MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • প্রাণের ঝুঁকি নিয়েও কী কী প্রতিকূলতার মুখে পড়তে হয় সৈনিকদের, নৌবাহিনীর গল্প শুনে হতবাক সলমন

প্রাণের ঝুঁকি নিয়েও কী কী প্রতিকূলতার মুখে পড়তে হয় সৈনিকদের, নৌবাহিনীর গল্প শুনে হতবাক সলমন

ভারতীয় নৌবাহিনীর সঙ্গে গোটা একটা দিন কাটালেন বলিউড অভিনেতা সলমন খান। হঠাৎ করেই  বিশাখাপত্তনমের ভারতীয় নৌ-প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পে হাজির হলেন বলিউডের ভাইজান। এবং সেখানে হাজির হয়ে বীর যোদ্ধাদের সঙ্গে সময় কাটালেন  সলমন খান। জাহাজের সমস্ত অংশ ঘুরে ঘুরে দেখেন অভিনেতা। যুদ্ধজাহাজের মধ্যে সৈনিকরা কীভাবে থাকেন,কীভাবে রান্না হয়, তাদের খাদ্যতালিকায় নিয়মিত কী থাকে, কোন কোন প্রতিকূলতার মধ্যে তাদেরকে পড়তে হয় সমস্তটাই তাদের থেকে শোনেন ভাইজান। 

3 Min read
Author : Riya Das
Published : Aug 11 2022, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ভারতীয় নৌবাহিনীর সঙ্গে গোটা একটা দিন কাটালেন বলিউড অভিনেতা সলমন খান।  হঠাৎ করেই  বিশাখাপত্তনমের ভারতীয় নৌ-প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পে হাজির হলেন বলিউডের ভাইজান। এবং সেখানে হাজির হয়ে বীর যোদ্ধাদের সঙ্গে সময় কাটালেন  সলমন খান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ভারতের যতগুলি ডেসট্রয়ার রয়েছে তার মধ্যে সবচেয় উন্নতমানের ডেসট্রয়ারগুলির মধ্যে একটি রয়েছে বিশাখাপত্তনমে। ডেসট্রয়ার হল দ্রুতগামী যুদ্ধজাহাজ। নৌবাহিনীর পরিভাষায় যাকে যুদ্ধজাহাজ বলা হয়।  বিশাখাপত্তনমের যুদ্ধজাহাজটি ১৬৪ মিটার লম্বা এবং এর ওজন  ৭৫০০ টন। বিশাখাপত্তনমের ডেসট্রয়ারে এদিন পৌঁছে গেছিলেন সলমন খান। 

310

নৌবাহিনীর সকলের সঙ্গে বেশ অনেকক্ষণ সময় কাটান সলমন খান। জাহাজের সমস্ত অংশ ঘুরে ঘুরে দেখেন অভিনেতা। যুদ্ধজাহাজের মধ্যে সৈনিকরা কীভাবে থাকেন,কীভাবে রান্না হয়, তাদের খাদ্যতালিকায় নিয়মিত কী থাকে, কোন কোন প্রতিকূলতার মধ্যে তাদেরকে পড়তে হয় সমস্তটাই তাদের থেকে শোনেন ভাইজান। তবে গল্প করতে করতে সৈনিকদের রান্নাতেও হাত লাগান ভাইজান। 

410

সাদা রঙের শার্ট, সেনাবাহিনীর টুপি পরে দেখা গেছে ভাইজানকে।  সেনাবাহিনীর সমস্ত যোদ্ধারা  দিনের পর দিন মানুষদের ছেড়ে দূরে থাকেন, পরিবার-স্ত্রী-সন্তান সকলকে ছেড়ে থাকার সেই কাহিনি শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাইজান। তবে তিনি কতটা ফিটনেস ফ্রিক, তা সকলেরই জানা।  জাহাজে গিয়েও নিজের শরীরচর্চার খামতি রাখেননি ভাইজান। জাহাজের মধ্যেই ব্যায়াম করার জন্য যে জায়গা রয়েছে , সেখানে গিয়ে দৈনিকদের সঙ্গে শরীরচর্চাও করেন সলমন খান। 

510

সারা দিন রান্না, গল্প, হাসি-মজা করে একটু অন্যরকম ভাবে দিনটা কাটান সলমন খান। আর প্রিয় তারকাকে কাছে পেয়ে খুশি যোদ্ধারা। প্রতিদিনের একঘেয়েমি যেন নিমেষে অন্যরকম হয়ে গেছে সলমনের আগমনে। এবং জাহাজের মধ্যেই পতাকা উত্তোলন করেন সলমন খান। 
 

610

ভারতীয় নৌবাহিনীর সঙ্গে গোটা একটা দিন কাটালেন বলিউড অভিনেতা সলমন খান।   সৈনিকরাও সমস্ত ক্লান্তি ভুলে আনন্দ করে একটা গোটা দিন কাটালেন ভাইজানের সঙ্গে। সলমন নিজের নামও যোদ্ধাদের টুপিতে লিখে দেন। 

710

অন্যদিকে সর্বদাই খবরের শিরোনামে থাকেন সলমন খান। তবে ভাইজানকে নিয়ে এখন প্রতিটা মুহূর্তে চিন্তায় রয়েছেন ভক্তরা। কারণটা সকলেরই জানা। যে কোনও সময়েই খুন হয়ে যেত পারেন সলমন খান। দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে। সপ্তাখানেক আগেই বন্দুকের জন্য লাইসেন্সের আবেদন করেছিল সলমন খান। শেষমেষ নিরাপত্তার খাতিরে লাইসেন্স এল ভাইজানের হাতে।

810

 সমস্ত নথি খতিয়ে দেখার পরই তা তুলে দেওয়া হয়েছে ভাইজানের কাছে। প্রাণনাশের হুমকি পাওয়ার পরই ভাইজানকে নিয়ে চিন্তা বাড়ছিল। এবার বন্দুক নিয়েই ঘুরবেন সলমন খান। সূত্রের খবর প্রতিনিয়ত খুনের হুমকি পাওয়ার পর থেকেই অনেক কিছুরই ভোলবদল করে নিয়েছেন সলমন খান। 

910

নিজের টয়োটা ল্যান্ড ক্রজার গাড়িটির ভোলবদল করিয়েছেন সলমন খান। বাইরে থেকে দেখা না গেলেও গাড়িতে নতুন বুলেটপ্রুফ কাঁচ লাগান সলমন খান। ভাইজানের ঘনিষ্ঠ সূত্র বলেছে, খুনের হুমকি পেতেই এবার নড়েচড়ে বসেছেন সলমন খান। কিন্তু টয়োটা ল্যান্ড ক্রজার গাড়িটি পুরোনো মডেলের হলেও তাতে যে বুলেটপ্রুফ কাঁচ লাগিয়েছেন তার দাম শুনলে আঁতকে যাবেন। নতুন এই কাঁচ বসাতে সলমনের খরচ হয়েছে ১.৫ কোটি টাকা।

1010

উল্লেখ্য, ২০১৮ সালে ভাইজানকে খুনের হুমকি দিয়েছিলেন সিধু মুসেওয়ালা খুনের অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স। সিধুর মৃত্যুর পর থেকে তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না মুম্বই পুলিশ। এই কারণেই রাতারাতি সলমনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sobhita Dhulipala: বিয়ের প্রথম বছরে মাত্র একমাস দেখা হয়েছে নাগার সঙ্গে, অকপট শোভিতা
Recommended image2
Kriti Sanon: রাখিবন্ধনের বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি, কী বললেন নায়িকা?
Recommended image3
Preity Zinta: শ্রাবণের শেষ সোমবার প্যারিসের মন্দিরে প্রীতি, মুহূর্তে ভাইরাল হল ছবি
Recommended image4
Arjun Rampal Wedding: বিয়ের আগে দুই সন্তান, ৮ বছরের লিভ-ইন-র পর চুপিসারে বিয়ে সারলেন অর্জুন-গ্যাব্রিয়েলা
Recommended image5
Taarak Mehta Ka Ooltah Chashmah: নিউ ইয়র্কের India Day Parade-এ তারক মেহতা কাস্ট, উপচে পড়ল ভিড়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved