MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ক্লার্কের সেরা ৭ ব্য়াটসম্যানের তালিকায় ভারতের সচিন ও কোহলি, বাদ স্টিভ স্মিথ

ক্লার্কের সেরা ৭ ব্য়াটসম্যানের তালিকায় ভারতের সচিন ও কোহলি, বাদ স্টিভ স্মিথ

করোনা আতঙ্কের জেরে গৃহবন্দি গোটা বিশ্ব। এই সময় নিজের সেরা সাত ব্যাটসম্যান বেছে নিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। যদিও তালিকা থেকে বাদ রেখেছেন স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনকে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 08 2020, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ক্লার্কের পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে কেবল রিকি পন্টিং। ভারতের সচিন ও কোহালি, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স ও জাক ক্যালিস ও শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ক্লার্ক ব্যাখ্যা করে বলেছেন, গ্লেন ম্যাকগ্রা, গিলেসপি, শেন ওয়ার্নের মতো বোলারদের বিরুদ্ধে দাপটের সঙ্গে যাঁরা ব্যাট করেছেন, তাঁদেরকেই সেরা সাতে রেখেছেন ক্লার্ক।
310
ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের টেকনিক মুগ্ধ করেছে তাঁকে। ‘মাস্টার ব্লাস্টার’কে ফেরানো সব থেকে কঠিন বলে মনে হয়েছে ক্লার্কের। টেকনিক্যালি সচিনের কোনও দুর্বলতা ছিল বলে মনে করেন না প্রাক্তন অজি অধিনায়ক। সচিন কখন ভুল করবে সেই অপেক্ষাতেই থাকতে হত সবাইকে।
410
ব্রায়ান লারা প্রসঙ্গে ক্লার্ক বলছেন, ‘‘লারার পরিসংখ্যান এবং গড় হয়তো খুব একটা বেশি নয়। কিন্তু স্পিনার বা ফাস্ট বোলারকে ও যে ভাবে খেলত, তা দেখে মুগ্ধ হতে হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রাধান্য নিয়ে ব্যাট করেছে লারা।’’
510
ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রসঙ্গে ক্লার্কের ব্যাখ্যা, ‘‘ওয়ানডে ও টি টোয়েন্টিতে কোহালির রেকর্ড অসাধারণ। টেস্ট ক্রিকেটে প্রাধান্য নিয়ে খেলে কোহালি। কোহালি আর সচিনের মধ্যে একটা জিনিসে দারুণ মিল। ওরা দু’ জনেই সেঞ্চুরিকে আরও বড় সেঞ্চুরিতে পরিণত করতে দক্ষ।’’
610
দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্সকে ফের মাঠে দেখতে চান ক্লার্ক। এবিডি সম্পর্কে ক্লার্ক বলছেন, ‘‘যে কোনও পজিশনে ব্যাট করতে পারে এবি। মাঠের যে কোনও প্রান্তে শট মারতে দক্ষ।’’
710
ক্লার্কের তালিকায় রয়েছে এবির দেশের অপর এক কিংবদন্তী ব্যাটসম্যান জাক ক্যালিস। ক্লার্কের মতে, ‘‘ ক্যালিস সেরা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বোলিং শক্তির বিরুদ্ধে যে ভাবে রান করেছে কালিস, তা এক কথায় অসাধারণ।’’
810
ক্লার্কের দেশের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং প্রসঙ্গে ক্লার্ক বলেছেন, ‘‘ম্যাথু হেডেন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম গিলক্রিস্টের মতো দুর্দান্ত ব্যাটসম্যানদের সঙ্গে খেলেছি। কিন্তু রিকি যে সময়ে খেলেছে, তখন প্রতিটি দলেই দু-তিন জন দুর্দান্ত বোলার ছিল। রিকি ওদের বিরুদ্ধে প্রাধান্য নিয়েই খেলেছে।’’
910
শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা তিন নম্বরে ব্যাট করতে নামতেন। ক্লার্ক বলছেন, ‘‘আমার মতে তিন নম্বর খুব কঠিন পজিশন। বিশ্বকাপে টানা তিনটি সেঞ্চুরি করেছিল সঙ্গকারা। বিশ্ব ক্রিকেটের নিপাট একজন ভাল মানুষ সঙ্গা।’’
1010
পন্টিংকে রাখলেও, নিজের দেশের বর্তমানে অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে সেরার তালিকায় রাখেননি মাইকেল ক্লার্ক। তালিকায় নেই নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকেও। যা দেখে খানিকটা আশ্চর্যই হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও নিজের পছন্দ নিয়ে অনড় ক্লার্ক।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
2027 ODI World Cup: মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা! আগের সূচি বদলে ক্রিকেট বিশ্বকাপ এই দিনে শুরু হতে পারে
Recommended image2
KL Rahul Injury: মারাত্মক ক্র্যাম্পে কাবু, ৭৭ রানে মাঠ ছাড়লেন রাহুল! ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ
Recommended image3
India vs Sri Lanka: দেবদত্ত পাড়িক্কলের শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপট ভারতের
Recommended image4
Ajit Agarkar: অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন না সরিয়ে দেবে বিসিসিআই?
Recommended image5
India vs Sri Lanka Test: স্বাধীনতা দিবসে শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট, প্রথমে ব্যাটিং ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved