MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'লভ'-এ মজলেন রণবীর-শ্রদ্ধা, আলিয়াকে বাদ দিয়েই শুরু চকোলেট বয়ের নতুন সফর

'লভ'-এ মজলেন রণবীর-শ্রদ্ধা, আলিয়াকে বাদ দিয়েই শুরু চকোলেট বয়ের নতুন সফর

আলিয়া ভাট ও রণবীর কাপুর। সকলেরই এই কাপলের কীর্তিকলাপে একঘেয়েমি চলে এসেছে। এবার পালা নতুনের স্বাদ নেওয়ার। বলিউডের হট ট্রেন্ডিং জুটি এখন তারাই। শ্রদ্ধা কাপুর ও রণবীর কাপুর। এর আগে কখনও রণবীরের সঙ্গে দেখা যায়নি শ্রদ্ধাকে। এই প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে রণবীর-শ্রদ্ধাকে। প্রেম থেকে বিয়ের গসিপ তো চলছেই এবার কেরিয়ারে ফোকাসের সময় এসেছে। তাই গুঞ্জন রেখে সঙ্গে নিয়েই বলিউডের মিষ্টি নায়িকা শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাধতে চলেছে বি-টাউনের চকোলেট বয়, কিন্তু প্রশ্ন হল আলিয়ার কী হবে ? আপাতত প্রেম-ভালবাসাকে ভুলে  আলিয়াকে ছাড়াই নতুন সফর শুরু করতে চলেছেন রণবীর।

2 Min read
Author : Riya Das
| Updated : Aug 21 2020, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সালটা ২০১৮। শেষবারের মতো সঞ্জু ছবিতে দেখা গিয়েছিল বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরকে। প্রায়  ২ বছরের বেশি সময় পার হয়ে গেলেও তার কোনও ছবি মুক্তি পায়নি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

যদিও এই বছরের শেষের দিকে রিয়েল লাইফ প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যাবে এই লাভ বার্ডকে।

310

কিন্তু শুধু আলিয়াকে নিয়ে পরে থাকলেই চলবে না। প্রেম থেকে বিবাহের গসিপ তো চলছেই,এবার কেরিয়ারে ফোকাসের সময়। তাই আলিয়াকে ছেড়ে শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর কাপুর।
 

410

সম্প্রতি পরিচালক লভ রঞ্জনের ছবিতে দেখা যাবে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। এই প্রথমবার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে চলেছে দর্শক।

510

 পরিচালক লভ রঞ্জনের  অফিসের বাইরে দেখা গেছে রণবীর ও শ্রদ্ধাকে। পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশেই বলিউডের এই নয়া জুটি রীতিমতো ট্রেন্ডিং।

610

 লভ রঞ্জন মানেই কমেডিতে ভরপুর। সূত্র থেকে শোনা যাচ্ছে, ছবির নাম এখনও ঠিক হয়নি কিন্তু ছবির পাকা কথা হয়ে গেছে। এই বছরেই সমস্ত সতকর্তা মেনেই ছবির শুটিং শুরু হবে।

710

গত ডিসেম্বরেই শ্রদ্ধা লভ রঞ্জনের প্রজেক্টের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু রণবীর স্পিকটি নট। তবে লভের অফিসের বাইরে তাদের দেখা মাত্রই জল্পনার অবসান ঘটেছে।

810

সূত্র থেকে জানা গেছে, লভ রঞ্জনের  এই ছবি নিয়ে প্রথম থেকেই নানা জল্পনা শুরু হয়েছিল। শ্রদ্ধা নাকি এই ছবি করতে রাজি ছিলেন না।

910

এমনকী ডিসেম্বরেই শোনা গিয়েছিল এই ছবিতে জুটি বাধবেন রণবীর ও দীপিকা। এমনকী লভ রঞ্জনের অফিসের বাইরে দীপিকার ছবি ভাইরাল হয়েছিল।

1010

লভ রঞ্জনের এই ছবির কথা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। আপাতত তাদের একসঙ্গে দেখার অপেক্ষার তাকিয়ে সিনেমাপ্রেমীরা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3: ট্রেলার আসতেই জোর চর্চা, সাসপেন্সের বদলে মেলোড্রামা? মোহনলালের ছবি নিয়ে দু'ভাগ হলেন ফ্যানেরা
Recommended image2
Avika Gor: হঠাৎ মুম্বই ছেড়ে ব্যাংককে কেন পাড়ি দিচ্ছেন অবিকা গোর? সিদ্ধান্ত ঘিরে বাড়ছে জল্পনা
Recommended image3
Dhurandhar 2 OTT: Jio Hotstar নয়, Netflix-এ আসছে 'ধুরন্ধর ২'! জানুন কবে থেকে
Recommended image4
Raja Shivaji: 'রাজা শিবাজি'-র জন্য সলমন কত টাকা পারিশ্রমিক নিলেন? শুনলে চমকে যাবেন
Recommended image5
Box Office Collection: ৪৯ দিনেও বক্স অফিসে ঝড়, রণবীরের 'ধুরন্ধর ২'-এর আয় কত হল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved