MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • দঃ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে মোট কটি পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ

দঃ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে মোট কটি পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজের (T20 Series) প্রথম ম্যাচে দিল্লিতে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket team)। ২১১ রানের বিশাল স্কোর করেও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয়েছে ঋষভ পন্থের দলকে। কটকে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়াষ ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে কেমন হতে চলেছে ভারতীয় দলের প্রথম একাদশ তা নিয়ে রয়েছেন জল্পনা। এক ঝলকে দেখে নিন দ্বিতীয় টি২০ ম্য়াচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ (Probable Playing XI of team India)।  

3 Min read
Author : Sudip Paul
Published : Jun 11 2022, 02:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

রুতুরাজ গায়কোয়াড়-
কেএল রাহুলের চোটের কারণে প্রথম ম্য়াচে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। শুরুটা ভালো করলেও ২৩ রান করেই থামতে হয়েছিল তাকে। দ্বিতীয় ম্য়াচেও তার দলে থাকাটা পাকা। এবার সেই সুযোগ কাজে লাগাতে ও বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন রুতুরাজ।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

ইশান কিশান-
প্রথম ম্য়াচে ওপেনিংয়ে দুরন্ত ব্যাটিং করেছিলেন  তরুণ তারকা ব্য়াটসম্য়ান ইশান কিশান। খেলেছিলেন ৪৮ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস। দ্বিতীয় ম্য়াচও নিজের ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। দল এবং সমর্থকরাও ফের তার ব্যাট থেকে আরও একটি বড় ইনিংস দেখার অপেক্ষায়। 

311

শ্রেয়স আইয়র-
আইপিএল খুব একটা ভালো না গেলেও জাতীয় দলের জার্সিতে প্রথম ম্য়াচেই ছন্দে পাওয়া গিয়েছে শ্রেয়স আইয়রকে। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলেছিলেন ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দ্বিতীয় ম্যাচে আরও বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়র।
 

411

ঋষভ পন্থ-
ভারতীয় দলের চার নম্বরে খেলবেন দলের উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান ও সহ অধিনায়ক ঋষভ পন্থ। প্রথম ম্য়াচে ব্য়াটে হাতে ঝোড়ো ২৯ রান করলেও তার অধিনায়কত্ব খুব একটা প্রশংসীত হয়নি। দ্বিতীয় ম্য়াচে নিজে ব্য়াট হাতে বড় রান করা ও দলকে জয় এনে দেওয়াই লক্ষ্য পন্থের।
 

511

দীনেশ কার্তিক-
আইপিএল ২০২২-এ ব্য়াট হাতে আরসিবির হয়ে অনবদ্য ফর্মে ছিলেন দীনেশ কার্তিক। একাধিক ম্য়াচে দুরন্ত ম্য়াচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। যার সুবাদেই পেয়েছেন ভারতীয় দলে সুযোগ। প্রথম ম্য়াচে ২ বল ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় ম্য়াচে সুযোগ পেলে বড় ইনিংস খেলার অপেক্ষায় ডিকে।

611

হার্দিক পান্ডিয়া-
জাতীয় দলে ফিরেই নিজের জাত চিনিয়েছেন হার্দিক পান্ডিয়া। বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও দলের অপরিহার্য অঙ্গ। ১২ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্য়াচেও নিজের ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী হার্দিক। বল হাতেও নিজের সেরাটা দিতে চান তিনি। 

711

অক্ষর প্য়াটেল-
কুলদীপ যাদব চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তার জায়গায় প্রথম ম্য়াচতে বাঁ হাতি স্পিনার ও অলরাউন্ডার অক্ষর প্য়াটেল প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। ৪ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্য়াচে ব্য়াটে-বলে নিজের কার্যকারিতা প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন তিনিও।
 

811

যুজবেন্দ্র চাহল-
আইপিএল ২০২২-এ স্বপ্নের ফর্মে ছিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্য়াচ একেবারেই ভালো যায়নি চাহলের। ২ ওভার ১ বল বোলিং করে দিয়েছেন ২৬ রান। দ্বিতীয় ম্যাচে সেরাটা দেওয়ার অপেক্ষায় চাহল।
 

911

ভুবনেশ্বর কুমার-
ভারতীয় দলে পেসা অ্যাটাকে প্রধান ও অভিজ্ঞ পেসার হিসেবে থাকতে চলেছে ভুবনেশ্বর কুমার। নতুন বলে সুইং করানোর দক্ষতা ও ডেথ ওভারে ভুবির বোলিং বড় শক্তি ভারতীয় দলের কাছে। প্রথম ম্য়াচে তিনিও ৪ ওভারে ৪৩ রান খরচ করে নিয়েছিলেন একটি উইকেট। দ্বিতীয় ম্য়াচে ভালো পারফর্ম করার অপেক্ষায় ভুবি।
 

1011

হার্শল প্য়াটেল-
টি২০ ক্রিকেটে ডেথ ওভার স্পেশালিস্ট বলে পরিচিত হার্শল প্যাটেল। তার স্লোয়ার বোলিং ও নানা মিশ্রণ সমস্য়া ফেলে ব্য়াটসম্যানদের। কিন্তু প্রথম ম্য়াচে ব্যর্থ হন তিনি।  ৪ ওভারে ৪৩ রান খরচ করে নিয়েছিলেন একটি উইকেট। দ্বিতীয় ম্য়াচে দলে থাকার সম্বাবনা রয়েছে। নিজের সেরাটাও দিতে মরিয়া হার্শল প্য়াটেল।
 

1111

উমরান মালিক-
প্রথম ম্য়াচে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি আভেস খান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে অভিষেক হতে পারে কাশ্মীর এক্সপ্রেস উমরান মালিকের। আইপিএলে তার আগুনে বোলিং প্রশংসা কুড়িয়েছে সকলের। আইপিএলে ভালো বোলিংয়ের সুবাদেই সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। ফের একবার আগুন ঝরাতে প্রস্তুত তিনি। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
VVS Laxman Team India Coach: এশিয়ান গেমসে ভারতের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ, থাকছেন না গম্ভীর
Recommended image2
ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
Recommended image3
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Recommended image4
Pakistan Cricket Team: ‘জোড়া ক্যাচ ফেলেছি, আমি যোগ্য!’ ফিল্ডিং কোচের বিজ্ঞাপনে ট্রোলড পিসিবি
Recommended image5
Kagiso Rabada: বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন কাগিসো রাবাডা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved