MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2021 - কোটিপতি লিগে কে কত টাকার প্রাইজ পেলেন, দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা ও মূল্য

IPL 2021 - কোটিপতি লিগে কে কত টাকার প্রাইজ পেলেন, দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা ও মূল্য

এমএস ধোনি এবং তাঁর দলের চতুর্থবারের মতো আইপিএল জয়ের মধ্য দিয়ে শেষ হল আইপিএল ২০২১ (IPL 2021)। প্রতিবারের মতো এবারের আইপিএল-এ ফের বেশ কিছু নতুন তারকার জন্ম হয়েছে। হর্ষল প্যাটেল, ঋতুরাজ গায়কোয়াডরা নিজেদের প্রমাণ করেছেন। ভেঙ্কটেশ আইয়ার নিজের জাত চিনিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল বুঝিয়েছেন, তাঁকে কেন এত টাকা দেওয়া হয় আইপিএলে। দেখে নেওয়া যাক এবারের আইপিএল-এ কে কোন পুরস্কার জিতলেন, আর কত অর্থই বা প্রাপ্তি হল তাঁর বা তাদের - 

3 Min read
Author : Asianet News Bangla
Published : Oct 16 2021, 06:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114

ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ২৭ রানে হারিয়ে, এবারের আইপিএল জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।  জয়ী দল হিসাবে তারা পাচ্ছে ২০ কোটি টাকা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
214

ফাইনালে ধোনি বাহিনীর বিরুদ্ধে পরাজিত হলেও এবারের আইপিএল-এ স্বপ্নের প্রত্যাবর্তনের কাহিনী লিখেছে কেকেআর। ৭ ম্যাচের পর ৫টিতে হেরে যাওয়ার পরও নাইটরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল। লিগে চতুর্থস্থানে শেষ করে তারা ফাইনালে উঠে এসেছিল। রানার্স-আপ হওয়ায় কেকেআর পেল ১২.৫ কোটি টাকা।

314

লিগ পর্বে প্রথম হয়েও আরও একবার স্বপ্নভঙ্গ হয়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। প্লেঅফে দুটি সুযোগ পেয়েও ফাইনালে যেতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে কেকেআর-এর কাছে হেরে তৃতীয় স্থানে শেষ করেছে ঋষভ পন্থের দল। তারা এর জন্য ৮.৭৫ কোটি টাকা পাচ্ছে।

414

বিরাট কোহলির অধিনায়কত্বের শেষ বছরেও প্লেঅফে উঠে আর এগোতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। কলকাতার কাছে এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নেয় তারা। চতুর্থ স্থানে শেষ করার দৌলতে তারাও পাচ্ছে ৮.৭৫ কোটি টাকার অর্থ পুরস্কার। 
 

514

এবারের কমলা টুপি বা অরেঞ্জ ক্যাপ জিতেছেন সিএসকের ২৪ বছরের ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। আইপিএল-এ এক মরসুমে সর্বোতচ্চ রানাধিকারীকে এই পুরস্কার দেওয়া হয়। ১৬ ম্যাচে ৬৩৫ রান করেছেন ঋতুরাজ। এর জন্য পুরস্কার মূল্য হিসাবে তিনি পাচ্ছেন ১০ লক্ষ টাকা।

614

বেগুনী টুপি বা পার্পল ক্যাপ দেওয়া হয় আইপিএল-এর এক মরসুমের সর্বোচ্চ উইকেচশিকারীকে। এই বছর এই পুরস্কার জিতেছএন আরসিবির জোরে বোলার হর্ষল প্যাটেল (Harshal Patel)।  ১৫ ম্যাচে ১৪.৩৪-এর গড়ে তিনি ৩২ উইকেট নিয়েছেন তিনি। যা এক আইপিএল মরসুমে সর্বোচ্চ সংখ্যক উইকেট সংগ্রহের রেকর্ড। এর আগে ডোয়াইন ব্রাভো এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন। হর্ষলও পাচ্ছেন ১০ লক্ষ টাকা। 
 

714

হর্ষলই এবারের সবথেকে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আরসিবি-র হয়ে তিনি ৩২টি উইকেটই নেননি, একটি ম্যাচে ৫ উইকেট এবং একটি হ্যাটট্রিকও করেছেন। সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হওয়ার জন্যও ১০ লক্ষ টাকা পাচ্ছেন তিনি।

814

সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড। তাঁর আগে অন্য কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, কিন্তু আইপিএল-এ সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন, এমনটা ঘটেনি। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়ার জন্যও ঋতুরাজ পাচ্ছেন ১০ লক্ষ টাকা।

914

আবারও নাম এসেছে সেই হর্ষল প্যাটেলের। আরসিবি দলে এএই বছর তিনি নিলামের মাধ্যমে সরাসরি আসেননি। দিল্লি ক্যাপিটালস তাঁকে ট্রেড উইন্ডোতে আরসিবি দলকে দিয়ে দিয়েছিল। গেম চেঞ্জার অফ দ্য সিজন হওয়ার ফলে আরও ১০ লক্ষ টাকা পাবেন তিনি। 

1014

এই আইপিএলে ১৪ ম্য়াচে ২৪২ রান করেছেন দিল্লি ক্যাপিটালস-এর শিমরন হেতমায়ার (Shimran Hetmyer)। দুটি অর্ধশতরান করেছেন, গড় ৩৪.৫৭। তবে যা তাঁকে অন্যান্যদের থেকে আলাদা করে দিয়েছে, তা হল তাঁর স্ট্রাইকিং এবিলিটি। টুর্নামেন্টে ১৯টি চার এবং ১২টি ছয় মেরেছেন তিনি, স্ট্রাইক রেট ১৬৮.০৫। ৬বার নটআউট থেকে বুঝিয়ে দিয়েছেন, খেলা শেষ করে আসতে পারেন তিনি। এর জন্য তিনি পাচ্ছেন ১০ লক্ষ টাকা।

1114

পাঞ্জাব কিংস (Punjab Kings) অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) ১৩ ম্যাচে ৬২৬ রান করেছেন। সবথেকে বড় কথা হল, টুর্নামেন্টে ৩০টি ছয় মেরেছেন তিনি। দলকে প্লেঅফে তুলতে না পারলেও, এই সর্বাধিক ছয় মারার জন্য পিবিকেএস অধিনায়ক পাচ্ছেন ১০ লক্ষ টাকা। 

1214

টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) অন্তর্ভুক্তিই এবারের টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) খেলা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে বললে মোটেই বাড়িয়ে বলা হবে না। ১০ ম্যাচে ১২৫ স্ট্রাইক রেটে ৩৭০ রান করেছেন তিনি। বিশেষ করে শুভমান গিলের সঙ্গে পাওয়ার প্লে-র ওভারগুলিকে প্রতি ম্যাচেই কেকেআর-কে একটা মজবুত সূচনা দিয়েছেন তিনি। পাওয়ার প্লে-তে তিনিই সেরা হিসাবে নির্বাচিত হয়েছেন। এর জন্য তিনি পাচ্ছেন ১০ লক্ষ টাকা। 
 

1314

পাঞ্জাব কিংস-এর রবি বিষ্ণোই (Ravi Bishnoi) পেয়েছেন সেরা ক্যাচ ধরার পুরস্কার। কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে সুনীল নারাইনের একটি স্লগ সুইপ করা বল, অনেকটা দৌড়ে এসে ডিপ মিডউইকেট অঞ্চলে সামনে ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেছিলেন তিনি। সেই দুর্দান্ত ক্যাচই তাঁকে এনে দিয়েছে ১০ লক্ষ টাকার পুরস্কার। 
 

1414

আইপিএল ২০২১ মরসুমটা মোটেই ভাল যায়নি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। মাঝপথে টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে আরআর ধারাবাহিকতা হারিয়ে ফেলে। তবে মাঠে সেরা আচরণ করে ফেয়ারপ্লে পুরস্কার জিতেছে সঞ্জু স্যামসনের দল। তবে এর জন্য কোনও পুরস্কার মূল্য নেই। 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved