MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Astrology
  • Horoscope
  • নবরাত্রিরের নয় দিন সেজে উঠুন ভিন্ন রঙের পোশাকে, জেনে নিন কোন দিন কোন রঙ শুভ

নবরাত্রিরের নয় দিন সেজে উঠুন ভিন্ন রঙের পোশাকে, জেনে নিন কোন দিন কোন রঙ শুভ

শাস্ত্র মতে, নবরাত্রি প্রধানত দুবার পালিত হয়। এক বার চৈত্র মাসে ও অপরটি আশ্বিন মাসে। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শারদীয়া নবরাত্রি শুরু হয় এবং দশমী তিথিতে দেবী দুর্গা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়। এবছর নবরাত্রি চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবার। এই শারদীয়া নবরাত্রি শাস্ত্র মতে, একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন দেবীর নয় শক্তির পুজো হয়ে থাকে। শারদীয়ার নবরাত্রির ১০ তম দিনটি বিজয়াদশমী হিসাবে পালিত হয়। এই নয় দিন দেবীর আশীর্বাদ পেতে পোশাকে নজর দিন। ৯ দিন নয়টি ভিন্ন রঙের পোশাক পরুন। এতে মিলবে দেবীর আশার্বাদ। জেনে নিন কোন দিন কোন রঙের পোশাক পরবেন।    

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 23 2022, 04:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

নবরাত্রির প্রথম দিন পরতে পারেন হলুদ। এই দিন দেবী শৈলপুত্রীর পুজো করা হয়। দেবী শৈলপুত্রী পর্বত রাজা হিমাবতের কন্যা। মা শৈলপুত্রী হলুদ রং খুব পছন্দ করেন। এমনই ধারণা প্রচলিত। এই দিন হলুদ পরলে সৌভাগ্য লাভ করতে পারেন। তাই এই দিন বেছে নিন হলুদ রঙের পোশাক। পুজো করার সময় অবশ্যই এই টোটকা মেনে চলুন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

নবরাত্রির দ্বিতীয় দিনে পরতে পারেন সবুজ রঙের পোশাক। দ্বিতীয় দিন মা ব্রক্ষ্মচারিণীর পুজো করা হয়। তিনি সবুজ রঙ পছন্দ করেন। এই দিন সবুজ রঙের পোশাক পরলে ব্যক্তির সকল ইচ্ছে পূরণ হবে। এবার পুজোর সময় এই রঙের পোশাক পরে দেবীর আরাধনা করুন। মিলবে কৃপা। 

310

নবরাত্রিরের এক এক দিন, দেবীর এক এক রূপের পুজো হয়ে থাকে। দেবী চন্দ্রঘন্টা পুজিত হন তৃতীয় দিন। এই দিনে বাদামী রঙের পোশাক পরুন। এই রঙের পোশাক পরলে দেবী প্রসন্ন হন। এই রঙ দেবীর খুবই পছন্দের। সে কারণে, যে যে ভক্তরা বাদামী রঙের পোশাক পরে দেবীর পুজো করেন, তারা দেবীর আশীর্বাদ লাভ করেন। 

410

নবরাত্রিরের চতুর্থ দিন পরতে পারেন কমলা রঙের পোশাক। এদিন মায়ের কুষ্মাণ্ডা রূপের পুজো হয়ে থাকে। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে, এই কমলা রঙ দেবী কুষ্মাণ্ডার খুবই পছন্দের। সে কারণে এই দিন মায়ের পুজো করলে উজ্জ্বলতা, জ্ঞান ও প্রশান্তি বৃদ্ধি পাবে। মেনে চলুন এই বিশেষ টোটকা। 

510

পঞ্চম দিন দেবী স্কন্দমাতার পুজো করা হয়ে থাকে। এই দিনে মায়ের পুজো করার সময় সাদা কাপড় পরিধান করুন। সাদা রঙ খুবই শুভ। মেনে চলুন এই বিশেষ টোটকা। তাই নবরাত্রির পঞ্চম দিনে পুজো করুন সাদা পোশাক পরে। দেবী স্কন্দমাতার পুজো করতে সাদা রঙের পোশাক পরুন। 

610

লাল রঙের পোশাক পরুন ষষ্ঠীর দিন। এই দিন মায়ের কাত্যায়নী রূপের পুজো হয়ে থাকে। লাল বস্ত্র পরুন এই দিন। নবরাত্রিরে ষষ্ঠীর দিন পুজো করতে লাল রঙের পোশাক পরুন। মেনে চলুন এই টোটকা। এই দিন লাল রঙের পোশাকে সেজে উঠুন। এতে মা কাত্যায়নীর কৃপা পাবেন। এই টোটকা বেশ উপকারী। 

710

নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রির পুজো হয়ে থাকে। এই দিন মা কালরাত্রি পুজো করার জন্য ভক্তদের নীল রঙের পোশাক পরার কথা উল্লেখ আছে শাস্ত্রে। হিন্দু শাস্ত্রে, যেমন রয়েছে বিভিন্ন পুজো ও তিথির উল্লেখ। তেমনই উল্লেখ আছে বিভিন্ন টোটকার। এই দিন নীল রঙের পোশাক পরলে মিলবে উপকার। 

810

নবরাত্রিরের অষ্টমীর দিন পরতে পারেন গোলাপী রঙের পোশাক। মা দুর্গার অষ্টম রূপ মহাগৌরীর পুজো করা হয় এই দিন। এই দিনে মাকে খুশি করার জন্য ভক্তদের গোলাপী রঙের পোশাক পরতে পারেন। এতে মা মহাগৌরীর কৃপা পাবেন। এই টোটকা বেশ উপকারী। মিটবে জীবনের সকল জটিলতা। 

910

নবরাত্রিরের নবম দিন দেবী দুর্গার নবম রূপের পুজো হয়। এই দিন সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিন বেগুনি রঙের পোশাক পরুন। মিটবে জীবনের সকল জটিলতা। সৌভাগ্য লাভ করতে পারেন। ঘটবে উন্নতি। মেনে চলুন বিশেষ টিপস। এই টোটকা বেশ উপকারী। এই দিন নবম দিন দেবী দুর্গার নবম রূপের পুজো হয়। এই দিন যেমন নিষ্ঠার সঙ্গে পুজো করবেন। তেমনই বেগুনি রঙের পোশাক পরুন। 

1010

শাস্ত্র মতে, একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন দেবীর নয় শক্তির পুজো হয়ে থাকে। ৯ দিন নয়টি ভিন্ন রঙের পোশাক পরুন। এতে মিলবে দেবীর আশার্বাদ। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শারদীয়া নবরাত্রি শুরু হয় এবং দশমী তিথিতে দেবী দুর্গা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়। এই নয় দিন এই কয়টি রঙের পোশাকে সেজে উঠুন।  

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Krishna Janmashtami: ৪ সেপ্টেম্বর হংস ও মালব্য রাজযোগ, জন্মাষ্টমীতে কপাল খুলবে এই ৫ রাশির
Recommended image2
Mercury Transit 2026: ৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে বুধের গোচর, কোন রাশির খুলবে ভাগ্য?
Recommended image3
Ajker Rashifal: উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Mars Transit: রাহু-মঙ্গলের যোগ! আগামী ১৭ দিনে ভাগ্য খুলবে এই ৪ রাশির
Recommended image5
Ajker Rashifal: আপনি আপনার লক্ষ্যে সফল হবেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved