MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2022: এবার আইপিএলে খেলবেন না একাধিক তারকা ক্রিকেটার, দেখে নিন তালিকায় কারা

IPL 2022: এবার আইপিএলে খেলবেন না একাধিক তারকা ক্রিকেটার, দেখে নিন তালিকায় কারা

বেজে গিয়েছে আইপিএল ২০২২ (IPL 2022) -এর দামামা। ১০ দলের (10 Teams)সবথেকে বড় আইপিএলকে ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। তবে ক্রিকেট প্রেমিদের মধ্যে বিষাদের কারণও রয়েছে। কারণ আইপিএল মানেই দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের (Star Cricketer) সমাহার। তাদের উপস্থিতিতেই আরও রোমাঞ্চকর হয়ে ওঠে প্রতিযোগিতা। কিন্তু এবার আইপিএলে দেখা যাবে না একাধিক তারকা ক্রিকেটারকে। দেখে নিন তালিকায় কারা। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jan 30 2022, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ক্রিস গেইল-
এবার আইপিএলে যেই তারকা ক্রিকেটারকে সবথেকে বেশি মিস করবে তিনি হলেন ক্রিস গেইল। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার তিনি। এবার নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন ইউনিভার্স বস। কেকেআরের হয় শুরু করেছিলেন তিনি। তারপর আরসিবিতেও খেলেছেন। আইপিএল কেরিয়ার শেষ করলেন পঞ্জাব কিংসের হয়ে। আইপিএলের ১৪১ ইনিংসে ৪৯৬৫ রান করেছেন গেল। সর্বোচ্চ অপরাজিত ১৭৫। সেঞ্চুরি ছ’টি। স্ট্রাইক রেট ১৪৮.৯৬।

28

এবি ডিভিলিয়ার্স-
আইপিএল এবার আরও এক তারকাকে খুব মিস করবেন তিনি এবি ডিভিলিয়ার্স। বিগত বেশ কয়েক বছর ধরে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর দসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। দলের অন্যতম সেরা ম্য়াচ উইনার ছিলেন এবিডি। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন, এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছন তিনি। আইপিএলে ১৮৪ ম্য়াচে ৫১৬২ রান করেছেন এবিডি। সেঞ্চুরি ৩টি।

38

বেন স্টোকস-
বেন স্টোকস যে ২০২২ আইপিএল খেলবেন না তা আগেই বলে দিয়েছেন। আসলে তিনি টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে চাইছেন বলে জানিয়েছেন। আসলে অ্যাসেজে ৪-০ ব্যবধানে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ইংল্যান্ডকে। এই অবস্থায় ইংলিশ অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে চাইছেন। তাই তিনি নিলাম থেকে নাম তুলে নিয়েছেন।

48

ক্রিস ওকস-
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস এবারের আইপিএল ২০২২-এর মেগা নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সঠিক কোনও কারণ জানা না গেলেও টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড দলের বিপর্যয়ের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওকস। 

58

স্যাম কারন-
পঞ্জাব কিংস দলের হয়ে নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারন। তারপর ২০২০ সালে তাকে দলে নিয়েছিল সিএসকে। অল্প সময়েই ধোনির দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু তিনি এবার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। 

68

জোফ্রা আর্চার-
২০২১ আইপিএলের দ্বিতীয় পর্বেও রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে দেখা যায়নি ব্রিটিশ পেসার জোফ্রা আর্চারকে। দীর্ঘ দিন ধরে চোটের কারণে ক্রিকেটের বাইরে রয়েছেন। চোটমুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চেষ্টা চালাচ্ছেন তিনি। এবার আইপিএলে দেখা যাবে না আর্চারকেও।

78

মিচেল স্টার্ক-
অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক বিগত বেশ কিছু মরসুম থেকেই আইপিএলে খেলছেন না। মিচেল স্টার্ক এবারের আইপিএলে সাত বছর পর ফেরার কথা ছিল। তিনি নিজেই সেই কথা জানিয়েছিলেন। এখন শোনা যাচ্ছে তিনি নাও খেলতে পারেন আইপিএলে।
 

88

আইপিএল নিলাম-
প্রসঙ্গত এবারে আইপিএল নিলামে অংশ নিচ্ছেন ১২১৪ জন ক্রিকেটার। ২৭০ জন ক্যাপড ও ৩১২ জন ক্রিকেটার আনক্যাপড। যারা নিলামে অংশ নিচ্ছেন তাদের মধ্য ৪১ জন ক্রিকেটার রয়েছেন এসোসিয়েট দেশ থেকে। ৪৯ জন ক্রিকেটার তাদের বেস প্রাইস রেখেছে ২ কোটি টাকা।।


 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ভারতের মুখোমুখি হওয়ার আগে শেষ ম্যাচ, আমেরিকার সামনে পাকিস্তান
Recommended image2
ICC on Bangladesh Cricket: বিশ্বকাপে না খেললেও কোনও শাস্তি নয় বাংলাদেশকে, বিবৃতি দিয়ে জানিয়ে দিল আইসিসি
Recommended image3
ICC T20 World Cup 2026: কানাডাকে হারিয়ে প্রথম জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা, পিছিয়ে নেই জিম্বাবোয়েও
Recommended image4
IND vs PAK Match Update: ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান! ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, চাপের মুখে নতিস্বীকার?
Recommended image5
IND vs PAK Match News: পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা নাজাম শেঠির মুখে 'সুসংবাদ'-এর ইঙ্গিত! ভারত-পাক ম্যাচ ঘিরে নাটক চরমে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved