MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • টি২০ বিশ্বকাপে ভারতের চূড়ান্ত দলে চমক, থাকতে পারে এই ক্রিকেটাররা, সবার আগে দেখে নিন তালিকা

টি২০ বিশ্বকাপে ভারতের চূড়ান্ত দলে চমক, থাকতে পারে এই ক্রিকেটাররা, সবার আগে দেখে নিন তালিকা

শেষ হল ওভাল টেস্ট। এবার প্রতীক্ষা টি২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার। সূত্রের খবর প্রাথমিক তালিকা তৈরি হয়ে গিয়েছে বিসিসিআইয়ের। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী ১০ সেপ্টেম্বরের আগে তালিকা ঘোষণা করতে হবে সব দেশকে। ভারতীয় দলে থাকতে পারে চমক। বিসিসিআইয়ের ঘোষণার আগে সবার আগে দেখে নিন সম্ভব্য দল। 

3 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 07 2021, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
116

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রান মেশিন বিরাট কোহলি। এখনও পর্যন্ত আইসিসি অনুমোদিত ট্রফি অধরা থেকে গিয়েছে ক্যাপ্টেন কোহলির। টি২০ বিশ্বকাপ জয় পাখির চোখ বিরাটের।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
216

সীমতি ওভারের ক্রিকেটে বিরাটে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন  করবেন 'দ্যা হিট ম্যান' রোহিত শর্মা। সাদা বলের ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। আসন্ন টি২০ বিশ্বকাপেও ওপেনার রোহিতের ব্যাটে 'হিট ম্যান' শো দেখার জন্য মুখিয়ে ক্রিকেট প্রেমিরা।
 

316

বিগত কিছু সময় ধরে কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন কেএল রাহুল। ওডিআই, টি২০-র পাশাপাশি টেস্ট ক্রিকেটে কামব্যাক করে দুরন্ত ব্যাটিং করছেন রাহুল। টি২০ বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং শক্তির অন্যতম সেরা অস্ত্র হতে চলেছেন কেএল রাহুল।
 

416

সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘ দিন ধরে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমানে সবসময় টি২০ ক্রিকেটে জায়গা না পেলেও, ১৮ জনের জনের দলে থাকতে পারেন গব্বর।
 

516

জাতীয় দলের হয়ে সীমিত সুযোগ পেয়ে নিজেরে প্রমাণ করেছেন ক্রুণাল পাণ্ডিয়া। বাঁ হাতি স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও মারকাটারি ইনিংস খেলতে সক্ষম তিনি। টি২০ বিশ্বকাপের দলে থাকতে পারেন তিনি।
 

616

দীর্ঘ দিন আইপিএলের আঙিনায় অনবদ্য ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলে স্বল্প সুযোগে নিজের জাত চিনিয়েছেন তিনি। মারকুটে এই ব্যাটসম্যান শ্রীলঙ্কা সফরে দৃষ্টি কেড়েছে ক্রিকেটমহলের। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যের টিকিট পাকা।
 

716

ভারতীয় সীমিত ওভারের দলে প্রথম উইকেট রক্ষক হিসেবে বর্তমানে ঋষভ পন্থের নাম পাকা। তার মারকুটে ব্য়াটিংও দলের সেরা অস্ত্র। টি২০ বিশ্বকাপে বিরাটের অন্যতম সেরা অস্ত্র হতে চলেছে ঋষভ পন্থ।
 

816

মরুদেশের উইকেটে রবীন্দ্র জাদেজার স্পিনের ভেলকি খুবই কার্যকর হতে চলেছে। একইসঙ্গে অলরাউন্ডার হিসেবেও নিজের দায়িত্ব বারবার পালন করেছেন জাড্ডু। ফলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে তার জায়গা একশো শতাংশ পাকা।
 

916

ভারতীয় দলে মিডিয়াম পেস বোলিং ও হার্ড হিটিং ব্যাটসসম্যান হিসেবে হার্দিক পান্ডিয়ার থেকে ভাল অপশন এই মুহূর্তে নেই। যদিও শ্রীলঙ্কা সফরে হার্দিককে সেরা ছন্দে পাওয়া যায়নি। তাতে টি২০ বিশ্বকাপের দলে থাকা হার্দিকের আটকাচ্ছে না।
 

1016

অশ্বিন দীর্ঘ দিন সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ না পাওয়ায়, ভারতীয় দলের এই মুহূর্তে সেরা স্পিনারের নাম যুজবেন্দ্র চাহল। তার চতুর লেগ স্পিনের জালে ফেঁসেছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান।
 

1116

বর্তমান বিশ্বে ব্যাটসম্যানদের অন্যতম ত্রাস জসপ্রীত বুমরাহ। তার কাঁটার মত ইয়র্কার ও ডেথ ওভার বোলিং বিরাটের সেরা অস্ত্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই ভারতীয় দলে অন্তর্ভুক্ত হবেন বুম বুম বুমরা।

1216

ভারতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র মহম্মদ শামি। তার পেস ও সুইং বিপক্ষের কাছে ত্রাস। বর্তমানে ডেথ ওভারেও দিরন্ত বোলিং করছে শামি। টি২০ বিশ্বকাপের দলে তার জায়গা পাকা।
 

1316

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৭ রানের বিনিময়ে ৬টি মূল্যবান উইকেট তুলে নিয়ে আলোচনায় এসেছিলেন দীপক চাহার। ক টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৮ জনের দলে তিনি সুযোগ পেতে পারেন।
 

1416

চোট সারিয়ে আন্তর্জাতির ক্রিকেটের আঙিনায় ফিরেছেন সুইং মাস্টার ভুবনেশ্বর কুমার। টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বলের পাশাপাশি পুরনো বলে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে থাকেন। তার জায়গা পাকা।
 

1516

 বর্তমানে ভারতীয় দলের অংশ হিসেবে ইংল্যান্ড সফরে ব্যস্ত আছেন তিনি। ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে এ পর্যন্ত ৩১টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। শার্দুলের জায়গাও পাকা।
 

1616

বোর্ড সূত্রে খবর কোভিডের জেরে ১৫ সদস্য নয়, স্ট্যান্ড বাই নিয়ে মোট ১৮ থেকে ২০ সদস্যের দল ঘোষণা করতে পারে। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে যেতে পারেন পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী, ঈশাণ কিশান, মহম্মদ সিরাজ।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image2
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image3
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image4
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Recommended image5
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved