MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • হিন্দুদের ঐতিহ্যবাহী উৎসব, রইল মকর সংক্রান্তি ২০২১-এর পূণ্যস্নানের সময়সূচী

হিন্দুদের ঐতিহ্যবাহী উৎসব, রইল মকর সংক্রান্তি ২০২১-এর পূণ্যস্নানের সময়সূচী

কুম্ভমেলার পরে দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা হল এই গঙ্গাসাগর মেলা । হিন্দুদের কাছে এটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর মক্রর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় উৎসব ও মেলা। গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের এই পবিত্র মিলনস্থলে অনুষ্ঠিত হয় এই উৎসব। এটি একদিকে তীর্থভূমি আবার অন্যদিকে মেলা প্রাঙ্গণ। এই দুইয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর-মেলা। 

2 Min read
Author : Deblina Dey
Published : Jan 07 2021, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ। গঙ্গার মর্ত্যে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাঁথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে বহু পূণ্যার্থী তীর্থস্নান করতে আসেন।  বিহার-উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। 

38

১৩ জানুয়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে  শুরু হবে এই মেলার। চলবে ১৫ জানুয়ারি শনিবার পর্যন্ত। পূণ্যস্নানের সময় হল ১৪ জানুয়ারি শুক্রবার, পূণ্যকলা শুরু হবে সকাল ৬ টা বেজে ২ মিনিটে। এই সময় থেকেই শুরু হবে মকর সংক্রান্তির পূণ্য স্নানের যোগ। এই যোগ শেষ হবে ১৫ জানুয়ারি শনিবার, সকাল ৬ টা বেজে ২ মিনিট পর্যন্ত। 

48

এখানে ছিল সাংখ্যদর্শনের আদি-প্রবক্তা কপিলমুনির আশ্রম। পুরাণ অনুযায়ী, একবার কপিলমুনির ক্রোধের আগুনে সাগর রাজার ষাট হাজার পুত্র ভস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। 

58

সাগরের পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগরপুত্রদের ভস্মাবশেষ ধুয়ে ফেলেন এবং তাঁদের আত্মাকে মুক্ত করে দেন। মহাভারতের বনপর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের উল্লেখ রয়েছে।

68

পালবংশের রাজা দেবপালের একটি লিপিতেও তাঁর গঙ্গাসাগর-সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলা হয়েছে। লোক-কাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির একটি আশ্রম ছিল। 

78

এক সময় সেটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেলে আশ্রমটিকে কেন্দ্র করে তার ভক্তদের সমাগম বাড়তে থাকে। 

88

প্রত্যেক বছর জানুয়ারি মাসের মাঝামাঝি মকরসংক্রান্তি বা পৌষ-সংক্রান্তির পূণ্যতীথিতে লক্ষ লক্ষ পূণ্যার্থীর সমাগম ঘটে। এই সমাগমকে ঘিরে গড়ে উঠেছে বিরাট মেলা যার নাম গঙ্গাসাগর-মেলা।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope in Bengali: সম্পর্ক নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Ajker Rashifal: আজ কোনও ভালো খবর পেতে পারেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image3
Astrology Tips: মঙ্গলের দৃষ্টি চাঁদের উপর, আজ জ্যাকপট জিততে চলেছে এই রাশিগুলি
Recommended image4
Astrology Tips: এই ৪ রাশির মহিলারা সম্পর্ক জয়ে ওস্তাদ, এঁরাই হন স্বামীদের প্রিয়তমা স্ত্রী
Recommended image5
Love Horoscope in Bengali: আপনার সম্পর্ক নিয়ে দেখা স্বপ্ন পূরণ হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved