MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
DA Hike
Nepal Flood Cash Found Under Mud
Punjab DA Hike
Howrah Bus Route Number 52 News
Nepal Flood Woman Rescued after 11 Days
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ভারতের প্রথম বিশ্বজয়ের ৩৭ বছর, ফিরে দেখা গৌরবের ইতিহাস

ভারতের প্রথম বিশ্বজয়ের ৩৭ বছর, ফিরে দেখা গৌরবের ইতিহাস

২৫ জুন ১৯৮৩ ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক গৌরবময় দিন৷ শুধু ক্রিকেটই নয়, ভারতীয় ক্রীড়াক্ষেত্রেই এই দিনটি চির-স্মরণীয় হয়ে থাকবে৷ কারণ এই দিনেই যে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত ৷ বৃহস্পতিবার তার ৩৭ বছর পূর্ণ হয়ে গেলেও, লর্ডসের ব্যালকনিতে কপিল দেবের হাতে সেই ট্রফি তোলার দৃশ্য আজও প্রত্যেক ভারতবাসীর স্মৃতিতে টাটকা ৷

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 25 2020, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

৮৩ ইংল্যান্ড বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হতে পারে, এমন চিন্তাভাবনা কল্পনাতেও কেউ আনেননি৷ কারণ তার আগের দু’টো বিশ্বকাপে একমাত্র ইস্ট আফ্রিকা বাদে আর কোনও দেশকেই ভারতীয়রা হারাতে পারেনি৷ ১৯৭৫, ৭৯ বিশ্বকাপের পর ৮৩-র বিশ্বকাপও ইংল্যান্ডে হওয়াতে ওই বছরও ভারতকে নিয়ে বাজি ধরার মতো কোনও লোক ছিল না গোটা বিশ্বেই৷ 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

টুর্নামেন্টের শুরুটাও একেবারেই ভাল হয়নি ভারতীয়দের৷  ভারতীয় দল ঘুরে দাঁড়ায় ডানকান ফ্লেচারের জিম্বাবোয়ের বিরুদ্ধেই৷ যে ম্যাচে একসময় ১৭ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল ভারতের৷ ওই সময়েই ব্যাট করতে নামেন ভারত অধিনায়ক কপিল দেব৷ তাঁর মাত্র ১৩৮ বলে ১৭৫ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে৷ ওই ম্যাচ জেতার পরেই যেন নিজেদের আত্মবিশ্বাস ফিরে পায় ভারতীয়রা৷ সকলের মনেই ধারণা জন্মায়, যে ‘আমরাও বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখি’৷
 

37

সেমিফাইনে অস্ট্রেলিয়া হারিয়ে ভারত পৌঁছায় বিশ্বকাপ ফাইনালে। যা একেবারেই এক অসম্ভব ছিল। কিন্তু ভারত সেই অসম্ভবকে জয় করেছিল। ফাইনালে ভারত মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিসের বিরূদ্ধে। ফাইনালে ভারতের জেতার ব্যাপারে কেউ বাজি ধরতে পারছিলেন না৷ কারণ প্রতিপক্ষের নাম যে সেই ওয়েস্টইন্ডিজ৷ যে দলে রয়েছেন, ভিভিয়ান রিচার্ডস, ক্লাইভ লয়েড, ম্যালকম মার্শালদের মতো সব সুপারস্টাররা৷ 
 

47

তখন ছিল ৬০ ওভারের খেলা। লর্ডসে ওয়েস্ট ইন্ডিস টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ভারত নামে ব‍্যাট করতে, আর ওপেনিং জুটি সুনীল গাভাস্কার ও কে শ্রীকান্ত। সুনীল গাভাস্কার মাত্র ২ রান করেই আউট হয়ে যায়। মাঠে নামেন অমরনাথ। কিন্তু খুব একটা ভালো রান করতে পারেননন কেউই। অবশেষে ৫৪.৪ নম্বরে ভারত সব উইকেট হারিয়ে রান করে মাত্র ১৮৩। রান পেয়েছিল গাভাস্কার ৩৮, অমরনাথ ২৬ এবং পাটিল ২৭ ।
 

57


এরপর ব‍্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিস। লক্ষ‍্য খুবই কম। মাত্র ১৮৪। সবার ধারণা ছিল এবারের বিশ্ব চাম্পিয়ন ওয়েস্ট ইন্ডস। সেদিন ভারতের দূর্দান্ত বোলিং লাইনআপের কাছে মাত্র ১৪০ রান করে থামতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিসকে। ৫২ তম ওভারে সমস্ত উইকেট হারিয়ে ১৪০ রানে থেমে যায় তাদের ইনিংস। 

67

একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল। প্রথম বিশ্ব জয়ের খেতাব ভারতের নামে। আজাদ বাদে সবাই উইকেট পেয়েছিল। মদন লাল এবং অমরনাথের খাতায় ৩টে উইকেট।  কপিল দেবের হাত ধরে এসেছিল ভারতের প্রথম বিশ্বজয়। ২৫ জুন ১৯৮৩ দিনটি ছিল ভারতীয় ক্রিকেটে স্বর্ণযুগের সূচনা। 

77

২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১-এ দেশের মাটিতে বিশ্বকাপ জয়ও এই ১৯৮৩ জয়ের স্মৃতিকে বিন্দুমাত্র কমাতে পারেনি৷ বরং ভারতের ক্রিকেট বিশ্বকাপের প্রসঙ্গ উঠলেই প্রথমে ৮৩’র বিশ্বকাপের কথাই এখনও মনে পড়ে সকলের, ধোনির নেতৃত্বে ২০১১-তে ফের বিশ্বকাপ জয় করেছে ভারত। কিন্তু প্রথম বিশ্ব জয়ের ব্যাপারই য়ে আলাদা তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিয়ে ফের বড় ধাক্কা! এই মাসেই বাতিল ১৭ লক্ষ নাম! টাকা না পেলে কী করবেন?
Recommended image2
Fatima Sana Fined: শেফালির সঙ্গে অসভ্যতা, পাক অধিনায়ক ফতিমা সানাকে যে শাস্তি দিল ICC
Recommended image3
Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেট দলকে ঘিরে 'ফিক্সিং'-র আশঙ্কা, লর্ডস টেস্টের পর তদন্ত শুরু
Recommended image4
Ishan kishan hits a Century: দলীপের ফাইনালে দুরন্ত সেঞ্চুরি অধিনায়ক ইশান কিষাণের, এবার কি টেস্ট দলে প্রত্যাবর্তন
Recommended image5
India Women vs Pakistan Women: এক ফুঁয়ে উড়ে গেল পাকিস্তান, এশিয়া কাপ সেমি-ফাইনালে ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved