MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • ভারতকে পদ্মার ইলিশ দিয়েও মিলছে না পেঁয়াজ, মান বাঁচাতে ইমরানেরই স্মরণ নিলেন ক্ষুব্ধ হাসিনা

ভারতকে পদ্মার ইলিশ দিয়েও মিলছে না পেঁয়াজ, মান বাঁচাতে ইমরানেরই স্মরণ নিলেন ক্ষুব্ধ হাসিনা

চিন ভারতের প্রতিবেশীদেশগুলিকে কব্জা করার চেষ্টা করছে। পাকিস্তান ও নেপালের ক্ষেত্রে তারা সফলও। বাংলাদেশের দিকেও নজর রয়েছে জিনপিংয়ের। এমনকি অতীত ভুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরাণ খানও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিকে সখ্যতার হাত বাড়িয়েছেন। এই নিয়ে দুশ্চিনায় রয়েছে ভারত। তাই সম্প্রতি এদেশের বিদেশ সচিব বাংলাদেশ সফরে যান। দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের পাশে থাকারও আশ্বাস দেন হাসিনা। কিন্তু ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করতেই দুইদেশের সম্পর্কে তার প্রভাব পড়তে শুরু করেছে।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 17 2020, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১০০ টন ইলিশ এপার বাংলায় এল বাংলাদেশ থেকে। কিন্তু সেই দেশেই এবার পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত সরকার। দিল্লির এই সিন্ধান্তে স্বভাবতই অখুশি হাসিনা। যা তুন করে দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করেছে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

গত বছর পুজোর আগে এপার বাংলাকে ইলিশ উপহার দিয়েছিল বাংলাদেশ। হাসিনার সরকার এবারও পুজোর আগে ইলিশ উপহার দিয়ে সৌহার্দের উদাহরণ রেখেছেন। তবে এবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাংলাদেশে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাংলাদেশী জনগণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছেন।

310

গত বছরও ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ করেছিল ভারত। তার পর থেকে বাংলাদেশে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যায়। পরিস্থিতি বাগে এমনকী হাসিনার সরকারও দেশবাসীকে পেঁয়াজ ছাড়া রান্নার পরামর্শ দেয়।

410

পেঁয়াজ রপতানি বন্ধের পুনরাবৃত্তি হল চলতি বছরেও। কিছুদিন আগে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল কর্ণাটক। সেই সঙ্গে শেষ হয়ে গেছে খেতের পেঁয়াজ। ফলে যে পেঁয়াজ এখন বাজারে আসার কথা ছিল, তা আসেনি। বৃষ্টিতে একইভাবে পেঁয়াজের ক্ষতি হয়েছে মধ্যপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যেও।  গুদামে রাখা পেঁয়াজেও পচেছে বৃষ্টির জলে। এই অবস্থায় দেশের বাজারে পেঁয়াজের যোগান দিতে সম্প্রতি তা বিদেশে রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। 

510

ভারত রফতানি বন্ধ করতেই বাংলাদেশের অনেক জায়গায় পেঁয়াজের দাম কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় পৌঁছে গিয়েছে। আগামী কয়েকদিনে পেঁয়াজের দাম সেখানে আকাশছোঁয়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

610


দেশে পেঁয়াজের বাজারে সরবরাহ সংকটের বিষয়টি আঁচ করতে পেরে তাই চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই মিশর, চিন, তুরস্ক, মায়ানমার ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি শুরু করে দিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। 

710

৫ দেশ থেকে যে পেঁয়াজ আসবে সবই সমুদ্রপথে জাহাজে করে আসবে। এমনকি মায়ানমার থেকেও পেঁয়াজ আসবে সুমদ্রপথে। 

810


তবে হঠাৎ করে ভারত সরকারের পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্তে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে ঢাকায়। এই পরিস্থিতিতে পাকিস্তান ও চিন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শেখ হাসিনার দিকে। 

910

এই অবস্থায় আগামী দিনে ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না, দাবি উঠছে। 
 

1010

এমনিতে পাকিস্তানের সঙ্গে  সবসময়ই সম্পর্কে উত্তেজনা রয়েছে  ভারতের। বর্তমান সময়ে  চিন ও নেপালের সঙ্গেও সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমনকী বেশ কিছু ইস্যু নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কেও জটিলতা তৈরি হয়েছিল। যদিও সাম্প্রতিক সময়ে পরিস্থিতির চাপে সেই সম্পর্ক নতুন করে ঝালিয়ে নিতে চাইছিল দিল্লি। কিন্তু পেঁয়াজ রফতানি বন্ধ হতেই দুদেশের সম্পর্কে তার প্রভাব পড়ল।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

AN
Asianet News Bangla
 
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
4th T20 • IND vs WI
INDIND
Wed, 14 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
'সন্ত্রাসবাদী'! মহম্মদ ইউনূসকে ঘিরে নিউ ইয়র্ক বিমান বন্দরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশীদের
Recommended image2
Bangladesh Arrests: বাংলাদেশে বিরোধীদের গ্রেফতার-জুলুম, উদ্বেগ জানাল হিউম্যান রাইটস ওয়াচ
Recommended image3
‘আমাদের হাতে বিশেষ কোনও বিকল্প ছিল না’ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে মুখ খুললেন দীনেশ
Recommended image4
Puja Holiday: পুজোর ছুটি আরও ১ দিন বাড়াল সরকার, সরকারি কর্মীদের টানা ৫ দিনের ছুটি
Recommended image5
Bangladesh News: মাথায়-বুকে আঘাত, ময়মনসিংহে ড্রাম থেকে উদ্ধার হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর দেহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved