MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • "দেখি কে গুলি চালায়", আবু সালেমের হুমকি করণকে, বন্ধুর জন্য প্রাণ দিতে রাজি ছিলেন কিং খান

"দেখি কে গুলি চালায়", আবু সালেমের হুমকি করণকে, বন্ধুর জন্য প্রাণ দিতে রাজি ছিলেন কিং খান

অ্যান আনস্যুটবল বয়, করণ জোহারের বায়োগ্রাফিতে এমন বহু অজানা কথা প্রকাশ্যে আসে। সেই বই থেকেই জানা যায় এক সময় করণ জোহারের জন্য শাহরুখ খান গুলি পর্যন্ত নিতে রাজি ছিলেন। ইন্ডাস্ট্রির সকলের ভাই বলতে কেবল সলমন খানকেই চেনে। তবে করণের কাছে তাঁর ভাই বলতে একজনই শাহরুখ। তাঁর সেরা হিরো, কফি উইথ করণের সেরা অথিতি, সবই শাহরুখ। কঙ্গনা রনাওয়াত এবং অসংখ্য সিনেপ্রেমীদের কথায় করণ নেপটিজমের ফ্ল্যাগ বেয়ারার বললেও শাহরুখের মত একজন আউটসাইডারকে নিজের ভাই হিসেবে মেনে নিয়েছিলেন। এর পিছনেও রয়েছে একটি কারণ। 

2 Min read
Author : Adrika Das
Published : May 15 2020, 09:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১৯৯৮ সালে করণের জীবনে এমন এক মুহূর্ত আসে যার কারণে শাহরুখের কাছে আজও কৃতজ্ঞ করণ। এমনকি সারাজীবনেও শাহরুখের এই ঋণ সোদ করতে পারবেন না তিনি। আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেম কুছ কুছ হোতা হ্যয় মুক্তি পাওয়ার সময় করণকে প্রাণের হুমকি দিতে থাকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

সেই সময় করণের পাশে শাহরুখে এক প্রকৃত বন্ধুর মত দাঁড়িয়ে ছিলেন। করণ যে এই পরিস্থিতিতে একা নেই সেই আশ্বাস দিয়ে তাঁর জন্য গুলি খেতেও রাজি ছিলেন। 

310

তিনি সেই সময়ের কথা মনে বইতে লেখেন, "আমার এখনও মনে আছে দিনটা ছিল সোমবার। আমার কার্ড তৈরি করছিলাম প্রযোজনরা কাজের জন্য পাঠাতে হত।"

410

সেই দিন করণের মাসিও ছিলেন সেটে। তিনি মাসিকে বাড়ি ছাড়তে গিয়েছিলেন। বাড়িতে শুধু ছিলেন তাঁর মা হিরু জোহার। কাজের লোকেরাও কেউ ছিল না বাড়িতে। 

510

সেই সময় ফোন বেজে ওঠে। করণের মাই ফোন তোলেন। আন্ডারওয়ার্ল্ড থেকে আসা ফোনের ওপার থেকে একজন বলে উঠল, "আপনার ছেলে লাল রঙের জামা পরে আছে আমরা ওকে দেখতে পাচ্ছি। আমরা ওকে এখনই শ্যুট করে ফেলব যদি ও শুক্রবার ছবিটা রিলিজ করে।"

610

কোনও এক কারণে কুছ কুছ হোতা হ্যয় শুক্রবার মুক্তি পাক, সেটা চায়নি আন্ডারওয়ার্ল্ডের লোকজন। করণ এবং কেউই সেই কারণের বিষয় এখনও কিছু জানেন না।

710

করণের মা স্বাভাবিকভাবেই ভয়েতে কাঁপতে শুরু করেন। বাড়ি থেকে চটজলদি বেরিয়ে এসে লিফ্টের বোতাম টিরতে থাকেন। সেই সময় লিফ্টে করে করণ উঠে এসেছেন। 

810

করণকে দেখেই হাঁপাতে হাঁপাতে তিনি বলেন এখনই পুলিশ ডাকতে হবে, আন্ডারওয়ার্ল্ড থেকে ফোন এসেছিল। তোমায় মেরে ফেলতে চায় ওরা। 

910

সেই দিন সন্ধেবেলা করণের বাব, শাহরুখ এবং আদিত্য চোপড়া সকলেই করণের বাড়িতে ছিলেন। পুলিশ করণকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়ে ছবি শুক্রবারেই রিলিজ করার কথা বলে।

1010

করণের মা কিছুতেই এই সিদ্ধান্তে রাজি ছিলেন না। শাহরুখ করণের মা কে বোঝান। এবং করণের টেনে বাইরে নিয়ে গিয়ে বলেন, "দেখি কে তোমায় শ্যুট করে, এখানেই দাঁড়িয়ে আমি, তোমায় ঢেকে, দেখি কে গুলি চালাবার সাহস পায়।"

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramayana: বদলে গেল 'রামায়ণ'-এর মুক্তির দিন! দিওয়ালির আগেই আসছে রণবীরের ছবি?
Recommended image2
খুনের আসামি হয়ে ১২ বছর পলাতক, আমিরের সঙ্গে করেছেন অভিনয়, অবশেষে পুলিশের জালে
Recommended image3
Kangana Ranaut: গলায় মঙ্গলসূত্র! কঙ্গনা কি গোপনে বিয়ে সারলেন? ভাইরাল ভিডিওতে শোরগোল
Recommended image4
Rudranil Ghosh: টেকনিশিয়নদের সঙ্গে প্রথম বৈঠক! ফেডারেশন প্রসঙ্গে কী কী বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ?
Recommended image5
Bhooth Bangla Collection: ৩২ তম দিনে কত আয় করল ভূত বাংলা? জেনে নিন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved