MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • নিত্যদিন ড্রাগ ও মদের নেশায় চুর এই তারকারা, শেষ করে দিয়েছে কেরিয়ার নয়তো প্রাণ

নিত্যদিন ড্রাগ ও মদের নেশায় চুর এই তারকারা, শেষ করে দিয়েছে কেরিয়ার নয়তো প্রাণ

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মূল অভিযুক্ত অভইনেত্রী রিয়া চক্রবর্তী সম্প্রতি গ্রেফতার হয়েছেন মাদকচক্রের জড়িত থাকার অভিযোগে। ১৪ দিন তাঁকে রাখা হবে বিচার বিভাগীয় হেফাজতে। ইতিমধ্যেই তাঁর কেরিয়ার নিয়ে শুরু হয়েছে বিভিন্ন মতামত, অনুমান। নেটিজেনদের কথায় ড্রাগ, মৃত্যু মামলায় তাঁর নাম জড়ানো, আইনি অভিযোগে ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পর রিয়ার কেরিয়ার বলে আর কিছুই থাকবে না। বলিউডে তিনি কোনও ছবিতে থাকবেন কি না সেই নিয়ে চলছে নানা তর্কবিতর্ক। অথচ বছরের পর বছর মাদক সেবন করে  বলিউডে কাজ করার চেষ্টা করছিলেন কিংবা করছেন অনেকে। ড্রাগ ও মদের নেশায় চুর থেকে কেরিয়ারে খানিক ক্ষতি হয়েছে বইকি, ক্ষতবিক্ষত হয়েছে ব্যক্তিগত জীবনও। চিনে নিন সেই তারকাদের।

2 Min read
Author : Adrika Das
Published : Sep 08 2020, 11:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

রণবীর কাপুরঃ তিনি নিজে মুখে স্বীকার করেছিলেন ফিল্ম স্কুলে পড়াশোনার সময় তিনি গাঁজার সেবন করতেন। এমনকি রকস্টার ছবির সময়ও তিনি মাদক সেবন করেন 'জানার্দন জাঁকার' চরিত্রটি সঠিক বোঝার জন্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

সঞ্জয় দত্তঃ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত অভিনেতা এবং তাঁর সঙ্গে ড্রাগের সম্পর্ক বহু পুরনো। ওপেন বুকের মত সকলেই এ বিষয় জানেন। সূত্রের খবর, তাঁর এই ড্রাগ অ্যাডিকশনের কারণেই তখনকার প্রেমিকা টিনা মুনিম তাঁকে ছেড়ে চলে যান। পাশাপাশি কেরিয়ারও কয়েক ধাপ নিচে নেমে আসে। 

310

ধর্মেন্দ্রঃ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রও ১৫ বছর ধরে মদের নেশায় অ্যাডিক্টেড থাকতেন। তিনি ইয়ামলা পাগলা দিওয়ানা ছবির প্রচারের সময় স্বীকার করেন মদের অ্যাডিকশন তাঁর কেরিয়ার শেষ করে দেয়। 

410

মীনা কুমারীঃ ট্যাজেডি ক্যুইন সাহেব বিবি এবং গোলাম ছবিতে মদ্যপ, মানসিক অবসাদগ্রস্থ স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়োন। তবে এই চরিত্র যে কবে তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে মিশে যেতে থাকে তা টের পাননি তিনি নিজেই। বিবাহবিচ্ছেদের পর তিনি মদের অ্যাডিকশনে বুঁদ হয়ে যান। মাত্র ৪০ বছর বয়সেই লিভার সিরোসিসে মৃত্যু হয় তাঁর। 

510

রাজেশ খান্নাঃ ১৫ টি ব্যাক টু ব্যাক হিট ছবি। বলিউডে একাই রাজ করেছিলেন বহু বছর। স্টারডম হজম না করতে পেরে মদের নেশা চুর হয়ে থাকতেন নিত্যদিন। যার ফলে অসুস্থও হয়ে পড়েন দ্রুত এবং কেরিয়ারে ইতি টানতে বাধ্য হন তিনি।

610

দিব্যা ভারতীঃ বলিউডের রেইনিং ক্যুইন। তাঁকে পর্দায় দেখে আজও মন ভাল হয়ে ওঠে দর্শকের, তিনিই কিনা ব্যক্তিগত জীবনে অ্যালকহলিক ছিলেন। যা কেবল তাঁর কেরিয়ারই নয় ছিনিয়ে নিয়েছিল প্রাণ। ছ'তলা থেকে পড়ে যাওয়ার পর তদন্তে জানা যায় তিনি সাংঘাতিক মদ্যপান করেছিলেন। 

710

পারভিন বাবিঃ মৃত্যু, মদ্যপান, ড্রাগসের প্রসঙ্গ উঠলেই উঠে আশে পারভিন বাবির কথা। পরিচালক মহেশ ভাটের সঙ্গে তাঁর ব্রেক আপের পর এলএসডি ড্রাগে মত্ত থাকতেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। যা সম্পূর্ণরূপে তাঁর কেরিয়ার শেষ করে দেয়। 

 

810

মনীষা কইরালাঃ ক্যান্সারকে হার মানিয়ে তিনি এখন অনুপ্রেরণা। তবে এক সময় কেরিয়ারে পিক-এ থেকে মদ এবং মাদকের প্রতি আসক্তি শেষ করে দিয়েছিল তাঁকে। বিবাহবিচ্ছেদের কারণে তিনি মানসিক অবসাদে ভুগতেন বলে জানা যায়। 

910

ফারদিন খানঃ এই অভিনেতাকে আর ক'জন মনে রেখেছেন তা নিয়ে রয়েছে সন্দেহ। যদিও বেশ কিছু হিট ছবিতে হিরোর ভূমিকায় ছিলেন তিনি। ২০০১ সালের অক্টোবর মাস নাগাদ তাঁর বিরুদ্ধে কোকেন কেনার অভিযোগ আসে। 

1010

ইয়ো ইয়ো হানি সিংঃ ব়্যাপার কাম গায়কের নাম এখন কোনও বিগ্রেড ছবিতেও শোনা যায় না। বাদশাহ পুরোপুরি তাঁর জায়গায় জাঁকিয়ে বসেছেন। এর পিছনে কোনও ষড়যন্ত্র নয় দায়ী ড্রাগস এবং মদ। এই দু'টি জিনেসের প্রতি হানি সিংয়ের আসক্তি শেষ করে দিয়েছে তাঁর পেশাগত জীবন। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jacqueline Fernandez: সুকেশ প্রতারক জেনেও দামি উপহার নিতেন জ্যাকলিন! কিক গার্লকে নিয়ে গোপন কথা ফাঁস
Recommended image2
Ram Charan-Jasprit Bumrah: 'জসপ্রীত বুমরা ফুটবলার!' এ কী বলে বসলেন রাম চরণ, ভাইরাল ভিডিও
Recommended image3
Ramayana: বদলে গেল 'রামায়ণ'-এর মুক্তির দিন! দিওয়ালির আগেই আসছে রণবীরের ছবি?
Recommended image4
খুনের আসামি হয়ে ১২ বছর পলাতক, আমিরের সঙ্গে করেছেন অভিনয়, অবশেষে পুলিশের জালে
Recommended image5
Kangana Ranaut: গলায় মঙ্গলসূত্র! কঙ্গনা কি গোপনে বিয়ে সারলেন? ভাইরাল ভিডিওতে শোরগোল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved