MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • মডেলিংয়ের দিনগুলিতে অনেক বেশি 'গর্জিয়াস' ছিলেন ঐশ্বর্য, রইল একগুচ্ছ চোখধাঁধাঁনো ছবি

মডেলিংয়ের দিনগুলিতে অনেক বেশি 'গর্জিয়াস' ছিলেন ঐশ্বর্য, রইল একগুচ্ছ চোখধাঁধাঁনো ছবি

রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছে  বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্যর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। মডেলিংয়ের সময়েই যেন অনেক বেশি গর্জিয়াস ছিলেন রাই সুন্দরী। মডেলিং থেকে বিশ্বসুন্দরী হওয়ার একগুচ্ছ চোখধাঁধাঁনো ছবি, রইল অ্যালবাম।

2 Min read
Author : Riya Das
Published : Jul 16 2020, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ঐশ্বর্যর কথা বলতে গেলেই সবার প্রথমে আসে তার সৌন্দর্যের কথা। অভিনেত্রী রূপের জৌলুসে  এখন মুগ্ধ হাজারো হাজারো পুরুষ।

210


মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ঐশ্বর্য। আর সেই সময়টাতে যেন অনেক বেশি গর্জিয়াস ছিলেন রাই সুন্দরী। যত দিন যাচ্ছে ততই যেন তার গ্ল্যামার ঠিকরে বেরোচ্ছে।

310

স্কুলে পড়াকালীনই মডেলিংয়ের অফার পেতে শুরু করেন ঐশ্বর্য। নবম শ্রেণীতে পড়ার সময়েই প্রথম পেন্সিল-এর বিজ্ঞাপন করেছিলেন।

410


তারপর থেকে একটু একটু করে নিজেকে আরও যোগ্য করে তুলেছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই সাফল্য অর্জন করেছিলেন।।

510


সালটা ১৯৯১। সুপারমডেল প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিয়েছিলেন স্থান। ভোগ ম্যাগাজিনের আমেরিকান সংস্করণে একটি স্থান অর্জন করেছিলেন। 

610


তারপরই ১৯৯৩ সালে আমির খানের বিপরীতে একটি বিজ্ঞাপণে নজর কেড়েছিলেন অ্যাশ। তার পরের বছরই ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাবের পালক তার মুকুটে যুক্ত হয়েছিল।

710


বলিউডে আসার আগে বেশ কয়েকটি দক্ষিণী ছবিতেই নজর কেড়েছিলেন ঐশ্বর্য। প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনও নিজের কেরিয়ার শুরু করেছিলেন তামিল ছবি দিয়ে। ১৯৯৭ সালে মনিরত্নমের ছবি 'ইরুভার'-এ তাকে প্রথম দেখা গিয়েছিল। 

810

বলিউডে পা রাখার পর  হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে। সঞ্জয় লীলা বনশালির 'হাম দিল দে চুকে সনম' ছবিতেই বলিউডে সাফল্য পেয়েছিলেন ঐশ্বর্য।

910

বর্তমানে করোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।  সারা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছিল এই খবরে। আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন অমিতাভ ও অভিষেক বচ্চন।

1010

রাত কাটতে না কাটতেই পরেরদিন সকালে ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যারও  করোনা পজিটিভ-এর রিপোর্টে সকলের হতাশ হয়ে পড়েছেন। ঐশ্বর্য এবং আরাধ্যাকে বাড়িতেই চিকিৎসা করছেন বচ্চন পরিবারের পারিবারিক চিকিৎসক।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
৬৮ বছর বয়সেও সানি দেওল কীভাবে ফিট, দেখে নিন ওয়ার্কআউটের সময় ঠিক কেমন লাগে অভিনেতাকে
Recommended image2
ও রোমিও প্রথম দিনের কালেকশন কত হল! প্রথম দিনে কতটা বাজিমাত করতে পারল শাহিদের ছবি?
Recommended image3
রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়! অর্ধেক ঋণ শোধ করেছেন অভিনেতা?
Recommended image4
ব্লকবাস্টার নাকি সাধারণ ছবি? ‘ও রোমিও’ নিয়ে কী মত দর্শকদের, জেনে নিন
Recommended image5
অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved