MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ছেটে ফেলেছে আগের দল, আইপিএল নিলামের আগে বিরাটের সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ অজি তারকার

ছেটে ফেলেছে আগের দল, আইপিএল নিলামের আগে বিরাটের সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ অজি তারকার

আইপিএলের নিলামের আগে এবছর একাধিক তারকাকে রিলিজ করেছে প্রায় সবকটি দল। তালিকায় রয়েছে একাধিক হেভিওয়েট নাম। স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, হরভজন সিংরা। তবে আইপিএল নিলামের আগেই কোন দলে খেলতে চান তা ইচ্ছা প্রকাশ করে জানালেন, অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। 

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 17 2021, 10:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আইপিএলে অভিষেকটা ধামাকাদার করেছিলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৪ আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন অজি তারকা। ৫৫২ সরান করেছিলেন তিনি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

তবে তারপর থেকে আর ব্যাট সেভাবে কথা বলেনি ম্যাক্সির। গত আইপিএলে একেবারে অফ ফর্মে ছিলেন তিনি।  ১৩ ম্যাচে ১০৮ রান করেছিলেন ম্যাক্সওয়েল।
 

310

আইপিএলে ৮২টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। তাঁর সংগ্রহ ১৫০৫ রান এবং ১৯টি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে বিধ্বংসী মেজাজে খেললেও, আইপিএলে সেই ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ব্যাট হাতে তাঁর গড় ২২.১৩।
 

410

কিন্তু বেশ কয়েক বছর ধরে পঞ্জাবের হয়ে উল্লেখজনক পারফরমেন্স করতে না পারায়, এবার নিলামের আগে ম্যাক্সওয়েলকে রিলিজ করে দিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব দল।
 

510

এবার নিলামে ম্যাক্সওয়েল নিজের দাম রেখেছেন ২ কোটি টাকা। কোন দল তাঁকে নেবে তা নিলামের আগে জানা না গেলেও, নিজের পছন্দের দল আগেই জানিয়ে রাখলেন ম্যাক্সওয়েল।

610

বিরাট কোহালির সঙ্গে খেলতে চান ম্যাক্সওয়েল। কোহালির অধিনায়কত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে নেবে কি না সেই বিষয় যদিও এখনও কিছু জানা যায়নি। 
 

710

একইসঙ্গে এবি ডিভিলিয়ার্সকে বরাবর নিজের আদর্শ বলে মানেন গ্লেন ম্যাক্সওয়েল। তাই বিরাটে ও এবিডির সঙ্গে এক দলে খেলতে চান অজি তারকা অলরাউন্ডার।

810

বিরাটের আরসিবিও এবার একাধিক প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। মইন আলি, অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিস, ডেল স্টেনের মতো তারকারা রয়েছে সেই তালিকায়। 
 

910

নিলামে ৩৫ কোটি ২০ লক্ষ টাকা নিয়ে অংশ নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল ট্রফি এখনও অধরা বিরাট কোহলির দলের। ভলো দল গড়তে চাইছে আরসিবিও।
 

1010

তাই নিলামের আগে গ্লেন ম্যাক্সওয়েলের বিরাটের সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ করায়, অজি তারকাকে নিতে আরসিবি ঝাপায় কিনা তা জানা যাবে ১৮ ফেব্রুয়ারি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nitish Kumar Reddy: 'হ্যালো মা,' সাংবাদিক বৈঠকের মাঝেই ফোন ধরলেন নীতীশ কুমার রেড্ডি
Recommended image2
Rahmanullah Gurbaz Century: ঝোড়ো সেঞ্চুরি! ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে খান খান, নতুন ইতিহাস লিখলেন গুরবাজ
Recommended image3
India vs Afghanistan: শুবমানের অধিনায়কোচিত ইনিংস, আফগানদের বিরুদ্ধে প্রথম ওডিআই জয় ভারতের
Recommended image4
Shreyas Iyer House: প্রতি মাসে ১৮.৫০ লক্ষ টাকা ভাড়া দিয়ে থাকেন শ্রেয়স? দেখুন ভারতীয় T20 ক্যাপ্টেনের চোখ ধাঁধানো নতুন ফ্ল্যাট
Recommended image5
T20 World Cup Prize Money: মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved