MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • শাহরুখের সঙ্গে জিরো-র পর কেরিয়ারে ব্রেক, কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অনুষ্কা

শাহরুখের সঙ্গে জিরো-র পর কেরিয়ারে ব্রেক, কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অনুষ্কা

শাহরুখ খানের ছবি জিরো, বক্স অফিসে এক কথায় লক্ষ্মীলাভে ব্যর্থ, সেই ছবিতেই অভিনয়ে ছিলেন ক্যাটরিনা কইফ ও অনুষ্কা শর্মা। তবে সুঁই ধাগা আর জিরো-র পর পর্দায় আর দেখা যায়নি অনুষ্কা শর্মাকে। এই নিয়ে অতীতে একাধিকবার মুখ খুলেছিলেন তিনি। ফ্লপের জের কাটিয়ে ওঠা না কি ছিল অন্য কোনও কারণ, অনুষ্কার কথায় কী ছিল এই বিরতির পেছনে থাকা কারণ।  

3 Min read
Author : Jayita Chandra
Published : Feb 22 2022, 11:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

বর্তমানে পর্দা (Bollywood Movie) থেকে বেশ কিছুটা নিজেকে সরিয়ে রেখেছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma), গত তিন বছরে একটিও ছবির মুক্তির খবর সামনে আসেনি অনুষ্কার। সুঁই ধাগা থেকে শুরু করে জিরো, দুটি ছবি বক্স অফিসে সেভাবে আয় করতে পারে না, এর জন্যই কি অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে!

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলে অন্য কথাই জানিয়ে ছিলেন অনুষ্কা শর্মা। তখন সবে মাত্র বিয়ে হয়েছে তাঁর। কিন্তু নিজেদের মধ্যে সময় কাটানোর মত সময় মিলছিল না। সুঁই ধাগার কাজ এক দিকে, অন্য দিকে জিরো ছবির কাজ, একের পর এক সিডিউনের মাঝে খুব কম সময় পেতেন তিনি বিরাটের সঙ্গে দেখা করার। আর এই সিডিউলটাই পছন্দ হচ্ছিল না অনুষ্কার। 

39

তিনি জানান, সব ক্রিয়েটিভ মানুষেরই একটু ব্রেক লাগে, নিজের জন্য কিছুটা সময় লাগে। তিনিও ঠিক সেই পরিস্থিতি থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর সেক্রেটরিকে জানিয়ে ছিলেন টানা দুমাস যেন তাঁকে কেউ বিরক্ত না করে, কোনও রকমের কোন বিষয়তেই সেই সময়টা নিজেকে জড়াতে চাইছিলেন না তিনি। এরই মাঝে আসে অন্তঃসত্ত্বার খবর। 
 

49

তবে বিটাউন থেকে সরে যাননি তিনি, তাঁর প্রযোজনা সংস্থার কাজ চলছিল ঝড়ের গতীতে। একের পর এক প্রজেক্ট মুক্তির পায় এই প্রযোজনা সংস্থার হাত ধরে। কয়েকদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মের (OTT Platform Deal) সঙ্গে হয়েছিলেন চুক্তি বদ্ধ। অ্যামাজন প্রাইম ভিডিয়ো (Amazon Prime) এবং নেটফ্লিক্সের (Netflix) মতো সংস্থাগুলির সঙ্গে হাত মেলালেন প্রযোজক অনুষ্কা শর্মা (Producer Anushka Sharma) । 

59

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থাতেও হাত পাকিয়েছিলেন তিনি। তেব বর্তমানে খুব বেশি ছবির খবর সামনে আনছেন না তিনি। কিন্তু তাঁর প্রযোজনাতে বেশ কিছু ভালো কাজ ইতিমধ্যেই সকলে চাক্ষুস করেছে। যার ফলে এবার ৪০০ কোটির চুক্তিতে নেটফ্লিক্স ও আমাজনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অনুষ্কা শর্মা।

69

দীর্ঘদিন ধরে পর্দায় নেই অনুষ্কা শর্মা (Anushka Sharma) , একের পর এক বছর পার, ঝুলন গোস্বামী (Jhulam Goswami) ছবির খবর নেট পাড়ায় ছড়িয়ে পড়লেও কবে তার মুক্তি, শ্যুটিং কতদূর কোনও আভাসই মিলছিল না ভক্তমহলের কাছে। অবশেষে নতুন বছর সুখবর শোনালেন খোদ অনুষ্কা শর্মা (Anushka Sharma), দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন তিনি।

79

ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দলের অধিকানয় ঝুলন গোস্বামীর ভূমিকাতে দেখা যাবে তাঁকে। মাঝে মধ্যেই বিভিন্ন প্লাটফর্মে দেখা যেত, তিনি মাঠে প্র্যাক্টিস করছেন, উঠেছিল রব, প্রশিক্ষণ নিচ্ছেন খোদ কোলির থেকেই। এবার সেই সকল জল্পনার অবসান ঘটিয়ে সমস্তটাই নিজেই সামনে আনলেন অনুষ্কা শর্মা। 

89

ছবির টিজারেই উঠে এসেছিল এক কঠিন লড়াইয়ের ইঙ্গিত, যেখানে মহিলা দলের নেই কোনও জার্সি, তা ধার করে মাঠে নামতে হচ্ছে তাঁদের। লড়াই শুরু সেখান তেকেই, যখন একটাও ছিল না ভক্তের সংখ্যা, তখন কীভাবে নিজেদের পরিচিতি তৈরির স্বপ্ন দেখেছিল ঝুলন বাহিনি এবার সেই গল্পই ফুঁটিয়ে তুলবে এই ছবি। 

99

ছবির ভিডিও শেয়ার করে একটি দীর্ঘ পোস্ট লেখেন অনুষ্কা শর্মা, জানান, যে সময় এই সিদ্ধান্ত নিয়েছিলেন ঝুল গোস্বামী, সেই সময় মেয়েরা এক কথায় বলতে গেলে এই কথা স্বপ্নেও ভাবতে পারত না। আর বর্তমানে সেই পথই কতটা হয়ে উঠেছে সহজ। এবার ২২ গজে বল হাতে দেখা যাবে বিরাট ঘরনিকে। দীর্ঘ টালবাহানার পর ঝুলন গোস্বামীর বায়োপিকে বলিউডে কামব্যাক করছেন সেক্সি মাম্মা অনুষ্কা শর্মা। ২০২০ সালের শুরুতে ইডেনে ছবির লুকও টেস্টও সেরেছিলেন অনুষ্কা। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rudranil Ghosh: টেকনিশিয়নদের সঙ্গে প্রথম বৈঠক! ফেডারেশন প্রসঙ্গে কী কী বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ?
Recommended image2
Bhooth Bangla Collection: ৩২ তম দিনে কত আয় করল ভূত বাংলা? জেনে নিন এক ক্লিকে
Recommended image3
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই কান-এর রেড কার্পেটে নজর কাড়ল মৌনী, দেখুন ছবি
Recommended image4
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই দিশা পাটানির সঙ্গে বিয়ের ঘোষণা! ভাইরাল পোস্টের সত্যিটা কী?
Recommended image5
শ্যুটিং করতে গিয়ে মৃত্যু কর্মীর, ফের শ্যুটিং সেটে মর্মান্তিক ঘটনা, প্রশ্নের মুখে নিরাপত্তা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved