MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • মিলছে না সহযোগিতা, সুশান্ত মৃত্যু তদন্তে মুম্বই পুলিশের ভুমিকা নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা

মিলছে না সহযোগিতা, সুশান্ত মৃত্যু তদন্তে মুম্বই পুলিশের ভুমিকা নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা

সুশান্ত সিং রাজপুতের কেসে পুলিশের সঠিক ভুমিকা কী, তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠতে দেখা গিয়েছে বিভিন্ন মহলে। তবে তদন্ত চলছিল তদন্তের পথেই। কিন্তু বেশকিছু তথ্য এবার সামনে উঠে আসছে যা ঘিরে নেটমহল এক কথায় ফুঁসছে মুম্বই পুলিশের ভুমিকাতে। বিহার পুলিশ কেন পাচ্ছে না কোনও সহযোগিতা না নিয়েও উঠছে প্রশ্ন। 

2 Min read
Author : Jayita Chandra
Published : Aug 03 2020, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

১৪ জুন মুম্বইয়ের বান্দ্রাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। তড়িঘড়ি তদন্তে নেমে ছিলেন মুম্বই পুলিশ। কর্মেই চাপ বাড়তে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়। 

28

তবে সেই কেস কতটা এগিয়েছে, ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে এই তদন্ত, তা এখনও স্পষ্ট নয়। একাধিকবার মুম্বই পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল নেটদুনিয়া। তা নিয়ে এবার মুখ খুলেলেন অভিনেতার বাবা। 

38

অভিযোগের ভিত্তিতে কেস গেল বিহার পুলিশের হাতে। সেখান থেকেই এবার উঠে আসছে একাধিক প্রশ্ন। কেন যে তথ্য বিহার পুলিশকে বলেছিলেন কেকে সিং তা মুম্বই পুলিশকে বলেননি। 

48


সুশান্তের বাবার কথায় রিয়ার ওপর বিস্তারিত তদন্ত হওয়া উচিত, তবে কেন মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুর বেশকিছুদিন পর ডেকে পাঠালেন রিয়াকে। 

58

নেপোটিজম নিয়ে প্রশ্ন ওঠে, অথচ এখনও জেরার মুখে পড়তে হল না অনেক প্রযোজক সংস্থাকেই। পাশাপাশি বিহার পুলিশকে সহযোগিতা করতে এত দ্বিধা কোথায়। রিয়া চক্রবর্তী মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন, আইনজীবী মারফত কোর্টে আর্জি জানিয়েছেন, অথচ গা ঢাকা দিয়েছেন বিহার পুলিশের থেকে। 

68

দিশা আত্মহত্যার ফোল্ডার কীভাবে মুছে যেতে পারে! তা যখন মুম্বই পুলিশের থেকে চাওয়া হয়, তখন বিহার পুলিশকে তাঁরা জানিয়েছিলেন যে ফাইল ডিলিট হয়ে গিয়েছে। 

78

সুশান্তের পোস্টমর্টাম রিপোট কেন দেখতে দেওয়া হচ্ছে না বিহার পুলিশকে। মুম্বই পুলিশ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাদের দেখতে দেওয়া হবে না সেই রিপোর্ট। 

88

সর্বশেষ, ৪ সদস্যের দলকে ঢুকতে দেওয়া হল, তদন্তের খোঁজ করতে দেওয়া হল, আর ঠিক তার চারদিন পরই আইপিএস বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইন করে দেওয়া হল ১৪ দিনের জন্য! 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Recommended image2
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার
Recommended image3
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image4
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image5
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved