MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Alia-Ranbir Romance : প্রকাশ্যেই চরম রোম্যান্স, ব্রহ্মাস্ত্র-কি কাছাকাছি এনে দিল রণবীর-আলিয়াকে

Alia-Ranbir Romance : প্রকাশ্যেই চরম রোম্যান্স, ব্রহ্মাস্ত্র-কি কাছাকাছি এনে দিল রণবীর-আলিয়াকে

রণবীর কাপুর ও আলিয়া ভাট সর্বদাই খবরের শিরোনামে রয়েছেন। একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো থেকে পার্টি সবেতেই তাদের নজরকাড়া উপস্থিতি। গত এক বছর ধরে রণবীর-আলিয়ার বিয়ে নিয়েও সরগরম বলি ইন্ডাস্ট্রি। হাইপ্রোফাইল বিয়ের আসর কবে বসবে তার দিকেই নজর সকলের। বিয়ের জল্পনার মধ্যেই সম্প্রতি তারকা জুটির আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র'-র মেগা ইভেন্টে একসঙ্গে নজর কেড়েছেন রণবীর আলিয়া। এই প্রথমবার প্রকাশ্যেই এতটা কাছাকাছি এলেন রালিয়া জুটি। ঘনিষ্ঠ  অন্তরঙ্গ মুহূর্তও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

3 Min read
Author : Riya Das
Published : Dec 15 2021, 09:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113

দীর্ঘদিনের অপেক্ষা যেন শেষ হতে চলেছে। শুরু থেকেই ছবি নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ ছিল না। হবে নাই বা কেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউডের টপ জুটি আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor)। এই প্রথমবার অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবিতে দেখা যাবে বলিউডের হট কাপল জুটিকে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
213

সম্প্রতি মুক্তি পেল রালিয়া জুটির প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra)মোশন পোস্টার। সেই উপলক্ষ্যেই বুধবার ১৫ ডিসেম্বর দিল্লিতে বেশ জাঁকজমক করে মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল। (Brahmastra)  'ব্রহ্মাস্ত্র'-র মেগা ইভেন্টে একসঙ্গে নজর কেড়েছেন (Ranbir Kapoor) রণবীর ও আলিয়া  (Alia Bhatt) । 

313

 'ব্রহ্মাস্ত্র'-র  (Brahmastra) মোশন পোস্টারের খবর ছড়াতেই যেন উত্তেজনার পারদ তুঙ্গে। অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt)  সঙ্গে এই প্রথমবার রিল লাইফে জুটি বাধছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। আর তা নিয়েই উত্তেজনা যেন দ্বিগুণ বাড়ছে।

413

'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra) মেগা ইভেন্টে যোগ দিয়েই অন্তরঙ্গতায় ডুব দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। এই প্রথমবার প্রকাশ্যেই এতটা কাছাকাছি এলেন রালিয়া জুটি। ঘনিষ্ঠ  অন্তরঙ্গ মুহূর্তও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

513

রণবীর ও আলিয়ার (Alia Bhatt) বিয়ে নিয়ে সরগরম বলি ইন্ডাস্ট্রি। কবে বসতে চলেছে হাইপ্রোফাইল বিয়ের আসর তার দিকেই নজর সকলের।  মেগা ইভেন্টেও বিয়ের তারিখ নিয়ে প্রশ্ন করা হলে দুজনকেই লজ্জা পেতে দেখা যায়। তবে রণবীরের (Ranbir Kapoor) উত্তর, 'আজকের জন্য একটি তারিখই যথেষ্ট'। 

613

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra)মেগা ইভেন্টে  একে অপরের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় রালিয়াকে। শুধু  তাই নয়, বরং এই প্রথমবার প্রকাশ্যে এতটা কাছাকাছি দেখা যায় (Ranbir Kapoor) রণবীর-আলিয়াকে (Alia Bhatt) ।

713

তবে কি 'ব্রহ্মাস্ত্র'-ই (Brahmastra) রণবীর আলিয়াকে (Alia Bhatt)  এতটা কাছাকাছি এনে দিল। হাতে হাত দিয়ে প্রেমিকার সঙ্গে ভরপুর রোম্যান্স করতে দেখা গেছে রণবীর কাপুরকে। ছবিতেও নাকি একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাবে (Ranbir Kapoor) রণবীর ও আলিয়াকে।

813

লাল  পোশাক, কানে ঝোলা বড় দুল, খোলা চুলে লাস্যময়ী আলিয়া ভাটকে (Alia Bhatt)  দেখে চোখ সড়াতে পারছিলেন না রণবীর (Ranbir Kapoor)। প্রকাশ্যেই হা করে প্রেমিকাকে দেখছিলেন বলিউডের চকোলেট বয়। অন্যদিকে দিল্লির শীত এড়াতে জিন্স, শার্ট, জ্যাকেট পরে নজর কেড়েছিলেন রণবীর কাপুর। 

913

দীর্ঘদিনের অপেক্ষার পর মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra)মোশন পোস্টার। মেগা ইভেন্টের দিন  প্রয়াত বাবা ঋষি কাপুরকে (Rishi Kapoor) স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন রণবীর কাপুর। এবং নিজের বাবার স্মরণে তার বিখ্যাত গান 'ওম শান্তি ওম' গুনগুন করেন রণবীর কাপুর  (Ranbir Kapoor) ।

1013

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বিগ বাজেটের ছবি 'ব্রহ্মাস্ত্র'- র (Brahmastra) মুক্তির তারিখ একাধিকবার পিছিয়ে গিয়েছে। এর প্রধান কারণই হল করোনা। করোনা ভাইরাসের জেরেই ছবি মুক্তির তারিখ বারবার পিছিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ধর্মা প্রোডাকশনের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'।

1113

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৯ তারিখ ছবিটি মুক্তি পেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)।  তবে ৯ সেপ্টেম্বর ছবিটির প্রথম অংশটি মুক্তি পাবে। এবং সূত্র বলছে ছবিটি তিনটে ভাগে আসবে। তবে এর পরের ভাগের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে, তা জানা নেই কারোর।
 

1213

'ব্রহ্মাস্ত্র'  (Brahmastra) ছবিতে রণবীরের (Ranbir Kapoor)  চরিত্রের নাম শিবা। এবং ঈষার চরিত্রে দেখা যাবে আলিয়াকে (Alia Bhatt)।  নাগার্জুনার সূত্র ধরেই পর্দায় আসেন মৌনি রায় এবং সৌরভ গুরজার। তারপরই পাঁচজন মুখোমুখি হন বারাণসীতেই। এই নিয়ে চলতে থাকবে ছবির গল্প। আর সেখান থেকে নয়া মোড় নেয় ছবির গল্প।  
 

1313

ফ্যান্টাসি ট্রিলজির এই ছবির দিকেই মুখিয়ে রয়েছে গোটা দর্শককূল। ছবিতে আলিয়া, রণবীর ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। দীর্ঘদিন পর ফের হিন্দি ছবিতে দেখা যাবে দক্ষিণের সুপারস্টার নাগার্জুনকে। ছবিতে প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় দেখা যাবে নাগার্জুনকে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hanuman Ansh: ২ কোটির ছবিকে ১০০ কোটির অফার? কবে OTT-তে আসছে ছবিটি
Recommended image2
Aishwarya Rai: ২৪ বছর পর ভাইরাল হল পুরনো ভিডিও, ফিরল সলমন খানের মারধরের বিতর্ক
Recommended image3
Ganesh Chaturthi: গণপতি বাপ্পার আরাধনায় মেতে উঠেছে বলিউড, কী বললেন রাজপাল থেকে তুষার কাপুর?
Recommended image4
Ganesh Chaturthi: গোবিন্দা বিদেশে, একাই বাপ্পাকে ঘরে আনলেন স্ত্রী সুনীতা
Recommended image5
Ganesh Chaturthi: বাড়িতে গণপতি বাপ্পার আরাধনায় নানা পাটেকর, সঙ্গে স্ত্রী-ছেলে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved