MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বাড়ির ছাদকেই ক্রিকেট অ্যাকাডেমি বানালেন নভদীপ সাইনি, লকডাউনে সেখানেই চলছে অনুশীলন ও জিম

বাড়ির ছাদকেই ক্রিকেট অ্যাকাডেমি বানালেন নভদীপ সাইনি, লকডাউনে সেখানেই চলছে অনুশীলন ও জিম

লকডাউনের জেরে  অন্যান্য ক্রিকেটারদের মত ঘরবন্দি নভদীপ সাইনি। বাড়ির ছাদেই চলছে দিন-রাত অনুশীলন। চুটিয়ে চলছে জিমও। দেশের বর্তমান পরিস্থিতি দেখে হতাশ ভারতীয় স্পিড স্টার। সাধ্যমত দুঃস্থদের অনুদানও দিচ্ছেন সাইনি।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Apr 13 2020, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
কেরিয়ারের পিক টাইমে ছিলেন তিনি। ওয়ান ডে, টি-টোয়েন্টির পাশাপাশি ডাক এসেছিল টেস্ট দলেও। ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে পারফর্ম করে সকলের নজরও কেড়েছিলেন ভারতীয় দলের নয়া স্পিড স্টার নবদীপ সাইনি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কিন্তু নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পরই ঘটল বিপত্তি। দেশ জুডে ছড়াতে শুরু করল করোনা ভাইরাসের সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে গোটা দেশে চলছে লকডাউন। অন্যান্য় ক্রিকেটারদের মত ঘরবন্দি রয়েছেন সাইনিও।
310
এত দিন হরিয়ানার বাড়িতে ফিরেই সাইনি বেরিয়ে পড়তেন বন্ধুদের সঙ্গে ঘুরতে। কিন্তু লকডাউন চলার কারণে এখন আর তা সম্ভব হচ্ছে না। তাই নবদীপও গৃহবন্দি। কিন্তু ১৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করে ক্রিকেট বিশ্বের নজরে উঠে আসা নবদীপ প্রস্তুতিতে ফাঁকি দিচ্ছেন না।
410
হরিয়ানার বাড়িতেই বি‌রাট বড় ছাদ রয়েছে। সেখানেই চালিয়ে যাচ্ছেন প্রস্তুতি। সঙ্গী টেনিস বল। প্রত্যেক দিন সকাল সাতটায় ঘুম থেকে উঠেই চলে যাচ্ছেন ছাদে। হাল্কা গা ঘামিয়ে শুরু করছেন ট্রেনিং।
510
ভারতীয় দলের বর্তমান স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েবের থেকে অনলাইনে বেশ কিছু ব্যায়াম দেখে নেওয়ার পরে সেই অনুযায়ী চলছে প্রস্তুতি। তার পরে টেনিস বল দিয়ে বোলিং অনুশীলন করছেন ভারতীয় দলের অন্যতম স্পিডস্টার নবদীপ সাইনি।
610
এরপর বিকেলে দ্বিতীয় দফার প্রস্তুতি। পাশে বন্ধুর বাড়িতে রানিং ট্র্যাক আছে। আছে জিমও। সাধারণ মানুষের জন্য সেই জিম বন্ধ। শুধুমাত্র নবদীপ এখন একাই সেই জিম ও ট্র্যাক ব্যবহার করছেন।
710
নিজের অনুশীলন প্রসঙ্গে নবদীপ সাইনি জানিয়েছেন, “একজন পেসারকে শরীর ফিট রাখতে হলে দৌড়তেই হবে। লকডাউনের জন্য কোথাও যেতে পারছি না। বন্ধুর বাড়ির রানিং ট্র্যাক ও জিম ব্যবহার করছি।”
810
বডি বিল্ডিং বরাবরই খবু প্রিয় সাইনির। শরীর সম্পর্কেও খবুই সচেতন তিনি। তবে ট্রেনারের কথা শুনেই সবকিছু করেব বলে জানিয়েছেন সাইনি।
910
আইপিএল প্রসঙ্গে সাইনি জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে সব কিছুই অনিশ্চিত লাগছে। তবে সবার আগে যে মানুষের জীবনের সুরক্ষাটাই প্রয়োজন তাও জানিয়েছেন স্পিড স্টার।
1010
করোনা পরিস্থিতিতে হরিয়ানার কর্নলেই তাঁর বাড়ির এলাকার আশেপাশে দুঃস্থদের খাদ্যসামগ্রী দান করেছেন ভারতীয় পেসার। পাড়ার কয়েকজন মিলেই দুঃস্থদের চাল, ডাল, আলু বিতরণ করেছেন সাইনি। একইসঙ্গে করোনা বিরুদ্ধে দেশবাসীকে একসঙ্গে লড়াইয়ের বার্তাও দিয়েছেন তিনি। সকলকে সুস্থ, সচেতন থাকতে ও লকডাউনের নিয়ম মানার কথাও বলেছেন ভারতীয় তারকা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(91.0 ov)281/7
AUSAUS
-
Day 3 - Session 2
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ranji Trophy: শাহবাজদের দাপটে এবার সার্ভিসেস বধ বাংলার, দুইয়ে দুই বঙ্গ ব্রিগেডের
Recommended image2
Sarfaraz Khan Ranji Trophy: রঞ্জিতে জবাব সরফরাজের! ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস, জাতীয় দলে সুযোগের দাবিতে সরব ফ্যানেরা
Recommended image3
Finn Allen: অভিষেকের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন এই কিউয়ি ব্যাটার! ভবিষ্যদ্বাণী নায়ারের
Recommended image4
মুখ্য নির্বাচক হলেন প্রজ্ঞান ওঝা, সিলেকশন কমিটিতে এলেন রমেশ পাওয়ার
Recommended image5
Ranji Trophy Bengal: ১৫ উইকেটের পতনের দিনে বাংলা অল আউট ১৮৪ রানে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved