকেই দর্শনার্থীর সংখ্যা এবং অনুদানের পরিমাণ উভয়ই বাড়তে থাকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

অনুদানের পরিমাণ করোনার সময়কালের আগে এখনকার অনুদানের অর্ধেকেরও কম ছিল। তবে এই কঠিন সময়ে এই মন্দিরের উপর মানুষের বিশ্বাস এবং আস্থা দেখে বেশ উচ্ছ্বসিত মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের ট্রাস্ট আশা করে যে এই বছরের শেষ নাগাদ অবস্থার অনেক উন্নতি হবে, মন্দিরে ভক্তের সংখ্যা আরও বাড়বে।

37

২০ মার্চ থেকে মহামারীর কারণে মন্দিরটি সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। এর ঠিক ৮০ দিন পরে ১১ জুন আবার দর্শন শুরু হয়েছিল। যদিও মন্দিরটি কেবলমাত্র ৪ ই জুন খোলা হয়েছিল, প্রথম তিন দিনের জন্য কেবল মন্দিরের কর্মীরা এবং তাদের পরিবারকেই অনুমতি দেওয়া হয়েছিল। ১১ জুন মন্দির খোলার সঙ্গে সঙ্গে একদিনে প্রায় ৪৩ লক্ষ টাকার অনুদান এসেছিল, সেদিন মন্দিরে ভক্ত সংখ্যা ছিল  ৬০০০।

47

মার্চ মাস থেকেই প্রতিদিন প্রায় কোটি টাকার অনুদান জমা পড়তে শুরু করে। ১৯ মার্চ কোনও লকডাউন ছিল না, সেই দিনে প্রায় ৪২ হাজার লোক বালাজি পরিদর্শন করেছেন। পাশাপাশি এই দিনে প্রায় ২.২২ কোটি টাকা আর্থিক অনুদান জমা পড়েছিল। জানা গিয়েছে, ১১ থেকে ১৯ মার্চ পর্যন্ত প্রতিদিন প্রায় ২ কোটি টাকার অনুদান জমা পড়েছিল। ১ থেকে ১০ মার্চের মধ্যে, প্রায় ৫০ থেকে ৬০ হাজার ভক্তের ভীড় হত মন্দিরে। পাশাপাশি অনুদানের সংখ্যাও এক দিনে তিন কোটিরও বেশি ছিল।

57

এই মাসে মাত্র ৪ দিন হয়েছে মন্দির খোলা হয়েছে। এর মধ্যেই প্রতিদিন প্রায় ৪ কোটিরও বেশি অনুদান জমা পড়ছে মন্দিরে। যখন মন্দিরে অনুদানের পরিমাণ একদিনে রেকর্ড ৪ কোটিরও বেশি হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, মন্দিরটি একদিনে সর্বোচ্চ ৪.৪১ কোটি টাকার অনুদান পেয়েছি। ২৪ থেকে ২৬ জানুয়ারী এবং ১৯-২৮ ফেব্রুয়ারি, একদিনে ৪কোটি টাকার বেশি অনুদান পেয়েছে এই মন্দির। জানুয়ারি মাসে যার গড় ছিল দিন প্রতি তিন কোটি টাকা।

67

লকডাউন খোলার পরে, ১১ জুন মন্দির খোলা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। মন্দিরটি খোলার সঙ্গে সঙ্গে ট্রাস্টের কর্মচারীদের করোনা রিপোর্ট পজেটিভ আসতে শুরু করে। জুনে প্রায় ৮০ জন মন্দিরের কর্মচারী আক্রান্ত হয়ে পড়ে। আগস্টের মধ্যে এই সংখ্যা বেড়ে ৭৫০-এর কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু, মন্দিরে দর্শন থামেনি বা ভক্তের ভীড়ও কমেনি।

77

এই মন্দিরের প্রাক্তন প্রধান পুরোহিতও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মন্দির ট্রাস্টে মোট ২১ হাজার কর্মচারী রয়েছে। করোনার গাইড লাইনের কারণে ৬০ বছরের বেশি বয়সী কর্মচারী এবং পুরোহিতদের মন্দিরে প্রবেশের অনুমতি নেই। তবে সবচেয়ে অবাক করার মত বিষয় হল মন্দিরে এত কর্মচারী করোনা পজিটিভ হওয়ার পরেও, কোনও ভক্তই আক্রান্ত হয়নি।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Selfie Mirror: ভুল দিকে আয়না রাখা মানেই বিপদ, বেডরুমের জন্য রইল ৪টি জরুরি বাস্তু টিপস
Recommended image2
Weekly Numerology predictions: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে চলতি সপ্তাহ, রইল জ্যোতিষ গণনা
Recommended image3
Love Horoscope in Bengali: আজ নতুন করে কারও প্রেমে পড়তে পারেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image4
Money Horoscope in Bengali: আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image5
Ajker Rashifal: আজ আয়ের থেকে খরচ বেশি হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved