MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Antim Premier : অন্তিম-এর বক্স অফিসে কি কল্কে পাবেন আয়ুষ, কী অপেক্ষা করছে অভিনেতার ভাগ্যে

Antim Premier : অন্তিম-এর বক্স অফিসে কি কল্কে পাবেন আয়ুষ, কী অপেক্ষা করছে অভিনেতার ভাগ্যে

সলমন খান মানেই ব্লকব্লাস্টার,সলমন খান মানেই ধুন্ধুমার অ্যাকশন, সলমন খান মানেই সুপারহিটের তকমা,  আবার সলমন খান মানেই বক্স অফিসে লক্ষ্মীলাভ। তবে এবার সলমন খান একা নন, বরং সলমনের ভগ্নিপতী আয়ুষ শর্মা রয়েছেন তার সঙ্গে। সলমন ও আয়ুষের জমজমাট অ্যাকশনে ভরপুর ছবি 'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ' নিয়ে ইতিমধ্যেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।  সদ্যই বড় পর্দায় মুক্তি পেল সলমন খান ও আয়ুষ শর্মা অভিনীত  'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ'। তবে এই ছবিতেই কি বক্স অফিসে কি কল্কে পাবেন আয়ুষ, কী অপেক্ষা করছে অভিনেতার ভাগ্যে।  

3 Min read
Author : Riya Das
Published : Nov 27 2021, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সলমন খান (Salman Khan) পর্দায় আসা মানেই সুপারহিটের তকমা থেকে বক্স অফিসে লক্ষ্মীলাভ। সদ্যই বড় পর্দায় মুক্তি পেল সলমন খান অভিনীত ছবি (Antim) 'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ'। মুম্বইয়ের এক মাল্টিপ্লেক্সেই হয়ে গেল ছবির স্ক্রিনিং। 

210

ছবিতে সলমন খান (Salman Khan) একা নন, বরং সলমনের ভগ্নিপতী আয়ুষ শর্মা (Ayush Sharma) রয়েছেন তার সঙ্গে। সলমন ও আয়ুষের জমজমাট অ্যাকশনে ভরপুর ছবি 'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ' নিয়ে ইতিমধ্যেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।  

310

'অন্তিম ' ছবিতে সলমন খানের (Salman Khan) সঙ্গে তার ভগ্নিপতী আয়ুষ শর্মাকে (Ayush Sharma) নিয়েও দর্শকদের প্রত্যাশা বেড়েছে ।  দুঃসাহসী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সলমন খানকে রাজবীর সিংহের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের ভাইজানকে।

410

ছবির ট্রেলার ও টিজার আগেই মুক্তি পেয়েছে এছাড়াও ছবির গানও মুক্তি পেয়েছে আগেই। ফের সলমন খানকে যে অ্যাকশন অবতারে দেখতে পাবেন তা জেনেই অনুরাগীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। ছবিতে ভাইজানের এন্ট্রি থেকে শার্ট  খুলে মারপিট সবটাই রয়েছে। তবুও যেন এ ছবি সলমনের (Salman Khan) নয়।
 

510

'লাভযাত্রী' ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন (Salman Khan) সলমন খানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুষ শর্মা (Ayush Sharma) । যদিও সেই ছবিতে আয়ুষ কারোর মনেই সেভাবে দাগ কাটতে পারেননি। তবে প্রথমবার সলমনের সঙ্গে জুটি বেধে কিছু একটা যে ধামাকা  করতে চলেছেন তার আঁচ আগেই পেয়েছিলেন।

610

 'অন্তিম' (Antim) ছবিতে কুখ্যাত গ্যাংস্টারের চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন সলমনের ভগ্নিপতী  আয়ুষ শর্মা (Ayush Sharma) । তবে 'অন্তিম '-এর বক্স অফিসে কি কল্কে পাবেন আয়ুষ, কী অপেক্ষা করছে অভিনেতার ভাগ্যে, তা দেখতেই মুখিয়ে রয়েছেন সকলে।

710

'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ'-এর  (Antim) জন্য একপ্রকার নিজেকে গড়েপিটে নিয়েছেন অভিনেতা আয়ুষ শর্মা (Ayush Sharma) । অভিনেতার শারীরিক পরিবর্তন দেখে মুগ্ধ দর্শকদের বড় অংশ। প্রতি পদে পদে অভিনয়ের খুঁটিনাটি নিয়ে  সলমন সাহায্য করেছেন ভগ্নিপতি আয়ুষকে। সেকথা নিজেই জানিয়েছেন অভিনেতা।

810

সলমন খান (Salman Khan) যে বোন অর্পিতার  স্বামীর উপর বড় অঙ্কের টাকা লগ্নি করেছেন সেকথা সবারই জানা। তাই আয়ুষের (Ayush Sharma) উপর একটা চাপ তো রয়েইছে।  আর তার উপর সলমনের সম্মান রক্ষা করাটাও আয়ুষেরই কর্তব্য। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে নিজেক উজাড় করে দিয়েছে আয়ুষ শর্মা।

910

মারাঠি ছবি  'মালশি প্যাটার্ন ' -এর গল্প অবলম্বনেই  'অন্তিম ' (Antim) ছবিটি তৈরি করেছেন মহেশ মঞ্জরেকর। আর সলমনের ছবিক গল্প-চিত্রনাট্য-অভিনয় সবকিছুই যেন থাকে সমানে সমানে। 'অন্তিম'-এও কি তেমনটা হল, নাকি সলমনের জায়গাটা অনেকটাই নিয়ে নিল আয়ুষ শর্মা। তবে সলমনের মতোই মাসল ম্যান কি হয়ে উঠতে পারলেন আয়ুষ (Ayush Sharma) , তার উত্তর সময়ই বলবে।

1010

সলমনের ছবি মানেই বক্স অফিসে লক্ষ্মীলাভ। আর এবার সলমনের (Salman Khan) সঙ্গে আয়ুষ (Ayush Sharma) রয়েছে, সুতরাং ভক্তদের প্রত্যাশাও আরও বেড়ে গেছে। ছবি মুক্তির প্রথমদিনে কেমন ব্যবসা করল (Antim) 'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ'। সূত্র বলছে, প্রথমদিনেই ৪.২৫ থেকে ৪.৫০ কোটি টাকার মতো ব্যবসা করেছে। তবে ছবি নির্মাতা আশা রাখছেন শনি ও রবিবার বক্স অফিস কালেকশন আরও ভাল হতে চলেছে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
৬৮ বছর বয়সেও সানি দেওল কীভাবে ফিট, দেখে নিন ওয়ার্কআউটের সময় ঠিক কেমন লাগে অভিনেতাকে
Recommended image2
ও রোমিও প্রথম দিনের কালেকশন কত হল! প্রথম দিনে কতটা বাজিমাত করতে পারল শাহিদের ছবি?
Recommended image3
রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়! অর্ধেক ঋণ শোধ করেছেন অভিনেতা?
Recommended image4
ব্লকবাস্টার নাকি সাধারণ ছবি? ‘ও রোমিও’ নিয়ে কী মত দর্শকদের, জেনে নিন
Recommended image5
অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved