MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • কে রইল, আর কে পড়ল বাদ, জেনে নিন আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা

কে রইল, আর কে পড়ল বাদ, জেনে নিন আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা

দেশের করোনার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় ২০২১ সালে দেশের মাটিতেই আইপিএল আয়োজনের ব্যবস্থা করছে বিসিসিআই। ২০২১ আইপিএল-কে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা বাড়ছে দেশবাসীর মধ্যে। এরইমধ্যে আগামি ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে বসতে চলেছে আইপিএলের মিনি নিলামের আসর। শেষ পর্যন্ত কত জন প্লেয়ার নিলামে অংশ নিতে চলেছে নিলামে তার তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। চলুন জানা যাক ১৪ তম আইপিএলের নিলামে থাকছে কোন কোন চমক।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 17 2021, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অবশেষে ১১১৪ জন থেকে ২৯২ জনকে নিয়ে ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে বসতে চলেছে আইপিএলের নিলামের আসর। ৮০০-র বেশি ক্রিকেটারকে বাদ দিয়ে এই ২৯২ জনের প্রতিই আগ্রহ দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আইপিএলের মিনি নিলামে এবছর ৮টি ফ্র্যাঞ্চাইজি দল মিলিয়ে মোট ৬১ জন প্লেয়ারকে কিনতে পারবেন। কিন্তু নিলামে অংশ গ্রহণের মোট ১১১৪ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছিলেন।

310

এই ক্রিকেটারদের নিয়ে দড়ি টানাটানি করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ২৯২ জনের তালিকায় বিদেশি ক্রিকেটার ১২৫ জন। ১৬৪ জন ভারতীয় ক্রিকেটার। ৩ জন ক্রিকেটার অ্যাসোসিয়েট দেশের। 

410

ফ্র্যাঞ্চাইজিগুলি এই ২৯২ জন ক্রিকেটারের মধ্যে যে ৬১ জনকে কিনবেন, তাদের মধ্যে ২২ জন বিজেশি ক্রিকেটার নেওয়া যাবে। বাকি ৩৯ জন ক্রিকেটার হতে চলেছে ভারতীয় ও অ্যাসোসিয়েট দেশের।
 

510

সবচেয়ে বেশি ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন ১০ জন। সেই তালিকায় রয়েছে দেশি-বিদেশি প্লেয়ার। এবার রিলিজ করা প্লেয়ারদের এত টাকা দিয়ে কোনও দল নেয় কিনা সেটাও দেখার বিষয়।

610

দেড় কোটির বেস প্রাইস রেখেছেন ১২ জন। ১১ জন ক্রিকেটার বেস প্রাইস রেখেছেন ১ কোটি। ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস ১৫ জনের। ৬৫ জনের বেস প্রাইস ৫০ লক্ষ। বাকিদের বেস প্রাইস ২০ লক্ষ টাকা।

710

নিলামে জায়গা হয়েছে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরেরও। সচিন পুত্র তার বেস প্রাইজ রেখেছেন ২০ লক্ষ টাকা। অর্জুনকে মুম্বই দলে নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মাস্টার-ব্লাস্টার সমর্থকরা।
 

810

অর্জুন তেন্ডুলকরের জায়গা হলেও আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি শ্রীসন্থের। আইপিএল খেলার জন্য উদগ্রীব ছিলেন ভারতীয় পেসার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলেছেন। কিন্তু চূড়ান্ত নিলামে তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।
 

910

বাংলা দলের ৭ জন ক্রিকেটার এবার নিলামে উঠছেন। এঁরা হলেন অনুষ্টুপ মজুমদার, অভিমণ্যু ঈশ্বরণ, প্রয়াস রায় বর্মণ, আকাশদীপ, সায়ন ঘোষ, বিবেক সিং এবং আমির গনি।

1010

এবারের মিনি-অকশনে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে প্লেয়ার নেওয়ার সুযোগ থাকছে না কোনও ফ্র্যাঞ্চাইজির কাছে। প্রতি দলে সর্বাধিক ২৫ জন এবং ন্যূনতম ১৮ জন ক্রিকেটার রাখতেই হবে। তার মধ্যে সর্বাধিক ৮ জন বিদেশি রাখা যাবে, ১৭ জন ভারতীয় ক্রিকেটার রাখতেই হবে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nitish Kumar Reddy: 'হ্যালো মা,' সাংবাদিক বৈঠকের মাঝেই ফোন ধরলেন নীতীশ কুমার রেড্ডি
Recommended image2
Rahmanullah Gurbaz Century: ঝোড়ো সেঞ্চুরি! ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে খান খান, নতুন ইতিহাস লিখলেন গুরবাজ
Recommended image3
India vs Afghanistan: শুবমানের অধিনায়কোচিত ইনিংস, আফগানদের বিরুদ্ধে প্রথম ওডিআই জয় ভারতের
Recommended image4
Shreyas Iyer House: প্রতি মাসে ১৮.৫০ লক্ষ টাকা ভাড়া দিয়ে থাকেন শ্রেয়স? দেখুন ভারতীয় T20 ক্যাপ্টেনের চোখ ধাঁধানো নতুন ফ্ল্যাট
Recommended image5
T20 World Cup Prize Money: মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved