MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সুশান্তের 'হত্যায়' সিবিআই তদন্ত চাই, হোর্ডিংয়ে ভরে চলেছে দিল্লির রাস্তা

সুশান্তের 'হত্যায়' সিবিআই তদন্ত চাই, হোর্ডিংয়ে ভরে চলেছে দিল্লির রাস্তা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায় বলিউড সহ গোটা দেশ। শোকাহত হয়েও দেশবাসী এখন উঠে পড়ে লেগেছে সুশান্তের মৃত্যুর বিচার নিয়ে। এখনও পর্যন্ত মুম্ভি পুলইশ প্রায় ৪০ জনকে জেরা করেছে। তবে এই নিয়ে চটেছে সুশান্ত-ভক্তরা। সুশান্তের মৃত্যু হয় ১৪ জুন। জেরার জন্য ডাকতে এত সময় কেন নিল মুম্বই পুলিশ। এছাড়া সলমন খানকে জেরায় না ডাকা নিয়েও ক্ষোভ উগরেছে দেশবাসী। এবার সেই ক্ষোভ এসে পড়ল দিল্লির রাস্তায়। সলমনের বিং হিউমানের শোরুমের সামনে কয়েক সপ্তাহ আগে যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল তেমনই রূপ নিল দিল্লির এক রাস্তা। 

1 Min read
Author : Adrika Das
Published : Jul 27 2020, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

করোনাকে তয়াক্কা না করেই দিল্লির রাস্তায় চলছে প্রতিবাদ। সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর জেরে সিবিআই তদন্ত চাই-ই চাই। হোর্ডিং টাঙানো হয়ে গিয়েছে জায়গায় জায়গায়।

28

এতদিন এই সিবিআই তদন্তের প্রতিবাদ সীমিত ছিল নেটদুনিয়ায়। এবার সোশ্যাল মিডিয়ার খোলস ছেড়ে একেবারে রাস্তায় নেমে পড়ে সিবিআই তদন্তের হোর্ডিং টাঙাচ্ছে ভক্তরা। 

38

সিবিআই তদন্তের জন্য সুশান্তের এক ভক্ত নিজ উদ্যোগে দিল্লির রাস্তায় রাস্তায় সিবিআই তদন্তের হোর্ডিং টাঙিয়েছেন। সেই ভক্তের নাম রবি তিওয়ারি। 

48

টুইটারে হোর্ডিং টাঙানোর ছবি আপলোড করে তিনি লিখেছেন, "সুশান্ত সিং রাজপুতের জন্য জন আন্দোলনের জন্য আমি নিজের দায়িত্ব পালন করেছি।"

58

হোর্ডিংয়ে স্পষ্ট লেখা, "সুশান্তের হ্যার জন্য সিবিআই তদন্ত চাই।" গোটা দেশবাসী সুশান্তের আত্মহত্যার কোনও যুক্তি মানছে না। তাদের বিশ্বাস যে সুশান্তকে হত্যা করা হয়েছে। 
 

68

তবে সুশান্তের হত্যার প্রসঙ্গ তুলে এক এক নেটিজেনের এক এক রকমের অনুমান। একাংশের কথায়, মহেশ ভাট সুশান্তের মৃত্যুর পরিকল্পনা করেছিলেন। 

78

আবার কারও মতে, সলমন খান এর জন্য দায়ী। অন্যদিকে কিছু সংখ্যক নেটিজেনের মতে সুশান্তের প্রিয় বন্ধু সন্দীপ সিং এর পিছনে দায়ী। 

88

রিয়া চক্রবর্তী এবং সুরজ পাঞ্চোলির নামও উঠে এসেছে এই বিষয়। রিয়া এবং তাঁর ভাই সৌভিককেও দোষারোপ করে চলেছে সাইবারবাসী। যদিও মুম্বই পুলিশের তথ্য অনুযায়ী, সুশান্তের মৃত্যু আত্মহত্যার কারণে হয়েছে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
অর্জুনের বিয়ে: শাশুড়ি অঞ্জলির সাজ টেক্কা দিল বউমার সাজকে? কী বলছেন জনতা
Recommended image2
Jailer 2: এক ফ্রেমে শাহরুখ, রজনীকান্ত, মোহনলাল? জেলার ২ ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
Recommended image3
Dhurandhar 2 Collection: প্রথম দিনেই হতে পারে বাম্পার আয়, 'ধুরন্ধর ২' ছবি নিয়ে সামনে এল নতুন খবর
Recommended image4
মুম্বইতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অর্জুন-সানিয়ার বিয়ে, জেনে নিন উপস্থিত ছিলেন কোন কোন তারকা
Recommended image5
Rashmika-Vijay Reception: কৃতি থেকে করণ! রশ্মিকা-বিজয়ের রিসেপশনে চাঁদের হাট, কারা এলেন দেখুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved