MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • নগ্নরূপেই কেন মা কালী পূজিত হন, জেনে নিন এর আসল কারণ

নগ্নরূপেই কেন মা কালী পূজিত হন, জেনে নিন এর আসল কারণ

'মা তোর কত রঙ্গ দেখবো বল!' কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালীপুজো পালিত হয়। হিন্দুদের অন্যতম আরাধ্যা দেবী কালিকা বা কালী মূর্তিতে দেবীকে নগ্নিকা হিসেবে দেখা যায়। দেবীর এই মূর্তি অনেকের কাছে কৌতুহলের কারণ। কেন দেবী নগ্নিকা রূপে পূজিত হন! জেনে নিন মা কালীর রূপের তাৎপর্য। 

2 Min read
Author : Deblina Dey
Published : Oct 22 2022, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

হিন্দু শাস্ত্রে ব্রহ্মকেই একমাত্র সত্য বলে মনে করা হয়। ব্রহ্মই হল ঈশ্বর, ব্রহ্মই হল স্রষ্টা। এই ব্রহ্ম শক্তিই হল সৃষ্টি, স্থিতি ও বিনাশের কারণ। আর এই শক্তি হল আদ্যাশক্তি প্রকৃতি স্বরূপিনী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

শাক্ত মতে, কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। প্রধানত শাক্ত সম্প্রদায় কালীপুজো করে থাকে। তন্ত্র অনুসারে, কালী দশমহাবিদ্যা নামে পরিচিত দশজন প্রধান তান্ত্রিক দেবীর প্রথম আরাধনা করে থাকেন। 
 

39

আদ্যাশক্তি নিরাকারা, তবে কল্পনার সুবিধার জন্য দেব-দেবীদের মানবরূপ কল্পিত করা হয়েছে। তবে সকল দেব-দেবীর মধ্যে কেন কালীকেই নগ্ন রূপে পুজো করা হয় জেনে নিন। 
 

49

দেবী চতুর্ভুজা, তাঁর ডান হাতে রয়েছে বরাভয় মুদ্রা ও নীচের হাতে রয়েছে আশীর্বাদ মুদ্রা। এই দুই মুদ্রার অর্থ হয় দেবী তাঁর সন্তানদের রক্ষা করেন আবার আশীর্বাদও করেন। 
 

59

অস্ত্র হিসেবে দেবীর হাতে রয়েছে তরবারি। এর অর্থ দুষ্টের দমনে দেবী যেমন রণমূর্তি ধারণ করতে পারেন আবার সন্তানের রক্ষার্থে তিনি মমতাময়ী মা।

69

দেবীর কেশ বৈরাগ্যের প্রতীক, দেবীর বর্ণ কখনও কালো কখনওবা নীল। দেবীর ত্রিনয়ন বিশ্বব্রহ্মাণ্ডের পাপ বিনাশকারী। পুরাণ ও তন্ত্র মতে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। যেমন, দক্ষিণাকালী, ভদ্রকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী, রক্ষাকালী ইত্যাদি। 
 

79

আবার বিভিন্ন মন্দিরে "ব্রহ্মময়ী", "ভবতারিণী", "আনন্দময়ী", "করুণাময়ী" ইত্যাদি নামে তিনি পূজিত হন। এই সব রূপের মধ্যে দক্ষিণাকালীর বিগ্রহই সর্বাধিক পরিচিত ও পূজিত। তার চার হাতে খড়্গ, অসুরের ছিন্ন মুণ্ড, বর ও অভয়মুদ্রা রয়েছে। 
 

89

তার গলায় রয়েছে নরমুণ্ডের মালা। দেবীর গায়ের রং কালো। মাথায় আলুলায়িত চুল এবং তিনি শিবের বুকে ডান পা আগে রেখে দণ্ডায়মান। গুণ ও কর্ম অনুসারে শ্রীকালী কালীর আরেক রূপ। 

99

অনেকের মতে এই রূপে তিনি দারুক নামক অসুর নাশ করেন। ইনি মহাদেবের শরীরে প্রবেশ করে তার কণ্ঠের বিষে কৃষ্ণবর্ণা হয়েছেন। শিবের ন্যায় ইনিও ত্রিশূলধারিনী ও সর্পযুক্তা।তিনি যেমন একদিকে মন্দ শক্তির বিনাশ কারিনী তেমনি ভক্তদের বিপদ-তারিনী।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Daily Horoscope: মহালয়ার দিন ভাগ্য খুলবে তিন রাশির, এক ক্লিকে জেনে নিন আজকের রাশিফল
Recommended image2
Ajker Rashifal: আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image3
Malavya Rajyog: ২০ অক্টোবরের পর মালব্য রাজযোগ, এই ৪ রাশির কপাল খুলবে, আসবে প্রচুর টাকা!
Recommended image4
Ajker Rashifal: পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
Ajker Rashifal: আজকের দিনটি শুভ অত্যন্ত শুভ! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved