MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
WB Education News
Annapurna Yojana
8th Pay Commission
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Bhandar Scheme
Assam Govt Employees Salary Cut
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • Entertainment
  • Bollywood
  • কোভিডে আক্রান্ত বিগ বি, পাকিস্তানেও অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা

কোভিডে আক্রান্ত বিগ বি, পাকিস্তানেও অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা

অমিতাভ বচ্চনের করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়তে বিচলিত হয়ে পড়েছে ভক্তমহল। গোটা দেশ এখন অভিনেতা এবং তাঁর পরিবারের দ্রুত আরোগ্যের কামনা করে চলেছে। কোভিডে আক্রান্ত হয়ে এখন নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন তিনি এবং অভিষেক। তবুও টুইটারে পর পর কিছু পোস্টে নিজের এবং পরিবারের সুস্থতার কথা সকলকে জানাতে থাকছেন তিনি। এরই মাঝে পাকিস্তান থেকেও তাঁর সুস্থতার কামনা করে চলেছে অনেকে। 

2 Min read
Author : Adrika Das
Published : Jul 13 2020, 10:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি এবং শোয়েব আখতার টুইটারে অমিতাভ বচ্চনকে ট্যাগ করে তাঁর দ্রুত আরোগ্যের কামনা করেছেন। শোয়েব লিখেছেন, "তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন অমিত জী। আপনার সুস্থতার জন্য প্রার্থনা রইল।"

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

অন্যদিকে শাহিদ আফ্রিদি লিখেছেন, "আপনার দ্রুত আরোগ্যের কামনা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি।" এই দু'টি টুইটের পরই বিগ বি-র পাকিস্তানি ভক্তরাও প্রার্থনা করে চলেছে। 

39

ভারতের পাশাপাশি অমিতাভের ভক্তদের সংখ্যা পাকিস্তানেও নেহাতই কম নয়। একের পর এক ভক্তরা তাঁর দ্রুত আরোগ্যের কামনা করেছে। এখন অমিতাভ বচ্চন এবং অভিষেকের অবস্থা খানিক স্থিতিশীল হলেও ভক্তদের উদ্বেগ কিছুতেই কমছে না। 

49

অনুরাগীরা বিগ বি-র খবরাখবর পাওয়ার আশায় বসে রয়েছে। অমিতাভ ইতিমধ্যেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর টুইটের পর থেকেই বিচলিত হয়ে পড়েছিল ভক্তমহল। 

59

প্রিয় অভিনেতার করোনা আক্রান্তের খবর শুনে টুইটে কমেন্ট করেছেন অনেকেই। সকলকে ধন্যবাদ জানিয়ে অমিতাভ লিখেছেন, "আপনাদের আশীর্বাদ এবং প্রার্থনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আছেন বলেই আমরা সব লড়াই জিতে ফিরতে পারি।" 

69

বচ্চন পরিবার যে নিরাপত্তার মধ্যে থাকে তার মধ্যেও করোনা ছড়ানো যে কোনও অস্বাভাবিক বিষয় নয় তাই প্রমাণ পেল। ইতিমধ্যে জলসার ২৬ জন কর্মীর কোভিড রিপোর্ট পাওয়া গিয়েছে। সৌভাগ্যবসত সকলেরই রিপোর্ট নেগেটিভ। 

79

অন্যদিকে জয়া বচ্চন, শ্বেতা নন্দা এবং তাঁর পরিবারের রিপোর্টও নেগেটিভ আসে। তবে রক্ষা পাননি ঐশ্বর্য এবং ছোট্ট আরাধ্যা। তাঁদের প্রথম কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও পরের রিপোর্টটি পজিটিভ আসে। 

89

তাঁদের মধ্যে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের চিকিৎসা বাড়িতেই চলছে। বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে চলেছে গোটা দেশ। উদ্বিগ্ন হয়ে পড়েছে শহর কলকাতাও। 

99

পিকনিক গার্ডেনের বিগ বি মন্দির, শ্যামবাজেরের শিবমন্দির, নানা জায়গায় তাঁর দ্রুত আরোগ্য কমানা করে চলছে হোম-যজ্ঞ। পুজো চলছে ধুমধাম করে। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Taarak Mehta Ka Ooltah Chashmah: নিউ ইয়র্কের India Day Parade-এ তারক মেহতা কাস্ট, উপচে পড়ল ভিড়
Recommended image2
Kangana Ranaut: মুম্বইয়ের রাস্তায় অন্য লুকে কঙ্গনা, রাজনীতি ছেড়ে ছুটলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে
Recommended image3
Govinda: ফ্যামিলি কোর্টে স্ত্রী সুনীতা, ডিভোর্সের জল্পনার মাঝেই কোর্টে হাজির গোবিন্দা পত্নী
Recommended image4
Sridevi: 'প্রয়াত ব্যক্তিদের নিয়ে ভাবি না', জন্মদিনে শ্রীদেবীকে নিয়ে বিস্ফোরক রাম গোপাল ভার্মা
Recommended image5
ZNMD 2: অবশেষে সুখবর! আসছে 'জিন্দেগি না মিলেগি দোবারা'-র সিক্যুয়েল, জানালেন জোয়া আখতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved