MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • এই নিয়মে গ্যাস বুক করলে পাবেন ৫০ টাকা ছাড়, IOC জানাল সেরা উপায়

এই নিয়মে গ্যাস বুক করলে পাবেন ৫০ টাকা ছাড়, IOC জানাল সেরা উপায়

এলপিজির (LPG) দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। এই বছর এখন পর্যন্ত, এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম প্রায় চারগুণ বেড়েছে। মোট সিলিন্ডার প্রতি বৃদ্ধি পেয়েছে ১২৫ টাকা। রান্নার গ্যাসের ভর্তুকি প্রায় নেই বললেই চলে। ভর্তুকি ছাড়াই এলপিজি সিলিন্ডার এখন ৮৪৫.৫০ টাকায় হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে যদি আপনি  এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় সমস্যায় পড়ে থাকেন তবে আপনার জন্য একটি স্বস্তির খবর রয়েছে। ইন্ডিয়ান অয়েল (IOC)তার টুইটার হ্যান্ডেল থেকে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের জন্য ৫০ টাকা পর্যন্ত ছাড়ের কথা জানিয়েছে।  

1 Min read
Author : Deblina Dey
Published : Mar 06 2021, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে কেবল গ্যাস বুকিং-এর পদ্ধতিতে আনতে হবে বদল। তবে গ্যাস বুকিং এর ক্ষেত্রে পাবেন ৫০ টাকা পর্যন্ত ছাড়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

ইন্ডিয়ান অয়েল (IOC)-র মতে আপনি যদি ইন্ডিয়ান অয়েলের এলপিজি সিলিন্ডার অর্থাৎ ইন্ডেন (Indane Gas) বুক করেন তবে আপনি এতে ফ্ল্যাট ৫০ টাকার সুবিধা পেতে পারেন। 

 

37

এর জন্য, শুধুমাত্র এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) বুকিং এবং পেমেন্ট বুকিং অ্যামাজন পে (Amazon Pay) দ্বারা করতে হবে।  এটি করে আপনি ৫০ টাকার ক্যাশব্যাক পাবেন।

47

বুকিং এর জন্য আপনাকে  অ্যামাজন (Amazon Pay) অ্যাপের পেমেন্ট (Payment) অপশনে যেতে হবে। এর পরে, আপনার গ্যাস সার্ভিস প্রোভাইডার অপশন সিলেক্ট করতে হবে।

57

এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বর বা এলপিজি নম্বরটি এখানে দিতে হবে। আপনাকে অ্যামাজন পে (Amazon Pay) দিয়ে পেমেন্ট করতে হবে। 

67

অ্যামাজন পে (Amazon Pay) থেকে গ্যাস বুকিং এর ক্ষেত্রে এই সুবিধা ১ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে সিলিন্ডারটি বুক করলে তবেই পাবেন । 

77


এই অফারটি কেবল মাত্র প্রথমবারের অ্যামাজন পে ইউপিআইয়ের মাধ্যমে গ্যাস বুকিং এর ক্ষেত্রেই পাওয়া যাবে। পেমেন্টের তিন দিনের মধ্যে আপনার অ্যামাজন পে ওয়ালেটে ৫০ টাকার ক্যাশব্যাক আসবে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
EPF Interest: পাসবুকে সুদ দেখাচ্ছে না? এই ৪টি সহজ উপায়ে ব্যালেন্স দেখুন
Recommended image2
CKYC system: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আর লাগবে না প্যান-আধার, আসছে CKYC ব্যবস্থা
Recommended image3
Gold Loan: গোল্ড লোন নিচ্ছেন? এই ৫টা ভুল করলেই কিন্তু সোনা হাতছাড়া হতে পারে
Recommended image4
Gold Price Rate: শুক্রবারে পতন সোনার দামে, গতকালের তুলনার কতটা কমে গেল দাম? রইল বিভিন্ন শহরে সোনার রেট
Recommended image5
Stock Market Update: ৭০০ পয়েন্টেরও বেশি নেমে গেল নিফটি মিডক্যাপ! সুইগির শেয়ারে ৭% হ্রাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved