MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • রেশন কার্ড থাকলেই ফ্রিতে মিলবে গ্যাস সিলিন্ডার, জেনে নিন কী উপায়ে

রেশন কার্ড থাকলেই ফ্রিতে মিলবে গ্যাস সিলিন্ডার, জেনে নিন কী উপায়ে

ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে সাধারণ মানুষের জন্য একটি বড় সুখবর। এখন বছরে ৩টি গ্যাস সিলিন্ডার পাওয়ার সুযোগ রয়েছে। সরকার দরিদ্রদের সবরকম সাহায্য করার চেষ্টা করছে। প্রথমে বিনামূল্যে রেশন এবং এখন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে রেশন কার্ডধারীদের। এইভাবে ফ্রিতে গ্যাস সিলিন্ডার আপনিও পেতে পারেন। তবে তার জন্য কিছু শর্ত মানতে হবে। জুলাই মাসের মধ্যেই করে ফেলতে হবে একটি কাজ। জেনে নিন বিস্তারিত। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 13 2022, 06:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ফের বেড়েছে রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা দাম বৃদ্ধি হওয়ায় কলকতায় রান্নার গ্যাসের দাম এখন ১০৭৯ টাকা। দিন কয়েক আগেও এই দাম ১০২৯ টাকা ছিল। ১৪.২ কিলো রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ৯০০ থেকে ১০০০ টাকার মধ্যে টাগ অফ ওয়ারের মতো টানা হেঁচড়া করছিল বহুদিন ধরেই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

সেদিক থেকে ১০০০ টাকার ঘরে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম খুব একটা অবাক করার মতো নয়। কিন্তু, সম্প্রতি ৩৩টাকা দাম কমিয়ে ফের এক ধাক্কায় ৫০ টাকা দাম বাড়িয়ে নেওয়ায় রান্নার গ্যাসের আগামী দাম কোথায় গিয়ে দাঁড়াবে তাতে ধন্ধে পড়েছেন সাধারণ মানুষ। 

38

তবে রেশন কার্ড থাকলে ফ্রিতে পাবেন রান্নার গ্যাস। দেওয়া হচ্ছে এমনই সুবিধা। আপনি যদি অন্ত্যোদয় কার্ডের সুবিধাভোগী হন, তাহলে আপনি দারুণ সুযোগ পেতে চলেছেন।

48

এখন সরকারের পক্ষ থেকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে জানানো হয়েছে। তথ্য অনুসারে, রেশন কার্ডধারীকে বছরে তিনটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। এতে সরকারের ওপর আর্থিক বোঝা বাড়লেও সাধারণ মানুষ সুবিধা পাবেন। 

58

এই ঘোষণার সাথে সাথে এতে কিছু শর্তাবলীও রয়েছে, যা মেনে চলা আবশ্যক। এর পরেই আপনি সিলিন্ডার পেতে সক্ষম হবেন। জেনে নিন কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। কারণ সরকারের বিনামূল্যের তিনটি গ্যাস সিলিন্ডারের সুবিধার জন্য কিছু শর্ত পূরণ করা বাধ্যতামূলক।

68

আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান, তাহলে এই মাসে অর্থাৎ জুলাই মাসে আপনার অন্ত্যোদয় কার্ড লিঙ্ক করুন। আপনি যদি এই দুটিকে লিঙ্ক না করেন, তাহলে আপনি সরকারের বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের প্রকল্প থেকে বঞ্চিত হবেন। 

78

এর আওতায় জেলাভিত্তিক অন্ত্যোদয় গ্রাহকদের তালিকাও স্থানীয় গ্যাস সংস্থাগুলিতে পাঠানো হয়েছে এবং অন্ত্যোদয় কার্ডধারীদের রেশন কার্ডধারীদের গ্যাস সংযোগের সঙ্গে যুক্ত করতে বলা হয়েছে। রাজ্যের প্রায় দু লক্ষ অন্ত্যোদয় কার্ডধারীরা একটি বড় সুবিধা পাবেন, অন্যদিকে সরকারকে এই প্রকল্প থেকে মোট ৫৫ কোটি টাকার বোঝা বহন করতে হবে।

88

তবে এই সুবিধা পেতে গেলে সুবিধাভোগীকে অবশ্যই উত্তরাখণ্ডের বাসিন্দা হতে হবে। এবং এর জন্য, অন্ত্যোদয় রেশন কার্ডধারীদের অবশ্যই গ্যাস সংযোগ কার্ডের সাথে লিঙ্ক করতে হবে। 

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Financial Planning: নিজের বাড়ি বা সন্তানের পড়াশোনা? খরচ কমিয়ে জমানোর ৪টি সেরা ফর্মুলা!
Recommended image2
Gold Price Rate: ফের বেড়ে গেল সোনার দাম, জেনে নিন বুধবার কোন শহরে সোনার রেট কত
Recommended image3
8th Pay Commission Pension Hike: অষ্টম পে কমিশনে জ্যাকপট! দেড় লাখ টাকা কি পেনশন মিলবে?
Recommended image4
Share Market Update: উঠল ঝড় শেয়ার বাজারে! ২৪০০ পয়েন্ট বৃদ্ধি পেল সেনসেক্স, রকেটগতির উত্থান
Recommended image5
Fiscal Deficit: বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে রাজকোষ ঘাটতি, বলছে এসবিআই রিসার্চ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved