MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • তার রূপের তুফান হার মানাতো আরবের মরুঝড়কে, এখন কেন পর্দার আড়ালে থাকেন ইরফান পাঠানের বউ

তার রূপের তুফান হার মানাতো আরবের মরুঝড়কে, এখন কেন পর্দার আড়ালে থাকেন ইরফান পাঠানের বউ

ভারতের প্রাক্তন ফাস্ট বোলার ইরফান পাঠান (Irhan Pathan)২৭ অক্টোবর তার ৩৩ তম জন্মদিন (Birth Day)উদযাপন করছেন। কপিল দেবের (Kapil Dev)পর তিনি ভারতের সবচেয়ে সফল অলরাউন্ডার। ভারতের হয়ে দ্রুততম ১০০ উইকেটের মালিক তিনি। ইরফান তার খেলাধুলার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার শিরোনামে এসেছেন। স্ত্রীর বোরখা পড়া থেকে প্রেম জীবন নিয়ে লাইমলাইটে থেকেছেন তিনি। বর্তমানে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এ (ICC T20 World Cup)ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন পাঠান। আজ ইরফান পাঠানের জন্মদিনে জানুন কেন পাঠান বেগম সাফা বেগ (Safa Baig) হিজাবের আড়ালে থাকেন।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Oct 27 2021, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ইরফান পাঠান ২৭ অক্টোবর  ১৯৮৪ সালে গুজরাটের বরোদায় একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ইউসুফ ও ইরফানের বাবা মেহমুদ পাঠান মসজিদের মুয়াজ্জিন ছিলেন। দুই ভাইয়ের শৈশব কেটেছে চরম দারিদ্রের মধ্যে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ইরফান পাঠান ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইরফান ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ রান দিয়ে  তিনটি উইকেট নিয়েছিলেন। এর জন্য ইরফানকে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ'ও নির্বাচিত করা হয়।

310

ক্রিকেটের পাশাপাশি ইরফান তার ব্যক্তিগত জীবনের জন্যও একাধিক শিরোনামে এসেছেন। ২০০৩ সালে ইরফান পাঠান অস্ট্রেলিয়ায় একজন ভারতীয় কূটনীতিকের মেয়ে শিবাঙ্গী দেবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। প্রায় ১০ বছর ধরে একে অপরের সাথে সম্পর্কে ছিলেন। কিন্তু পরে তাদের বিচ্ছেদ ঘটে।
 

410

এর পর ২০১৬ সালে সাফা বেগকে বিয়ে করেন ইরফান পাঠান। ইরফান পাঠানের স্ত্রী খুব সুন্দরী। তিনি এক সময়ে নামকরা মডেল ছিলেন। কিন্তু বিয়ের পর থেকে তিনি গ্ল্যামারের জগত থেকে দূরে রয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই হিজাব পরতে দেখা যায়।

510

সাফা বেগ ইরফানের থেকে ১০ বছরের ছোট। সাফা বেগ ও তার পরিবার মূলত হায়দ্রাবাদের বাসিন্দা। তবে তার পুরো শৈশব কাটিয়েছেন সৌদি আরবে। বিয়ের আগে সাফা বেগ খুব একটা হিজাব পড়তেন না।

610

বিয়ের আগে  ইরফানের বেগম সাফা বেগ পেশায় একজন মডেল। পূর্ব এশিয়ার অনেক বড় ফ্যাশন ম্যাগাজিনে তার ছবি প্রকাশিত হয়। যা আজও গুগলে বর্তমান। যেই ছবিগুলি দেখলেই বোঝা যায় কতটা সুন্দরী তিনি।

710

ইরফানের সঙ্গে বিয়ের পর থেকেই লাইমলাইট থেকে দূরে ছিলেন সাফা। কিছু সময় আগে, ইরফানও তার স্ত্রীর অস্পষ্ট ছবি শেয়ার করার জন্য ট্রোলড হয়েছিলেন। নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন ইরফান।

810

সেই সময় ইরফানের হয়ে ব্যাট ধরেছিলেন তার বেগম।  সাফা ট্রলারদের উপযুক্ত জবাব দিয়েছিলেন। বলেছিলেন যে, আমি আমার পছন্দের ফটোটি অস্পষ্ট করেছি এবং এটি সম্পূর্ণ আমার সিদ্ধান্ত ছিল। এর সঙ্গে ইরফানের কোনো সম্পর্ক নেই।

910

দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল ইরফান পাঠানের বিয়ে। বিয়ের অনুষ্ঠানে খুব কাছের ক্রিকেটার বন্ধুরা ও কেবল মাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। বিয়ের পর বড়োদাতেই পরিবারের সঙ্গে থাকেন তিনি। বর্তমানে তাদের সন্তানও রয়েছে। 

1010

তবে ইরফান পাঠানের বেগম সাফা বেগ কেনও হিজাবের আড়ালে থাকেন তা নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। প্রশ্ন উঠেছে ইরফানে ভূমিকা নিয়েও। তবে সব বিতর্কে জল ঢেলে স্বেচ্ছায় নিজেই এই জীবন বেছে নিয়েছে বলে জানিয়েছেন সাফা বেগ। জন্মদিনে ইরফানকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Venkatesh Iyer: 'শুবমান গিল শতরান করলেই ট্রোল করেন কেকেআর সমর্থকরা,' ব্যথিত ভেঙ্কটেশ আইয়ার
Recommended image2
Rishabh Pant: নিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন পন্থ, খেলবেন বুমরা-জাদেজা
Recommended image3
India vs Sri Lanka: দিল্লিতে দূষণ নিয়ে উদ্বেগ, বিশাখাপত্তনমে সরে গেল ভারত-শ্রীলঙ্কা ম্যাচ
Recommended image4
Virat Kohli Birthday: বিলাসবহুল জীবন বিরাট কোহলির, ঘড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে
Recommended image5
Virat Kohli Birthday: জন্মদিনের আগে ফর্মে, এই ৫ রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved