MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • রাতারাতি পড়ল রেটিং, 'সুশান্ত অসাধারণ, ছবি খারাপ', 'দিল বেচারা'র অনেস্ট রিভিউ নেটদুনিয়ায়

রাতারাতি পড়ল রেটিং, 'সুশান্ত অসাধারণ, ছবি খারাপ', 'দিল বেচারা'র অনেস্ট রিভিউ নেটদুনিয়ায়

গতকাল অর্থাৎ ২৪ জুলাই ঠিক সন্ধে সাড়ে সাতটায় ডিজনি হটস্টার ফোনে, ল্যাপটপে খুলে 'দিল বেচারা'র জন্য বসেছিল গোটা দেশ। সময় হতেই ঝড়ের গতিতে দর্শকসংখ্যা বেড়ে গিয়েছে হটস্টার অ্যাপে। এই কয়েকদিন নেটফ্লিক্স আর চিল নয়, সুশান্তকে শেষবারের মত সিনেপর্দায় দেখার লোভ সম্বরণ না করেই হটস্টারে মুখ গুঁজেছে নেটিজেনরা। সাবস্ক্রাইবার সহ আনসাবস্ক্রাইবাররাও দেখার সুযোগ পাচ্ছে এই ছবির। আর তাতেই সবচেয়ে বড়ো উপহার পেলেন সুশান্ত। ছবি মুক্তির তিন ঘন্টার মধ্যে আইএমডিবি-তে ১০/১০ রেটিং পেল 'দিল বেচারা'। এই রেটিং বদলে গেল রাতারাতি।

2 Min read
Author : Adrika Das
| Updated : Jul 25 2020, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কেবল বলিউড না হলিউডের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন প্রায়ত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বেঁচে থাকতে বোধহয় এত ভালবাসা এবং সম্মান তিনি পাননি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মুক্তির তিন ঘন্টায় এমন রেটিং কোনও ছবিই আজ পর্যন্ত পায়নি। চলচ্চিত্র জগতের ইতিহাস পাল্টে ফেলল সুশান্তের 'দিল বেচারা'। এই দিন তিনি যদি বেঁচে থাকতে দেখতে পেতেন কি না সে নিয়ে সন্দেহ রয়েছে।

 

310

তবে রাতারাতি পাল্টে গেল রেটিং। ১০ থেকে রেটিং নামল ৯.৮ এ। তাহলে কি আবেগের বসেই এমন রেটিং দিয়ে ফেলেছিলেন নেটিজেনরা। এমনই কথাবার্তা ভেসে উঠছে সোশ্যাল মিডিয়া ফিডে।

410

ছবি মুক্তির চার-পাঁচ ঘন্টা পরও যে রেটিং ছিল তা সম্পূর্ণ বদলে গেল সকাল হতেই। এমনই কিছউ সংখ্যক নেটিজেনদের কথায়, সুশান্ত আজ নেই বলেই তাঁর এত কদর। 

510

তারা এও ব্যক্ত করেছে, "দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, মরা হাতির দাম লাখ টাকা, এসব কথাগুলি এখন বড়ই প্রাসঙ্গিক। আজ সুশান্ত বেঁচে থাকলে ছবিটা নিয়ে সকলে মিম বানাতো। তিনি নেই বলেই ছবির রেটিং এমন বাড়ছে।"
 

610

"ডিটেক্টিভ ব্যোমকেষ বক্সী এবং সোনচিড়িয়া নিয়ে সুশান্তকে কটাক্ষ করা হয়। তাঁর এই দুটি ছবির রিভিউ খারাপ দেওয়া হয়। উনি বেঁচে থাকলে দিল বেচারার রিভিউ খারাপই আসত।"

710

একাংশ দর্শকের ছবিটি পছন্দই হয়নি। সেই কারণে তারা লেখে, "ছবিটা এমন কিছুই না। সুশান্তের জন্যই দেখা। কিছু জায়গায় সুশান্তের ওভারঅ্যাক্টিং বড্ড চোখে লাগছিল।" 

810

একের পর এক অনেস্ট রিভিউ ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়। এই কারণেই পড়ছে আইএমডিবির রিভিউ। আরও এক বছরে রেটিং আরও নামতে পারে বলে অনুমান করছে অনেকেই। 

910

তাদের অনুমান, কয়েক মাস পরই সকলে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কথা বলা, প্রতিবাদ করা ছেড়ে দেবে। তবে এ কথা সত্যি সুশান্তের মৃত্যু ভোল পাল্টেছে বলিউডের।

1010

শেষবারের মত সিনেপর্দায় ফুটে উঠল সুশান্ত সিং রাজপুতের মুখ, সেই হাসি। তারপর বাকি ছবি গুলোর মত 'দিল বেচারা'ও উঠবে আরকাইভের অ্যালবামে। শেষ ছবিতে তাঁকে দেখে আবেগে ভাসেননি এমন দর্শক খুব কমই আছেন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramayana Lessons: বাচ্চাদের রামায়ণ দেখান, বাড়িতে শেখান এই শিক্ষাগুলি
Recommended image2
Katrina Kaif: দিওয়ালিতে প্রথমবার ছেলে বিহানকে সামনে আনলেন ক্যাটরিনা-ভিকি, ভালোবাসায় ভরালেন ভক্তরা!
Recommended image3
Karan Johar Diwali: করণ জোহরের অফিসে দিওয়ালি পুজো, হাজির জাহ্নবী-অনন্যারা
Recommended image4
Ramayana: রণবীর অভিনীত 'রামায়ণ' দেখে মুগ্ধ রশ্মিকা-বিজয়, দিলেন বিশেষ বার্তা
Recommended image5
Namit Malhotra: গ্যারাজ থেকে ৯২০৪ কোটি টাকার সাম্রাজ্য! ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার সম্পত্তি দেখুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved