MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুটিং করিনার, 'লাল সিং চাড্ডা 'র সেটে সুরক্ষা ব্যবস্থা আমিরের

অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুটিং করিনার, 'লাল সিং চাড্ডা 'র সেটে সুরক্ষা ব্যবস্থা আমিরের

ফের অন্তঃসত্ত্বা করিনা কাপুর। আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর। পতৌদির নবাব সইফ আলি খান এবং নবাব বধূ করিনা কাপুর খান সবসময়েই লাইমলাইটের শিরোনামে থাকেন। আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা'র নির্মাতারা তাকে নিয়ে চিন্তিত কারণ  ছবির মুখ্য ভুমিকায় রয়েছেন করিনা। এবং এখনও পর্যন্ত বেশিরভাগ অংশের শুটিংও হয়নি। বেবিবাম্পের কারণে শুটিংয়ের সমস্যা হবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গর্ভবতী অবস্থাতেই শুটিং শুরু করবেন করিনা কাপুর। যেহেতু মা হতে চলেছেন করিনা,  তাই তাকে নিয়েই বিশেষ সাবধানী আমির খান। শুটিং সেটেই এবার বেবোর জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা করেছেন বলিউডের মি.পারফেকশনিস্ট আমির খান। 

2 Min read
Author : Riya Das
Published : Sep 05 2020, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

করিনা কাপুর  'বীরে দ্য ওয়েডিং ' ছবির সময় অন্তঃসত্ত্বা ছিলেন। যখন এই ছবির শুটিং চলছিল তখন তিনি তার গর্ভাবস্থা সম্পর্কে জানতে পেরেছিলেন। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি চলচ্চিত্রের শুটিং চালিয়ে গেছিলেন। পরে প্রসবের আগে কাজ থেকে বিরতি নিয়েছিলেন। 

211

আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা'র নির্মাতারা তাকে নিয়ে চিন্তিত কারণ  ছবির মুখ্য ভুমিকায় রয়েছেন করিনা। এবং এখনও পর্যন্ত বেশিরভাগ অংশের শুটিংও হয়নি। বেবিবাম্পের কারণে শুটিংয়ের সমস্যা হবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। 

311

তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গর্ভবতী অবস্থাতেও শুটিং শুরু করবেন করিনা কাপুর। এবার তার জন্যই শুটিং সেটেই বিশেষ সুরক্ষা ব্যবস্থা করেছেন বলিউডের মি.পারফেকশনিস্ট আমির খান।

411

করোনা পরিস্থিতির আগে পাঞ্জাবে শুটিং সেরেছিলেন দুজনে। করোনা আবহে শুটিং বন্ধ থাকার পর ফের নিউ নর্মালে  'লাল সিং চাড্ডা'র শুটিং সেটে এসেছেন ছবির কলাকুশলীরা।

511

কিছুদিন আগেও তুরস্কে গিয়ে শুটিং সেরে আসলেন বলিউডের আমির খান। এবার ৭ সেপ্টেম্বর থেকে মুম্বইয়ের শুটিং শুরু করবেন অভিনেতা।

611

অন্তঃসত্ত্বা করিনা কাপুরকে নিয়েই বিশেষ সাবধানতা অবলম্বন করছেন আমির খান। মুম্বইয়ে বিশেষ সেট তৈরি হচ্ছে করিনার জন্য। সেখানেই শুটিং করবেন করিনা কাপুর।

711

করোনার আবহে বিশেষ সুরক্ষাবিধি মাথায় রেখে সেটের স্বাস্থ্য ও সুরক্ষায় নজরদারির জন্য বিশেষ টিম তৈরি করেছে আমির।

811

এখনও পর্যন্ত ১০০ দিনের শুটিং বাকি আছে। তাই বেবিবাম্প বেরানোর আগেই শুটিং শেষ করতে চাইছেন ছবির নির্মাতারা।

911


করিনার ভ্যানিটির মধ্যে বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনের বেশি যেন লোক না থাকে, অযথা যেন কেউ প্রবেশ না করে ,সমস্ত বিষয়েই কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন আমির।

1011

সেরা অস্কার জয়ী 'ফরেস্ট গাম্প'-এর রিমেক তৈরি করছেন আমির খান। আর তারই নাম দিয়েছেন  'লাল সিং চাড্ডা'। ছবিটির প্রযোজনা করছেন আমির নিজেই। একদিকে প্রযোজনা তার পাশাপাশি অভিনয় দুটোকেই বেশ দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন তিনি। 

1111

 দীর্ঘ ১০ বছর বাদে আবারও একসঙ্গে পর্দা কাঁপাতে আসছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট এবং গ্ল্যাম কুইন বেবো। 'থ্রি ইডিয়টস'-এর পর ফের একসঙ্গে দেখা যাবে আমির খান এবং করিনা কাপুর খানকে। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
Recommended image2
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Recommended image3
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?
Recommended image4
ধুম ৪-এ খলনায়কের চরিত্রে দেখা দেবেন রণবীর কাপুর? প্রকাশ্যে এল বিরাট চমক
Recommended image5
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved