MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • কিয়ারাকে নিয়ে প্রশ্ন করতেই লজ্জায় লাল হলেন সিদ্ধার্থ, বিয়ের জল্পনা উস্কে দিলেন করণ জোহর

কিয়ারাকে নিয়ে প্রশ্ন করতেই লজ্জায় লাল হলেন সিদ্ধার্থ, বিয়ের জল্পনা উস্কে দিলেন করণ জোহর

বলি তারকাদের ব্যক্তিগত জীবন থেকে লাভ লাইফ নিয়ে চর্চা অব্যাহত। তার উপর  সিদ্ধার্থ ও কিয়ারাকে নিয়ে সরগরম বি-টাউন। বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ না মুখলেও তাদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন। এবার ঝলক দিখলা জা-র মঞ্চে কিয়ারাকে নিয়ে প্রশ্নের মুখে পড়তেই লজ্জায় লাল হলেন সিদ্ধার্থ, বিয়ের জল্পনাও উস্কে দিলেন করণ জোহর। 

2 Min read
Author : Riya Das
Published : Oct 15 2022, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ না মুখলেও তাদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন। 'কফি উইফ করণ'-দুইজনেই হাজির হয়েছিলেন কো-স্টারদের সঙ্গে। সেখানেই তাদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। 
 

29

কিয়ারার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ।  করণ জোহরের  শো কফি উইথ করণ-এ প্রথমবার নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ। এবার বলিপাড়ার অন্দরে কান পাতলেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।
 

39

সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে এসেছে সিদ্ধার্থর নতুন ভিডিও, যা নিয়ে জল্পনা তুঙ্গে। ঝলক দিখলা জা-র মঞ্চে কিয়ারাকে নিয়ে প্রশ্নের মুখে পড়তেই লজ্জায় লাল হলেন সিদ্ধার্থ। নিজের আসন্ন ছবি থ্যাঙ্ক গড-এর প্রচারের জন্যই রিয়্যালিটি শো-তে হাজির ছিলেন সিদ্ধার্থ।

49

প্রোমোতে দেখা যাচ্ছে ঝলকের বিচারক করণ জোহরের প্রশ্নে নাজেহাল সিদ্ধার্খ। সিদ্ধার্থকে স্বাগত জানিয়েই করণ বলেন, শুনলাম আজকাল নাকি তোমার রাত একটু বেশিই লম্বা হয়ে গেছে। এটা কী সত্যি। সিদ্ধার্থ কম কীসে।  

59


করণের প্রশ্নের জবাবে শেরশাহ ছবির গান টেনে সিদ্ধার্থ বলেন আমি রানঝা (প্রেমিক) বলে কথা, আমার রাত তো লম্বা হবেই। এরপর অন্য প্রশ্নে সিদ্ধার্থকে বিদ্ধ করেন করণ জোহর। করণ বলেন যদি তোমার সঙ্গে রবনে বানাদি জোড়ির খেতাব দিই, তাহলে কার নাম নেওয়া উচিত। ক্যাটরিনা না দীপিকা নাকি কিয়ারা। আর কিয়ারার নাম শুনেই হেসে ফেলেন সিদ্ধার্থ।

69

বলি তারকাদের ব্যক্তিগত জীবন থেকে লাভ লাইফ নিয়ে চর্চা অব্যাহত। তার উপর  সিদ্ধার্থ ও কিয়ারাকে নিয়ে সরগরম বি-টাউন। বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। কিছুদিন আগেই শোনা গেছিল, সিদ্ধার্থ ও কিয়ারা আদবানিও নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এসব এখন অতীত। সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন শেরশাহ জুটি।  কিয়ারার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ।  করণ জোহরের  শো কফি উইথ করণ-এ প্রথমবার নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ।

79


প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ না মুখলেও তাদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন।এবার বলিপাড়ার অন্দরে কান পাতলেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।  

89

শাহিদ কাপুরের সঙ্গেই 'কফি উইফ করণ'-এ হাজির হয়েছিলেন অভিনেত্রী কিয়ারা আদবানি। সেখানেই কিয়ারাকে বলতে শোনা যায়, আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে অনেকটা বেশি। তারপর কিয়ারার পেট থেকে সত্যিটা বার করে নেন করণ। তারপরই শাহিদ পাশ থেকে বলতে শুরু বলেন, খুব গুডলুকিং কাপল কিন্তু। তাতে করণের জবাব, বাচ্চারা দারুণ দেখতে হবে।

99

 এখানেই শেষ নয়, শাহিদ আরও বলেন চলতি বছরের শেষের দিকেই আসবে বড় খবর। আর সেটা সিনেমার খবর নয় একেবারেই। তারপর থেকেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কি চলতি বছরের শেষেই চারহাত এক হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
শৈশব থেকে বিয়ে ও শেষ শো, দেখুন আশা ভোঁসলের ১০টি অদেখা ছবি
Recommended image2
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের
Recommended image3
Asha Bhosle chef: দুর্দান্ত রান্নার হাত আশা ভোঁসলের, বিরিয়ানি থেকে কাবাব - কী কী রান্না করতেন আশা
Recommended image4
Asha Bhosle Demise: মান্না দে থেকে অজয় দাস, বাংলা গানেও সাবলীল আশা ভোঁসলে
Recommended image5
Asha Bhosle Top 10 Bollywood Songs: গেয়েছেন ১০ হাজারেরও বেশি গান, দম মারো দম থেকে ইয়ে মেরা দিল, বলিউডে আশা ভোঁসলের এই দশটা গান সবার হৃদয়ে জেতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved