MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Shocking! লাখ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা অভিযোগে বড়সড় বিপাকে আমিশা

Shocking! লাখ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা অভিযোগে বড়সড় বিপাকে আমিশা

অভিনয়ে যতটা না সুনাম অর্জন করেছেন তার চেয়ে অনেক বেশি বির্তকে জড়িয়েছেন আমিশা প্যাটেল। একের পর এক নয়া সম্পর্ক থেকে বিচ্ছেদ বারেবারেই উঠে এসেছেন তিনি। যদিও এসব গসিপকে তোয়াক্কা না করে বিন্দাস থাকতেই পছন্দ করেন আমিশা পটেল। তবে এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল আমিশার বিরুদ্ধে। মোরাদাবাদের একটি ইভেন্ট কোম্পানী আমিশা ও তার সহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে এবার  আইনি বিপাকে জড়ালেন আমিশা পটেল। 

2 Min read
Author : Riya Das
Published : Jul 20 2022, 12:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

বড়সড় বিপাকে পড়লেন বলি অভিনেত্রী আমিশা পটেল। এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল আমিশার বিরুদ্ধে। মোরাদাবাদের একটি ইভেন্ট কোম্পানী আমিশা ও তার সহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে এবার  আইনি বিপাকে জড়ালেন আমিশা পটেল।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

ড্রিম ভিশন নামে সংস্থার কর্ণধার পবন বর্মা দাবিতে জানিয়েছেন, পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে এসে হাজির হননি আমিশা পটেল। ২০১৭ সালে নভেম্বর মাসে একটি বিয়েতে নাচ করার কথা ছিল অভিনেত্রীর। তার জন্য ১১ লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু তিনি আসেননি।

39

এখানেই শেষ নয়, পবন বর্মা আরও জানিয়েছেন দিল্লি থেকে মোরাদাবাদ যাওয়ার জন্য চেয়ে বসেন আরও ২ লাখ টাকা। উদ্যোক্তারা সেই টাকা দিতে রাজি না হওয়ায় কাউকে  কিছু না  না জানিয়ে চলে যান আমিশা পটেল।
 

49

পবন জানিয়েছেন, এখনও পর্যন্ত এই টাকা ফেরত দেননি আমিশা পটেল। তারপরই আমিশা ও তার সহকারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এবং আমিশার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মোরাদাবাদ আদালত। ১৯ জুলাই সেখানে হাজিরা দেওয়ার কথা থাকলেও অভিনেত্রী যাননি। 

59

আগামী ২২শে আগস্ট ফের আদালতে ডেকে পাঠানো হয়েছে'কহো না প্যায়ার হ্যায়' অভিনেত্রীকে। আমিশার নামে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে ২২ শে আগস্ট কি হাজিরা দিতে যাবেন আমিশা, তা নিয়েই  বাড়ছে উদ্বেগ।  

69

'কহো না প্যায়ার হ্যায়' ছবি দিয়ে বলি কেরিয়ার শুরু করেছিলেন আমিশা প্যাটেল। বলিউডের শুরুতে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করে দর্শকদের মনে নিজের জায়গা পাকিয়ে নিয়েছিলেন আমিশা প্যাটেল। তবে সেটা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। 

79

চলচ্চিত্রে অভিনয় করে যতটা না সুনাম অর্জন করেছেন তার চেয়ে অধিক বির্তকে নাম জড়িয়েছে আমিশার। একের পর এক নয়া সম্পর্ক থেকে বিচ্ছেদ বারেবারেই উঠে এসেছেন তিনি। যদিও এসব গসিপকে তোয়াক্কা না করে বিন্দাস রয়েছেন আমিশা। 

89

সোশ্যাল মিডিয়াতে এসেও কীভাবে ফ্যানেদের আটকে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত আমিশা প্যাটেল । ভক্তদের হাতছাড়া করতে নারাজ আমিশা। ফ্যান-ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। নিজের ইনস্টাগ্রামে  প্রায়শই হট ছবি শেয়ার করেন আমিশা। বলিউডে সেভাবে না দেখা গেলে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা বাড়াতে হট অ্যান্ড সেক্সি অবতারে প্রতিনিয়তই নিজেকে মেলে ধরছেন আমিশা )। প্রতিদিনই নিজের কাটাছেড়া ছবি দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান আমিশা প্যাটেল।

99

দিনকয়েক আগেই আমিশা প্যাটেলের বিয়ে নিয়ে জোর কানাঘুষো শোনা গিয়েছিল। বি-টাউনের অন্দরে কান পাতলেই আমিশার বিয়ের খবরে তোলপাড়া হচ্ছিল। যা নিয়ে রীতিমতো হৈ চৈ শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া। যদি বিয়ের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন বলি নায়িকা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pankaj Tripathi: এবার কুকুরছানাকে নিয়ে নতুন গল্প, প্রকাশ্যে 'ওহ মাই ডগ'-এর ট্রেলার
Recommended image2
শ্যুটিং-র জন্য শহরে বিজয় সেতুপতি, মণিরত্নমের ছবিতে সুযোগ পেলেন একাধিক টলিউড তারকা
Recommended image3
OTT Releases: এই সপ্তাহে আসছে একগুচ্ছ সিনেমা-সিরিজ, রইল ২০-২৪ জুলাইয়ের সম্পূর্ণ তালিকা
Recommended image4
Amitabh Bachchan: অপারেশনের পর ICU-তে ছিলাম, ব্লগে লিখে জানালেন অমিতাভ বচ্চন, উদ্বিগ্ন ফ্যানেরা
Recommended image5
Amitabh Bachchan: অপারেশন? ICU? অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্টে তোলপাড় নেট পাড়া, চিন্তায় ভক্তরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved