MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলের ইতিহাসে সেরা ১০ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান কারা, দেখে নিন তালিকা

আইপিএলের ইতিহাসে সেরা ১০ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান কারা, দেখে নিন তালিকা

আরব আমিরশাহিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২১ আইপিএলের বাকি পর্ব। চার-ছয়ের জোয়ারে মেতে উঠবেন সকলেই। তবে আপনি কি জানেন কোন ক্রিকেটার আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ছক্কা হাকিয়েছেন। তাহলে আইপিএল শুরুর আগে জেনে নিন ছক্কা মারার পরিসংখ্যানে প্রথম ১০-এর তালিকা।

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 15 2021, 07:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১. ক্রিস গেইল-
সব থেকে বেশি ছক্কা হাকানো ব্যাটসম্যানদের নিয়ে আলোচনা হবে, আর সবার প্রথমে ক্রিস গেইলের নাম আসবে না এটা হতেই পারেনা। এই তালিকায় শীর্ষে রয়েছে ইউনিভার্সাল বসের নাম। আইপিএলে ১৪০টি ম্যাচে ৩৫৭টি ছয় মেরেছেন ক্রিস গেইল। তার মোট রান ৪৯৫০।
 

210

২. এবি ডিভিলিয়ার্স-
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া তারকা ও আরসিবির নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। এবিডি ১৫৪ ম্যাচে এখনও পর্যন্ত ২১২টি ছয় মেরেছেন। আইপিএলে তার মোট রান ৫০৫৬।
 

310

৩. রোহিত শর্মা-
তালিকায় তিন নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও সর্বাধিক আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান এখনও পর্যন্ত ২০৭ ম্যাচে ২২৪টি ছক্কা হাঁকিয়েছেন। আইপিএলে রোহিতের মোট রান ৫৪৮০।
 

410

৪. এমএস ধোনি-
প্রাক্তন ভারত অধিনায়ক তথা হেলিকপ্টার শটের জনক এমএশ ধোনি সর্বোচ্চ ছয় মারার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ২১১টি আইপিএল ম্যাচে ২১৭টি ছয় মেরেছেন। আইপিএল ধোনির সংগ্রহ ৪৬৬৯ রান করেছেন।
 

510

৫. কারেন পোলার্ড-
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ক্যারিবিয়ান তারকা কারেন পোলার্ড। এখনও পর্যন্ত আইপিএলে ১৭১ ম্যাচে ২১১ টি ছয় মেরেছেন পোলার্ড। তার মোট রান ৩১৯১।

610

৬. বিরাট কোহলি-
আরসিবি অধিনায়ক বিরাট কোহলি এই তালিকায় ৬ নম্বরে রয়েছেন। বিরাট আইপিএলে ১৯৯ ম্যাচে ২০৫ টি ছয় মেরেছেন। তবে আইপিএলের ইতিহাসে ৬০৭৬ রান করে নজির সৃষ্টি করেছেন বিরাট কোহলি।

710

৭. সুরেশ রায়না-
৭ নম্বর স্থানে রয়েছেন সুরেশ রায়না। ২০০ ম্যাচ খেলে রায়না রোহিত শর্মার সমসংখ্যক ২০২টি ছয় মেরেছেন।  রায়নার আইপিএলে মোট রান ৫৪৯১ যা আইপিএলের ইতিহাসে রেকর্ড।
 

810

৮. ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার এই তালিকায়  অষ্টম স্থানে রয়েছেন। অজি তারকা এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৪৮ ম্যাচে ২০১ টি ছয় মেরেছেন। ওয়ার্নার আইপিএলে এখনও পর্যন্ত ৫৪৪৭ রান করেছেন।
 

910

৯. শেন ওয়াটসন
তালিকায় নবম স্থানে রয়েছেন আরও এক অজি তারকা শেন ওয়াটসন। ১৪৫ ম্যাচে ওয়াটসন এখনও পর্যন্ত ১৯০টি ছয় মেরেছেন। আইপিএলে তার মোট রান ৩৮৭৪।
 

1010

১০. রবিন উথাপ্পা-
দীর্ঘ বছর ধরে আইপিএলে খেলছেন রবিন উথাপ্পা। ১৮৯টি আইপিএল ম্য়াচে রবিন উথাপ্পার বল বাউন্ডারি পার করেছেন ১৬৩ বার। আইপিএল কেরিয়ারে তার রান ৪৬০৭। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rinku Singh: সচিন তেন্ডুলকরের মতোই বাবাকে হারানোর পরের ম্যাচেই জ্বলে উঠবেন রিঙ্কু সিং?
Recommended image2
Pakistan vs Sri Lanka: শেষ ম্যাচ জিতেও লাভ হল না, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের
Recommended image3
US-Israel Attacks Iran: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, কোন পথে ফিরবেন ক্রিকেটাররা?
Recommended image4
Babar Azam Dropped: বাবর আজম, সলমনদের বাদ দিয়েই ডু অর ডাই ম্যাচে নামল পাকিস্তান
Recommended image5
Ranji Trophy 2026: প্রথমবার রঞ্জি ট্রফি জয়, ২ কোটি টাকা, সরকারি চাকরি জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved