MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সর্বনাশ! সলমনের পর খুনের হুমকি পেলেন ভিকি-ক্যাটরিনা, পুলিশে দায়ের হল অভিযোগ

সর্বনাশ! সলমনের পর খুনের হুমকি পেলেন ভিকি-ক্যাটরিনা, পুলিশে দায়ের হল অভিযোগ

বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।   রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই কাজে ফিরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যার ফলে ঠিক চুটিয়ে সংসারটা যেন হচ্ছে না ভিক্যাটের। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি পেলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। সলমনের পর প্রাণে মেরে ফেলার হুমকি পেলেন বলিউডের নয়া দম্পতি। মুম্বই পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন ভিকি ও ক্যাট। 

2 Min read
Author : Riya Das
Published : Jul 25 2022, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18


খুনের হুমকি পেলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। সলমনের পর প্রাণে মেরে ফেলার হুমকি পেলেন বলিউডের নয়া দম্পতি। মুম্বই পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন ভিকি ও ক্যাট। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।   রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তার উপর খুনের হুমকি পাওয়ার খবরে ঘুম উড়েছে ভক্তদের।

38

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ জন্মদিন সেলিব্রেশনে মলদ্বীপে উড়ে গেছিলেন। সদ্যই ছুটি কাটিয়ে ফিরেছেন। তারপরই এই প্রাণে মারার হুমকি নিয়ে জল্পনা শোনা যায়। তবে হুমকিতে ঠিক কী বলা হয়েছে তা জানা যায়নি। তবে এটা জানা গেছে সান্তাক্রুজ স্টেশনে অভিযোগ জমা পড়েছে।

48

বলিউডের অনেক তারকারাও হুমকি চিঠি পেয়েছেন এর আগে। এর আগে সলমন খানও পেয়েছেন প্রাণনাশের হুমকি। যেখানে লেখা ছিল বাবাও ছেলের অবস্থাও হবে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো, যাকে কিনা প্রকাশ্যে গুলি করে মারা হয়েছিল। তারপর থেকেই সলমন ও তার পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়।
 

58

বয়সে ছোট ভিকিকে বিয়ে করে তিনি যে কতটা খুশি তা আর বলার অপেক্ষা রাখে না। ২০২১-এর শেষেই  চার হাত এক হয়েছে  ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। তারপর থেকেই কানাঘুষোতে শোনা যাচ্ছে ক্যাটের প্রেগন্যান্সির খবর।  মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। গত কয়েকমাস ধরেই এই খবরে তোলপাড় টিনসেল টাউন। ভিকি ঘরনি নাকি  প্রেগন্যান্ট। আর এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। 

68

প্রেগন্যান্সি নিয়ে জোর চর্চার মধ্যেই শোনা যাচ্ছে আজকাল নাকি স্ত্রীর সঙ্গে বেশিই সময় কাটাচ্ছেন ভিকি কৌশল, অতিরিক্ত যত্নও করছেন স্ত্রীর। আর এই নিয়েই জল্পনা বাড়ছে। ক্যাটরিনা নাকি নিজের ছবি মেরি ক্রিসমাস-এর  পরবর্তী সব শুটিংও পিছিয়ে নিয়েছেন, এর পিছনেই রয়েছে মা হওয়ার জল্পনা। 

78

২০২২ সালের বদলে ২০২৩ সালে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যাটের কাজের এই পরিবর্তন নিয়ে চর্চা শুরু হয়েছে। একাধিক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। যদিও পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট ক্যাটরিনা কাইফ। 

88

বেশ কয়েকদিন ধরেই দেখা মিলছে না অভিনেত্রীর। এমনকী করণ জোহরের জন্মদিনেও তাকে দেখা যায়নি । তার পর থেকেই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল। জল্পনায় জানা গেছে, ক্যাটরিনা ও ভিকি কৌশল খুব শীঘ্রই তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। সম্প্রতি ক্যাটরিনার আপকামিং ছবি 'ফোন ভূত'-এর মোশন পোস্টার মুক্তি পেয়েছে।  যেখানে অভিনেত্রীকে ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দেখা যাবে। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pankaj Tripathi: এবার কুকুরছানাকে নিয়ে নতুন গল্প, প্রকাশ্যে 'ওহ মাই ডগ'-এর ট্রেলার
Recommended image2
শ্যুটিং-র জন্য শহরে বিজয় সেতুপতি, মণিরত্নমের ছবিতে সুযোগ পেলেন একাধিক টলিউড তারকা
Recommended image3
OTT Releases: এই সপ্তাহে আসছে একগুচ্ছ সিনেমা-সিরিজ, রইল ২০-২৪ জুলাইয়ের সম্পূর্ণ তালিকা
Recommended image4
Amitabh Bachchan: অপারেশনের পর ICU-তে ছিলাম, ব্লগে লিখে জানালেন অমিতাভ বচ্চন, উদ্বিগ্ন ফ্যানেরা
Recommended image5
Amitabh Bachchan: অপারেশন? ICU? অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্টে তোলপাড় নেট পাড়া, চিন্তায় ভক্তরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved