MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • একধাক্কায় হু হু করে কমে যাচ্ছে 'Jio'-র গ্রাহক সংখ্যা, চিন্তার ভাঁজ মুকেশ আম্বানির কপালে

একধাক্কায় হু হু করে কমে যাচ্ছে 'Jio'-র গ্রাহক সংখ্যা, চিন্তার ভাঁজ মুকেশ আম্বানির কপালে

একলাফে কমে যাচ্ছে রিলায়েন্স জিও গ্রাহক সংখ্যা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে থাকতে অনেকটাই পিছিয়ে যাচ্ছে জিও। ট্রাই-এর পরিসংখ্যান অনুযায়ী, গত ডিসেম্বরে এক ধাক্কায় রিলায়েন্স জিও-র গ্রাহক সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। বিশেষত হরিয়ানা ও পাঞ্জাবেই গ্রাহক সংখ্যা হু হু করে কমছে। কৃষক আন্দোলনের জেরেই গ্রাহক সংখ্যা কমছে বলে মনে করছে দেশের সর্ব বৃহৎ টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও। ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে মুকেশ আম্বানির কপালে।

1 Min read
Author : Riya Das
Published : Feb 19 2021, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে থাকতে অনেকটাই পিছিয়ে যাচ্ছে জিও। একলাফে হুড়মুড়িয়ে কমে যাচ্ছে রিলায়েন্স জিও গ্রাহক সংখ্যা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28


ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি বা ট্রাই-এর পরিসংখ্যান অনুসারে গত নভেম্বরে পাঞ্জাবে জিও-র গ্রাহক সংখ্যা ছিল ১.৪০ কোটি। এক মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের যা কমে হয়েছে ১.২৫ কোটি। 

38

২০১৯ সালের ডিসেম্বরেও অনেকটাই গ্রাহক সংখ্যা কমেছিল রিলায়েন্স জিও-র। অন্যদিকে,নভেম্বরের তুলনায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ গ্রাহক কমেছে হরিয়ানাতে।

48

কেন হঠাৎ করে গ্রাহক সংখ্যা কমছে জিওর এই প্রসঙ্গে সংস্থার তরফে দাবি করা হয়েছিল যে, কোভিড পরিস্থিতি এবং অন্যান্য টেলিকম সংস্থাগুলোর অপপ্রাচারের জেরেই জিও-র গ্রাহক সংখ্যা কমছে।

58


 গত ১০ ডিসেম্বর ট্রাইকে লেখা চিঠিতে রিলায়েন্স জানিয়েছিল, ভোডাফোন আইডিয়া লিমিটেড ও ভারতী এয়ারটেলের মতো প্রতিদ্বন্দ্বীরা ক্রমাগত ভুয়ো প্রচার চালাচ্ছে। তারই প্রভাব পড়েছে সংস্থার গ্রাহকদের মধ্যে। 

68

ক্ষুব্ধ গ্রাহকরা জানিয়েছেন, পরিষেবা নিয়ে তাদের কোনও অভিযোগ নেই । কৃষি আইন সংক্রান্ত ওই অভিযোগের জন্যই তারা জিও ছাড়তে চান। 

78

দিল্লিতে আন্দোলনরত কৃষকদের অধিকাংশই মনে করছেন নয়া কৃষি আইনের ফলে রিলায়েন্সের মত সংস্থাগুলো  অনেক বেশি লাভবান হবে। এর আগেও পাঞ্জাব, হরিয়ানায় জিও-র মোবাইল টাওয়ারে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল কৃষকদের বিরুদ্ধে। 

88


কৃষকরা অভিযোগ করে জানিয়েছিলেন, রিলায়েন্সের চুক্তি চাষের কারণেই কৃষি আইন তৈরি হয়েছে। পাল্টা মোবাইল টাওয়ার রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছে রিলায়েন্স গোষ্ঠী। রিলায়েন্সের পক্ষে থেকে দাবি করা হয়েছে এখন বা ভবিষ্যতে চুক্তি চাষের কোনও পরিকল্পনা  নেই তাদের। 

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Adani Green Energy: নয়া প্রোজেক্ট! বাংলায় এবার ১৭৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুতের বরাত পেল আদানি গোষ্ঠী
Recommended image2
Stock Market Closing: নিফটি ব্যাঙ্ক পৌঁছে গেল ১৩৫০ পয়েন্টের উপরে, অ্যাক্সিস ব্যাঙ্ক পৌঁছল ৫২ সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে
Recommended image3
SEBI AI Model: নিজস্ব এআই মডেল তৈরির কথা ভাবছে সেবি, প্রযুক্তির সঙ্গে যুক্ত ঝুঁকি মোকাবিলার নতুন পথ?
Recommended image4
Neocloud Selloff: অ্যানথ্রোপিকের আইপিও র‍্যালি ম্লান হতেই পতন অব্যাহত সিআরডব্লিউভি, আইআরইএন, এনবিআইএস স্টকের, মাইকেল বারি-র উচ্ছ্বাস
Recommended image5
Gold Price: ফের পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, জেনে নিন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved