MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • অযাচিত সন্তান ছিলেন কাপুর পরিবারের এই তারকা, গর্ভেই শশী-কে শেষ করতে চেয়েছিলেন তাঁর মা

অযাচিত সন্তান ছিলেন কাপুর পরিবারের এই তারকা, গর্ভেই শশী-কে শেষ করতে চেয়েছিলেন তাঁর মা

গেল শতকের সাতের দশকের মাঝামাঝি সময়ে বলিউডি ছবি ‘দিওয়ার’-এর একটি সংলাপ সিনেমা হল কাঁপিয়ে দিয়েছিল। গোটা ছবিতে অমিতাভ বচ্চন রাজ করলেও  শশী কাপুর যখন বলেন, ‘মেরে পাস মা হ্যায়’! তখন কেবলমাত্র প্রেক্ষাগৃহ নয় মাতৃবন্দনায় নন্দিত হয় আসমুদ্র হিমাচল। যেভাবে শশী কাপুর সেই মুহুর্তকে তার অভিনয়ে  ফুটিয়ে তোলেন তাতে বুঝিয়ে দেন ওই মাতৃ বন্দনা কেবল সংলাপ নয় বিশ্বাসী উচ্চারণ।  

3 Min read
Author : Asianet News Bangla
Published : May 09 2020, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

অবাক হতে হয়; যখন জানা যায় যে এমন এক মাতৃভক্ত সন্তানকে তাঁর গর্ভধারিনী জন্মের আগেই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। জাতীয় পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ থেকে শুরু করে ফিল্মফেয়ার, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সবকিছুই রয়েছে যার অভিনয় জীবনের ঝুলিতে সেই শশী কাপুরকে, যদিও শশী নয়; তাঁর আসল নাম বলবীর রাজ কাপুর, তবে শশী নামেই তাঁর পরিচিতি।  তাঁর মা জন্মের আগেই শেষ করে দিতে চেয়েছিলেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

১৯৯৫ সালে এক সাক্ষাৎকারে তার জীবনের বেশকিছু অজানা কথা প্রকাশ্যে এনেছিলেন শশী কাপুর। জানিয়েছিলেন, তিনি ছিলেন তার মা রামসারণী মেহরা কাপুরের অযাচিত সন্তান। জন্মের আগেই শশীকে শেষ করে দিতে অর্থাৎ মেরে ফেলতে চেয়েছিলেন তাঁর মা।
 

311

সাক্ষাৎকারে শশী কাপুর বলেছিলেন, ‘আমার মা আমায় ফ্লুকি বলে ডাকতেন। কারণ, আমাকে এই পৃথিবীতে আনার কোনও পরিকল্পনাই ছিল না তার।' 

411

শশী কাপুর জানান, 'আমার আগে আমার মায়ের চার পুত্র সন্তান ছিল। রাজ কাপুর ও শাম্মী কাপুরের মাঝে দুই ভাই ছিল যারা মারা যান। তাই ১৯৩৩ সালে আমার বাবা-মা-র কন্যা সন্তান ঊর্মিলা আসার পর যথেষ্ট খুশি ছিলেন তারা।'

511

শশী জানিয়েছিলেন, 'এর ৫ বছর পর ফের সন্তানসম্ভবা হওয়ার খবরে একেবারেই খুশি হতে পারেননি আমার মা। তখনকার দিনে গর্ভপাত করার সুযোগ সেভাবে ছিল না। তাই সাইকেল চালিয়ে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে, কুইনাইন খেয়ে আমার মা আমায় নষ্ট করে দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও তার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায় নি। এটা খুব আশ্চর্যের হলেও সত্যি’। ' 
 

611

শশী এসব কথা কীভাবে কার কাছ থেকে জেনেছিলেন তার উল্লেখ করেননি। তবে শশী জানিয়েছিলেন যে ছেলেবেলায় খুব মন খারাপ করে তিনি একবার আত্মহত্যা করতে গিয়েছিলেন।  

711


শশী কাপুরের কথা অনুযায়ী, তার ম্যাট্রিক পরীক্ষায় ফল খুব খারাপ হয়েছিল। সেই কারণে সেই সময় তিনি ভীষণভাবে মানসিক অবসাদে ভুগছিলেন। বিষয়টা তার বাবার নজরে আসে। তারপর তাকে মাথেরানে ছুটি কাটাতে নিয়ে যাওয়া হয়। তারপর দেওলালি এলাকার বার্নেস স্কুলে তাকে রেখে আসেন ভাই শাম্মী কাপুর।

811

কিন্তু সেখানেও শশী কাপুর খুব একা বোধ করতেন। একদিন তিনি সেই স্কুল থেকে বাড়িতে চিঠি লিখলেন যে সেখানকার খাবার একদম ভাল নয়। 
 

911

কিন্তু সেখানেও শশী কাপুর খুব একা বোধ করতেন। একদিন তিনি সেই স্কুল থেকে বাড়িতে চিঠি লিখলেন যে সেখানকার খাবার একদম ভাল নয়। 

1011

চিঠিতে শশী আরও লিখেছিলেন যে তিনি প্রায় দিন না খেয়ে থাকেন। তাকে যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যদি তা না করা হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন। পরে তার মা-ই শাম্মী কাপুরকে বলেন ভাইকে স্কুল থেকে নিয়ে আসতে। 
 

1111

শশী জন্মেছিলেন কলকাতায়। সেই বাড়িটি আজও অক্ষত। তার ঠিকানা; ১১৪ নং হাজরা রোড। তাঁর বাবা পৃথ্বিরাজ কাপুর তখন কাজ করেতেন কলকাতার নিউ থিয়েটার্স-এ। সেই সূত্রেই তিনি এই বাড়িতে ভাড়া থাকতেন।    

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 20: ফিরছেন সলমন খান, কবে থেকে শুরু হচ্ছে শো? জানুন সব খুঁটিনাটি
Recommended image2
৩ বছর পর বড় পর্দায় ফিরছেন ক্যাটরিনা? রেড লাইট এলাকার গল্প নিয়ে তৈরি হচ্ছে 'চাঁদনি বার ২'
Recommended image3
Dhamaal 4: ট্রেলার আসতে আর একদিন, ১১ তারকা মিলে এবার হবে হাসির সুনামি
Recommended image4
Bandar Box Office: ববি দেওলের অভিনয় মন জিতলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল 'বান্দর'! ৫ দিনে আয় কত?
Recommended image5
Salman Khan: কাছের মানুষের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন সলমন, ভাইরাল কুমুদ রাণের শেষকৃত্যে ভিডিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved